Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 5
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

আল-বিদায়া ওয়ান নিহায়। ৪৯ ১০৭ “ইবরাহীম, ইসহাক-ও ইয়াকুব (আ)-এর ইলাহ্‌ এর হামৃদ বর্ণনা করছি। তারপর আমি তোমাদের দাওয়াত দিচ্ছি বান্দার পূজা বর্জন করে আল্লাহ্‌র ইবাদতের দিকে আসতে; আমি তোমাদের আহ্বান জানাচ্ছি বান্দার সার্বভৌমতৃ বর্জন করে আল্লাহ্র সার্বভৌমত্বের দিকে আসতে । তাতে যদি তোমরা অস্বীকৃত হও, তাহলে “জিযয়া' প্রদানে সম্মত হও; তাতেও অস্বীকৃত হলে তোমাদের সাথে যুদ্ধের ঘোষণা প্রদান করছি। ওয়াস্সালাম!” চিঠি পান্রীর কাছে পৌঁছলে তা পাঠ করে সে নিরাশ হয়ে পড়ে এবং তার দেহে প্রবলভাবে কীপন ধরে । চিঠির বিষয় আলোচনা করার জন্য সে নাজরানের বিশিষ্ট বাসিন্দা শুরাহ্বীল ইব্‌ন ওদাআকে ডেকে পাঠাল । শুরাহ্বীল ছিল হামাদানের লোক । কোন গুরুতর সমস্যা দেখা দিলে এ ব্যক্তির আগে অন্য কাউকে ডাকা হত না। এমনকি অন্যান্য শীর্ষস্থানীয় বুদ্ধিজীবী ব্যক্তিবর্গ আল-আতহাম, আস্-সায়্টিদ ও আল-আকিবকেও না। শুরাহ্বীল উপস্থিত হলে পাদ্রী রাসূলুল্লাহ্‌ (সা)-এর পত্রটি তার কাছে দিলেন। সে তা পাঠ করলে পাদ্রী তাকে বললেন, আবৃ মারয়াম! এখন তোমার মতামত কি? শুরাহ্বীল বলল, আল্লাহ্‌ পাক ইসমাঈল (আ)-এর বংশধরদের মাঝে নবী পাঠাবার যে ওয়াদা ইবরাহীম আ)-কে দিয়েছেন তা আপনি অবগত আছেন। আপনার কি বিশ্বাস হয় যে, এ লোকই সেই প্রতিশ্রুত নবী! তা যাই হোক, নবুয়তের ব্যাপারে আমার বলার কিছু নেই। পার্থিব কোন ব্যাপার হলে আমি সে ব্যাপারে আপনাকে কোন সুপরামর্শ দিতে পারতাম এবং সে জন্য যথাসাধ্য যতুবান হতাম । পাত্রী তাকে বলল, আচ্ছা একটু পাশে বসে অপেক্ষা কর। শুরাহ্বীল পাশে সরে গিয়ে বসে পড়ল । প্রধান পাদ্রী তখন নাজরানের আরেকজন বিশিষ্ট ব্যক্তি আবদুল্লাহ্‌ ইব্ন শুরাহ্বীলকে ডেকে পাঠাল। সে ছিল হিময়ার গোত্রের শাখা যু আসবাহ্‌ গোত্রের লোক। তাকে দিয়ে পত্রটি পাঠ করিয়ে তার মতাতমত জিজ্ঞেস করা হল । সেও শুরাহ্বীলের অনুরূপই জবাব দিল । পাদ্রী তাকে পাশে সরে বসে থাকতে বলল। সে তাই করল। পাদ্রী আবার নাজরানের অন্যতম বিশিষ্ট ব্যক্তি জব্বার ইব্‌ন ফায়যকে ডেকে পাঠাল। সে ছিল বনূল- হামাস-এর শাখা গোত্র বনূল হারিছ ইব্‌ন কাব এর লোক । পাদ্রী যথারীতি তাকেও চিঠি পড়তে বলল এবং তার মতামত জিজ্ঞেস করল। তার জবাবও ছিল শুরাহ্বীল ও আবদুল্লাহর জবাবের অনুরূপ । পান্্রী তাকেও সরে বসতে বললে সে উঠে গিয়ে এক পাশে বসল। পাদ্রী যখন দেখল যে, সমস্যাটির সমাধানে বিশিষ্ট ব্যক্তিবর্গ অভিন্ন মত পোষণ করছেন তখন সে 'নাকুস” পেটাবার নির্দেশ দিল এবং তার নির্দেশে গীজসিমূহে দৃশ্যমানভাবে আগুন জ্বালানো হল এবং মোটা কম্বল ওড়ানো হল। নাকৃস পেটাবার আওয়ায পেয়ে এবং কম্বল ওড়ানো দেখে গোটা উপত্যকার চড়াই উত্রাই থেকে লোকজন এসে সমবেত হতে লাগল । উপত্যকাটি দৈর্ঘ্য ছিল দ্রুতগামী সওয়ারের একদিনের পথ । এখানে ছিল তিহাত্তরটি জনপদ এবং এক লাখ বিশ হাজার যোদ্ধা। পাদ্রী সমবেত লোকদের সামনে রাসূলুল্লাহ সো)-এর চিঠি পড়ে শোনাল এবং এ বিষয় তাদের মতামত জানতে চাইল । তাদের বুদ্ধিমান শ্রেণী এ একমত্যে উপনীত হল যে, রাসূলুল্লাহ্‌ (সা)-এর ব্যাপারে যথাযথ বাগ ও তথ্য সংরাহের উদ তারা গরাহূনীর ইব্‌ন ওরাআ 'আল-হামীদানী আবদুল্লাহ্‌ ইব্ন ১. নাকৃস (০543) নীভিুহে িত ইবাদতের সময় নির্দেশক কাষ্ঠথণ্ড বা লৌহদপ্ড; ঘণ্টা | ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ১০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।