0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৯৫ (সা) পুনরায় আহ্বান জানালেন তখন আমি আমার ভাইকে বললাম, সেও আমাকে বলল যে, রাসূলুল্লাহ্ (সা)-এর সাথী হয়ে আরেকটি যুদ্ধ করা থেকে আমরা কি বঞ্চিত হব £ আল্লাহ্র কসম! আমাদের নিকট কোন সওয়ারী নেই বাতে চড়ে যুদ্ধে যাব, তদুপরি আমরা দুজনেই এখন আহত। তবু আমরা দু'জন রাসূলুল্লাহ্ (সা)-এর সাথে অভিযানে বের হলাম । ভাইয়ের চেয়ে আমার আঘাত কিছুটা কম ছিল। হেঁটে হেটে ভাইটি একেবারেই অচল হয়ে গেলে আমি কিছুক্ষণ তাকে কাধে তুলে নিয়ে যেতাম ৷ আবার কিছুক্ষণ সে পায়ে হেটে যেত। এভাবে মুসলমানগণ যেখানে গিয়ে থামলেন, আমরাও সেখানে গিয়ে পৌছলাম। ইব্ন ইসহাক বলেন, রাসূলুল্লাহ্ (সা) অভিযানে বের হলেন এবং হামরাউল আসাদ নামক স্থানে গিয়ে পৌছলেন । সেটি ছিল মদীনা! থেকে ৮ মাইল দূরবর্তী একটি স্থান ! তিনি সোম, মঙ্গল ও বুধবার সেখানে অবস্থান করলেন । এরপর মদীনায় ফিরে এলেন । ইব্ন হিশাম বলেন, ওই অভিযানের সময় রাসূলুল্রাহ্ (সা) মদীনার শাসনভার ন্যস্ত করেছিলেন ইব্ন উম্মি মাকতৃমের হাতে । ইব্ন ইসহাক বলেন, আবদুল্লাহ্ ইবন আবূ বকর বলেছেন, যে, তিহামা অঞ্চলের খুযায়মা গৌত্রের লোকজন তখন রাসূলুল্লাহ্ (সা)-এর চুক্তিবদ্ধ মিত্র ছিল। তিহামার কোন কিছুই তারা রাসূলুল্লাহ্ (সা) থেকে গোপন রাখত না, খুযা' আ গোত্রের মাবাদ ইব্ন আবু মাঁবাদ জুহানী নামক এক ব্যক্তি তখনও মুশরিক ছিল। রাসূলুল্লাহ্ (সা) হামরা-উল আসাদ এ অবস্থান করার সময় সে ওখানে গিয়েছিল । সে সহানুভূতি প্রকাশ করে বললেন, হে মুহাম্মাদ! আপনার সাথিগণ সহ আপনার যেভাবে আহত ও বিপদগ্রস্ত হয়েছেন তাতে আমর৷ মর্মাহত । আল্লাহ্ আপনাদেরকে নিরাপদ রাখুন আমরা তা কামনা করি । রাসূলুল্লাহ্ (সা)-এর সাথে আলাপ শেষ করে সে পথে বের হল হামর৷ উ্উল আসাদ ছেড়ে যাবার উদ্দেশ্যে । রাওহা নামক স্থ্মনে তার সাথে আবু সুফিয়ান এবং তার সেনাবাহিনীর সাক্ষাত হয় । তারা তখন রাসূলুল্লাহ্ (সা) ও তার সাহাবীগণকে পুনঃ আক্রমণ করার জন্যেও প্রস্তুতি নিচ্ছিল । ভারা নিজেদের মধ্যে বলাবলি করেছিল যে, মুহাম্মাদের গুরুত্পূর্ণ ও নেতৃস্থানীয় সাথীদেরকে আমর। নাগালের মধ্যে পেয়েও সমূলে উৎখাত করলাম না । তাদেরকে রেখে ফিরে এলাম এ কেমন হল ? ওদের মধ্যে যারা অবশিষ্ট আছে আমরা পুনরায় তাদেরকে আক্রমণ করব এবং সকলকে নিশ্চিহ্ন করে এ আপদ থেকে নিজেদেরকে রক্ষা করব । মাবাদকে দেখে আবু সুফিয়ান বলল, হে মা“বাদ, তোমার ছেতে আসা পথের অবস্থা কেমন £ স্ বলল, আমি দেখে এলাম মুহাম্মাদকে ৷ তিনি বিশাল এক বাহিনী নিয়ে আপনাদেরকে ধাওয়া করার জন্যে এগিয়ে আসছেন। তার সাথে এত বিশাল বাহিনী ইতিপূর্বে আমি কখনো দেখিনি । অগ্নি রূপ ধারণ করে এবং প্রতিশোধ স্পৃহায় টান টান উত্তেজনা নিয়ে তারা আপনাদের দিকে অগ্রসর হচ্ছেন। উহুদ ময়দানে আসার পথে যারা ফিরে গিয়েছিল তারাও কৃতকর্মের জন্যে লজ্জিত হয়ে এই অভিযানে রাসূলুল্লাহ (সা)-এর সাথে যোগ দিয়েছে। আপনাদের প্রতি তারা এত ক্ষ্যাপ৷ ও ক্ষুদ্ধ যা আমি কোন দিন দেখিনি । আবূ সুফিয়ান বলল, হায়, এ তুমি কী বলছ £ মা"বাদ বলল, আল্লাহ্র কসম, আমি একথা বলছি যে, আপনি যদি সম্মুখে অগ্সর হন তবে অসংখ্য তাদের ঘোড়ার উচু উচু মাথা দেখতে পাবেন। আবু সুফিয়ান বলল, আমা প্রস্তুত হয়েছিলাম তাদেরকে নির্মল করার জন্যে তাদের উপর পুনঃআক্রমণ করার জনে) । ড্ভাগদ.211009011079.001
— পৃষ্ঠা ৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।