0০017181715 প্রকাশকের কথা 'প্রথম মানব-মানবী হযরত আদম ও হাওয়া (আ) থেকে মানব সভ্যতার শুভ সূচনা হয়েছে। হযরত আদম (আ) ছিলেন মানব জাতির আদি পিতা এবং সর্বপ্রথম নবী । আল্লাহ্ তা“আলা মানুষ সৃষ্টির পর তার বিধি-বিধান আব্বিয়ায়ে কিরামের মাধ্যমেই মানব জাতির কাছে পৌছিয়েছেন। নবী- রাসূলগণ সহীফা অথবা কিতাব নিয়ে এসেছেন । মানব ইতিহাসের বিভিন্ন ঘটনা, আৰ্থিয়ায়ে কিরামের আগমন ও তাদের কর্মবহুল জীবন সম্পর্কে পবিত্র কুরআন ও হাদীসে বিশদভাবে বর্ণিত হয়েছে। তাই ইসলামের নির্ভুল ইতিহাস জানার জন্য কুরআন-হাদীসই হলো মৌলিক উপাদান । আজ বিজ্ঞানের চরম উৎকর্ষের যুগেও কুরআন-হাদীসের তত্ব ও তথ্য প্রশ্াতীতভাবে প্রমাণিত । আল্লামা ইবন কাছীর (র) কর্তৃক আরবী ভাষায় রচিত “আল-বিদায়া ওয়ান নিহায়া" গ্রন্থে আল্লাহ্ তা'আলার বিশাল সৃষ্টি জগতসমূহের সৃষ্টিতত্ব এবং আশ্বিয়ায়ে কিরামের সুবিস্তৃত ইতিহাস বর্ণনা করা হয়েছে। ১৪ খণ্ডে সমাপ্ত এই বৃহৎ গ্রন্থটি অত্যন্ত নির্ভরযোগ্য ও জনপ্রিয় একটি ইতিহাস গ্রন্থ । ইসলামের ইতিহাস চর্চাকারীদের জন্য গ্রন্থটি দিক-নির্দেশক হিসেবে বিবেচিত হয়ে আসছে। গ্রন্থটির গুরুতর প্রতি লক্ষ্য রেখে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ সবগুলো খণ্ড অনুবাদের উদ্যোগ গ্রহণ করেছে । এটি ৪র্থ খণ্ডের অনুবাদ । বাংলা ভাষাভাষী পাঠকদের সুবিধার্থে “আল- বিদায়া ওয়ান নিহায়া'র বাংলা নামকরণ করা হয়েছে “আদি-অন্ত'। গ্রন্থটি অনুবাদ করেছেন মাওলানা সৈয়দ এমদাদ উদ্দীন, মাওলানা গোলাম সোবহান সিদ্দিকী, মাওলানা আবু তাহের ও মাওলানা বোরহান উদ্দীন, সম্পাদনা করেছেন অধ্যাপক আবদুল মান্নান ও মাওলানা আবদুল্লাহ বিন সাঈদ জালালাবাদী, এবং প্রফ রিডিং করেছেন জনাব আবু তাহের সিদ্দিকী । গ্রন্থটির অনুবাদ ও সম্পাদনার সাথে সম্পৃক্ত সবার প্রতি রইলো আমাদের আন্তরিক মুবারকবাদ। অনুদিত গ্রন্থটির ৪র্থ খণ্ড প্রকাশ করতে পেরে আমরা মহান আল্লাহ্ তা'আলার শুকরিয়া আদায় - করছি। অপরাপর খণগুলোও প্রকাশের কার্যক্রম অব্যাহত রয়েছে । আমরা গ্রন্থটি নির্ভুল মুদ্রণের চেষ্টা করেছি তবুও গ্রন্থটি প্রকাশ করতে গিয়ে হয়তো কোথাও ভুল-ক্রটি থাকতে পারে । সচেতন পাঠকবৃন্দের নিকট কোন ভুল-ক্রুটি ধরা পড়লে তা আমাদেরকে জানানোর জন্য অনুরোধ রইল । আমরা আশা করি গ্রন্থটি পাঠক মহলে সমাদৃত হবে । আল্লাহ্ তা“আলা আমাদের সকল প্রচেষ্টা কবল করুন। আমীন ! শেখ মুহাম্মদ আবদুর রহীম পরিচালক অনুবাদ ও সংকলন বিভাগ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ ফ্খভাগদ.21109011079.001
— পৃষ্ঠা ৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।