Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 5
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

05017161715 ১০৮ আল-বিদায়া ওয়ান নিহায়া শুরাহ্বীল আল-আসবাহী ও জব্বার ইবৃন ফায়ৃয আল হারিছীকে পাঠিয়ে দেবে। বর্ণনাকারী বলেন, প্রতিনিধি দলটি রওনা হয়ে গেল । মদীনায় উপনীত হয়ে তারা সফরের কাপড়-চোপড় খুলে রেখে ইয়ামনী পোশাক ও সোনার আংটি পরে রাসূলুল্লাহ্‌ (সা)-এর কাছে উপস্থিত হয়ে তাঁকে সালাম করল । তিনি সালামের জবাব দিলেন না। তারা তার কথা শোনার জন্য সুদীর্ঘ সময় অপেক্ষা করে রইল । কিন্তু তিনি তাদের সাথে কোন কথা বললেন না । (সম্ভবত) ভাদের গায়ে এ বিশেষ পোশাক ও সোনার আংটি থাকার কারণে । তারা তখন উছমান ও আবদুর রহমান ইবৃন আওফ (রা)-এর সন্ধানে বেরিয়ে পড়ল। এ দুজনের সাথে তাদের পূর্ব পরিচিত ছিল। এ দু'জনকে তারা মুহাজির আনসারদের একটি মজলিসে খুঁজে পেল । তারা বলল, হে উছমান! আবদুর রহমান! তোমাদের নবী আমাদের কাছে একটি চিঠি পাঠিয়েছিলেন। তাকে জবাব দেয়ার জন্য আমরা এসেছিলাম । আমরা তার কাছে গিয়ে তাকে সালাম করলাম, কিন্তু তিনি আমাদের সালামের জবাব দিলেন না। উপরন্ত আমরা সুদীর্ঘ সময় তার কথা বলার প্রতীক্ষায় রইলাম । আমাদের চরম র্রাস্তি সর্ত্বেও তার মধ্যে কথা বলার কোন লক্ষণ দেখতে পেলাম না। এখন তোমাদের দুজনের মত কি? আমাদের ফিরে যাওয়াটা কি তোমরা ভাল মনে কর? তারা দু'জন মজলিসে উপস্থিত আলী (রা)-কে লক্ষ্য করে বললেন, হে আবুল হাসান! এদের সম্পর্কে আপনার মতামত কি? আলী (রা) উছমান ও আবদুর রহমান ইব্ন আওফ (রা)-কে বললেন, আমার মনে হয় তারা এই নতুন পোশাক ও আংটি খুলে তাদের সফরের পোশাক পরে পুনরায় তার কাছে যেতে পারে। বেশভূষা পাল্টিয়ে তারা পুনরায় গিয়ে সালাম করলে নবী করীম (সা) তাদের সালামের জবাব -+১০ ৮7১৪ ১৯) 193 ০৯1৫৭ 99 003919815০৭ ১9 ২ ৭5 আও “কসম সেই সত্তার, যিনি আমাকে সত্যসহ পাঠিয়েছেন, আমার কাছে তাদের প্রথমবারের আগমনকালে নিশ্চয়ই শয়তান তাদের সাথে ছিল। (তাই আমি তাদের সালামের জবাব দেই নি এবং কথাও বলিনি)। তারপর তিনি তাদের খোঁজ-খবর নিলেন এবং তারাও তাঁকে জিজ্ঞাসাবাদ করল।” তাদের আলোচনা ও প্রশে্োত্তর দীর্ঘক্ষণ ধরে চলল। অবশেষে তারা বলল, “ঈসা (আ) সম্পর্কে আপনার বক্তব্য কি?” আমরা তো আমাদের স্বজাতির কাছে ফিরে যাচ্ছি। আর আমরা যেহেতু খুস্ট ধ্মবিলম্বী; তাই আপনি যদি নবীই হয়ে থাকেন ঈসা (আ) সম্পর্কে আপনার মন্তব্য অবশ্যই আমাদের আনন্দিত করবে। রাসূলুল্লাহ্‌ (সা) বললেন, “এ মুহূর্তে তার সম্বন্ধে বিশেষ কোন বক্তব্য নেই; তাই তোমরা আমাদের এখানে অপেক্ষা কর; আমি ঈসা (আ) সম্পর্কে আল্লাহ্‌ পাকের কালাম তোমাদের অবগত করব। পরের দিনের সকাল হল। ইতোমধ্যে আল্লাহ্‌ গর চপল? টিভিও ০১ -92১৫| ০01০ এ 2921 05১ 0৬575 890 ৮ ১2:47 ৮25 ফজাড.911100119.00])

— পৃষ্ঠা ১০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।