Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 4
/ ৬৫২
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ৯২ আল-বিদায়া ওয়ান নিহায়া ময়দানে ঘোষণা দিয়েছিল যে, যুলফিকার ব্যতীত উল্লেখযোগ্য কোন তরবারি নেই । ইব্‌ন ইসহাক বলেন, কেউ কেউ আমার নিকট বর্ণনা করেছেন যে. রাসূলুল্লাহ্‌ (সা) হযরত আলী (রা)-কে বলেছিলেন “আল্লাহ্‌ আমাদেরকে পূর্ণ বিজয় দানের পূর্বে মুশরিকগণ আমাদের আর এরূপ ক্ষতি করতে পারবে না। ইব্ন ইসহাক বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বানু আবৃদ আশহাল গোত্রের পাশ দিয়ে গেলেন। উক্ত গোত্রের নিহত লোকদের শোকে অন্দর মহলে কান্নাকাটির শব্দ পেলেন । রাসূলুল্লাহ্‌ (সা)-এর দুচোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো, তিনি বললেন, “তবে হামযা (রা)-এর জন্যে কান্নাকাটি করার কেউ নেই। তার জন্যে শোক প্রকাশ করার, কান্নাকাটি করার কেউ নেই। সাদ ইব্‌ন মু'আয ও উসায়দ ইব্‌ন হুজায়র বানু আবৃদে আশ্হাল গোত্রের নিকট গিয়ে ওদের মহিলাদেরকে হযরত হামযা (রা)-এর জন্যে শোক প্রকাশ করার নির্দেশ দিলেন। হাকীম ইব্‌ন হাকীম ---- বানু আবদুল আশহাল গোত্রের জনৈক ব্যক্তি থেকে বর্ণনা করেন। তিনি বলেছেন, হযরত হামযা (রা)-এর শোকে ওই মহিলাদের আহাজারি ও কান্নাকাটি শুনে রাসূলুল্লাহ্‌ (সা) তাদের নিকট উপস্থিত হলেন । তারা ছিলেন মসজিদ-ই-নববীর সম্মুখে । তিনি বলেন, এবার তোমরা ফিরে যাও! মহান আল্লাহ্‌ তোমাদের প্রতি সদয় হোন! তোমরা তো নিজেরা এসে সহানুভূতি প্রকাশ করলে । ইব্‌ন ইসহাক বলেন, সেদিন থেকে রাসূলুল্লাহ্‌ (সা) মৃত ব্যক্তির জন্যে বিলাপ ও চীৎকার করে কান্নাকাটি নিষিদ্ধ করেছেন, ইবৃন হিশামও এরূপ বর্ণনা করেছেন। বর্ণনার এই অংশটুকু বিচ্ছিন্ন সনদে বর্ণিত, তবে এটি মুরসাল পদ্ধতিতেও বর্ণিত হয়েছে । ইমাম আহমদ (র) এই হাদীছটি পূর্ণ সনদসহ উদ্ধৃত করেছেন । ইমাম আহমদ (র) বলেছেন, যায়দ ইব্‌ন হুবাক - --- ইব্‌ন উমর (রা) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) উহুদ প্রান্তর থেকে মদীনার দিকে এলেন । তখন নিজ নিজ স্বামীর মৃত্যু সংবাদ শুনে শহীদগণের স্ত্রীগণ কান্নাকাটি ও শোক প্রকাশ করতে লাগলেন । রাসূলুল্লাহ্‌ (সা) বললেন, হায়! হামযার (রা) জন্যে কান্নার কেউ নেই। এক সময় রাসূলুল্লাহ্‌ (সা) ঘুমিয়ে পড়লেন। পরে তাকে সজাগ করা হল। তখনও মহিলাগণ কাদছিলেন। রাসূলুল্লাহ্‌ (সা) শুনে বললেন, এখন তো দেখছি ওরা হামযা (রা)-এর জন্যে কাদছে। এই বর্ণনাটি ইমাম মুসলিমের শর্তে উত্তীর্ণ । এ প্রসংগে ইব্‌ন মাজা (র) হারূন ইব্ন সাঈদ - - - - ইবৃন উমর (রা) সূত্রে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) বানু আবদুল আশহাল গোত্রের মহিলাদের নিকট গেলেন। তখন তারা উহুদ যুদ্ধে নিহত তাদের আত্মীয়দের শোকে কান্নাকাটি করছিলেন । রাসূলুল্লাহ্‌ (সা) বললেন, হায়! হামযার (রা) জন্যে কান্নাকাটি করার কেউ নেই। এরপর আনসারী মহিলাগণ এসে হযরত হামযার জন্যে শোক প্রকাশ করে কান্নাকাটি করতে লাগলেন । কিছুক্ষণের মধ্যে রাসূলুল্লাহ্‌ (সা) ঘুম থেকে জেগে উঠলেন । এবার তিনি বললেন, দুঃখ এই মহিলাদের জন্যে যাওয়ার পর এরা এখন ফিরে এল কেন? ওরা যেন চলে যায় এবং আজ থেকে কোন মৃত ব্যক্তির জন্যে কান্নাকাটি না করে। মুসা ইব্‌ন উকবা বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) মদীনার গলিপথে প্রবেশের পর শুনতে পেলেন যে, . ঘরে ঘরে মহল্লায় মহল্লায় কান্নার আওয়াজ শোনা যাচ্ছে । তিনি জিজ্ঞেস করলেন, ব্যাপার কী ? লোকজন বলল, এরা আনসারী মহিলা । তাদের ঘনিষ্ঠ লোকদের শহীদ হওয়ার কারণে তারা ড্খভাগদ.21109011079.001

— পৃষ্ঠা ৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।