0০017161715 আল-বিদীয়া ওয়ান নিহায়া ৯৩ কান্নাকাটি করছেন। রাসূলুল্লাহ্ (সা) বললেন ঃ কিন্তু হামযার জন্যে কোন ক্রুন্দনকারী নেই। তিনি হামযা (রা)-এর জন্যে ইস্তিগফারও করলেন । রাসূলুল্লাহ্ (সা)-এর এই বক্তব্য শুনেছিলেন হযরত সা'দ ইব্ন মু'আয, সা'দ ইব্ন উবাদা, মু'আয ইব্ন জাবাল এবং আবদুল্লাহ্ ইবন রাওয়াহা । রাসূলুল্াহ (সা)-এর একথা শুনে তারা নিজেদের মহল্লায় যান এবং মদীনার সকল ক্রন্দনকারী মহিলাকে একত্রিত করেন। তারা মহিলাদেরকে বললেন যে, রাসূলুল্লাহ্ (সা)-এর চাচা হামযা (রা)-এর জন্যে না কেদে তোমরা কোন শহীদের জন্যে কাদবে না। কারণ, রাসূলুল্লাহ্ (সা) বলেছেন যে, মদীনায় হামযার জন্যে কীদার কেউ নেই । এঁতিহাসিকদের ধারণা যে, ক্রন্দনকারী মহিলাদেরকে একত্রিত করেছিলেন আবদুল্লাহ্ ইব্ন রাওয়াহা । হযরত হামযা (রা)-এর জন্যে যখন মহিলাগণ কান্নাকাটি করছিলেন তখন রাসূলুল্লাহ্ (সা) বললেন, ব্য পার কী £ আনসারগণ তাদের মহিলাদেরকে একত্রিত করেছেন বলে তাকে জানানো হল। তিনি আনসারদের জন্যে ইসতিগফার করলেন এবং তাদের প্রশংসা করলেন । তারপর তিনি বললেন, আমি মূলত কথাটি এ উদ্দেশ্যে বলিনি, আর আমি এরূপ কান্নাকাটি পসন্দ করি না। বস্তুত তিনি এরূপ কান্নাকাটি নিষিদ্ধ করে দিলেন। ইব্ন লাহ্ইয়াহ আবুল আসওয়াদ সূত্রে উরওয়াহ্ ইব্ন যুবায়র থেকে অনুরূপ বর্ণনা করেছেন। মূসা ইব্ন উকবা বলেন, মুসলমানদের কান্নাকাটি ও শোক প্রকাশের এ সমমে মুনাফিকরা নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়। তারা মুসলমানদের দুঃখ ও হতাশা বৃদ্ধি এবং তাদেরকে রাসূলুল্লাহ্ সা) থেকে বিচ্ছিন্ন করার জন্যে জোর প্রচেষ্টা চালায় । এ সময়ে ইয়াহুদীদের বিশ্বাসঘাতকতা ও শক্রতা প্রকাশ্য বূপ নেয় । মুনাফিকদের অপপ্রচার ও উত্তেজনা সৃষ্টির ফলে মদীনা ফুটন্ত কড়াইয়ের ন্যায় উগবগ করতে থাকে । ইয়াহুদীরা বলছিল যে, মুহাম্মাদ যদি নবী হতেন তবে শক্রুপক্ষ তার উপর জয়ী হতে পারতনা এবং তিনি এভাবে যখমপ্রাপ্ত ও বিপদগ্রস্ত হতেন না । বরং তিনি ক্ষমতালোভী (নাউযুবিল্লাহ্)। সকল ক্ষমতা করায়ত্ত করাই তার উদ্দেশ্য । মুনাফিকরা ইয়াহুদীদের মত উস্কানিমূলক প্রচারণা চালাচ্ছিল। তারা মুসলমানদেরকে বলতে লাগল যে, তোমরা যদি আমাদের অনুসরণ করে ফিরে আসতে তবে এই বিপদের সম্মুখীন হতেনা। এ প্রেক্ষাপটে অনুগত মুসলমানদের আনুগত্যের প্রশংসা, মুনাফিকদের অপকর্মের বিবরণ এবং শহীদ মুসলমানদের প্রতি সান্তনা স্বরূপ আল্লাহ্ তা'আলা এ আয়াত নাধিল করলেন 8 ৯২ ৯) ৬৯ ০০১১ 31 3 দো নিহিজনি ডিন বি নি স্মরণ করুন ! যখন আপনি আপনার পরিজনবর্গের নিকট থেকে প্রত্যুষে বের হয়ে যুদ্ধের জন্যে মু'মিনদেরকে খাঁটিতে স্থাপন করছিলেন। এবং আল্লাহ্ সর্বশ্রোতা, সর্বজ্ঞ (৩- আলে-ইমরান £ ১২১)। তাফসীর গ্রন্থে আমরা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। আহত হওয়া সত্তেও রাসূলুল্লাহ্ (সা) ও সাহাবাগণের আবু সুফিয়ানের পশ্চাদ্ধাবন উহুদ যুদ্ধের বর্ণনা এবং সেখান থেকে রাসূলুল্লাহ্ (সা)-এর মদীনায় প্রত্যাবর্তনের বিবরণ ফ্খভাগ%.211009011079.001
— পৃষ্ঠা ৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।