Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 5
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

05017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ১০৯ “আল্লাহ্‌র নিকট ঈসা (আ)-এর দৃষ্টান্ত আদমের মত। তাকে তিনি মাটি হতে সৃষ্টি করেছিলেন; তারপর তাকে বলেছিলেন, “হও”, ফলে সে হয়ে গেল। এ সত্য তোমার প্রতিপালকের নিকট থেকে সুতরাং সংশয়বাদীদের অন্তর্ভুক্ত হয়ো না। তোমার নিকট জ্ঞান আসার পর যে কেউ এ বিষয়ে তোমার সাথে তর্ক করে, তাকে বল, এসো, আমরা ডেকে আনি আমাদের ছেলেদের ও তোমাদের নিজেদের; তারপর আমরা কাকুতি-মিনতি করে মিথ্যাবাদীদের উপর দেই আল্লাহ্‌র লানত'” (৩ ৪ ৫৯-৬১)। কিন্তু তারা আয়াতে উল্লিখিত প্রস্তাবে অস্বীকৃতি জানাল । রাসূলুল্লাহ্‌ (সা) তাদের পরের দিন সকালে “মুবাহালার' জন্য বেরিয়ে আসলেন। তিনি তখন হাসান ও হুসায়ন রো)-কে একটি মোটা চাদরে জড়িয়ে সাথে নিলেন এবং ফাতিমা (রা) তার পিছনে হেঁটে চলছিলেন। তখন নবী করীম (সা)-এর একাধিক সহধর্মিনী ছিলেন। শুরাহ্বীল তার সঙ্গীদ্বয়কে বলল, তোমরা তো জান যে, আমাদের উপত্যকার চড়াই উতরাইয়ের সকল লোকজন সমবেত হলে তারা আমার মতের বিপরীতে কিছুই করে না। আমি আল্লাহ্র কসম! একটা কঠিন সমস্যা দেখতে পাচ্ছি। কেননা, আল্লাহ্‌র কসম! যদি এ লোকটি কখনো একজন পরাক্রমশালী সম্রাট হয়ে যায়, আর আমরাই তার সুরক্ষিত স্থানে আঘাতকারী ও তার আহ্বান প্রত্যাখ্যানকারী প্রথম আরব সাব্যস্ত হই, তাহলে আমাদের চরম বিপর্যয়ের সম্মুখীন না করা পর্যন্ত তার এবং তার সহচরদের মন থেকে এ আঘাত মুছে যাবে না। অথচ আমরাই তাদের নিকটতম আরব প্রতিবেশী । আর যদি লোকটি বাস্তবেই নবী ও প্রেরিত পুরুষ হয়ে থাকে আর আমরা তার সাথে পারস্পরিক অভিসম্পাত প্রদানের দু'আয় লিগু.হই। তা হলে এ পৃথিবীর বুকে আমাদের একটি প্রাণীও বেচে থাকবে না । সাথীদ্ঘয় তাকে বলল, আবূ মারয়াম! তা হলে তোমার মতে এখন কী করাঃ? সে বলল, আমার মত হলো, তার হাতেই ফায়সালার ভার ছেড়ে দেই; কারণ, তাকে এমন কোন লোক বলে মনে হয় না যে কখনো অন্যায় ফায়সালা দেবে । তারা দু'জন বলল, ঠিক আছে, তোমার বুদ্ধি ও চিন্তা মতই কাজ কর। বর্ণনাকারী বলেন, সাথীদ্বয়ের পরামর্শের পর শুরাহ্বীল রাসূলুল্লাহ্‌ (সা)-এর সাথে সাক্ষাত করে বললো, “আপনার সাথে মুবাহালায় অবতীর্ণ হওয়ার চাইতে একটি উত্তম বিকল্প প্রস্তাব আমার কাছে রয়েছে । তিনি বললেন, তা কী? শুরাহ্বীল বললো, আজ সকাল হতে সন্ধ্যা পর্যন্ত এবং সন্ধ্যা হতে সকাল পর্যন্ত আপনি চিন্তা-ভাবনা করে একটা সিদ্ধান্তে উপনীত হোন, তারপর আপনি আমাদের ব্যাপারে যে ফায়সালা দেবেন তাই মেনে নেয়া হবে ।” রাসূলুল্লাহ্‌ সো) বললেন__ ৮1 ১০ 06 ০৪ 4০৯ 2৫৪০ 0৫ 00 00১৯৮ এ 995 ৩৭। ডে। ১০৯০ এ ৮1৯ (৪৪) 47৯ || ৮৯) ০558 4৮৯ এ] ০ 44161540341009 ০৫31০ ০4০3 (9509 ৮৮ -1৯ ০] ৮০০0৫ তোমার পেছনে এমন কেউ তো থাকতে পারে যে তোমাকে দোষারোপ করবে! শুরাহ্বীল বলল, তা আমার সঙ্গীদ্বয়কে জিজ্ঞেস করে দেখতে পারেন । জিজ্ঞাসিত হয়ে তারা দু'জন বলল, “গোটা উপত্যকা শুরাহবীলের কথায়ই উঠা-বসা করে।” ড/৬/৬/.9110001109.00])

— পৃষ্ঠা ১০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।