0০017181715 ৮৮ আল-বিদায়া ওয়ান নিহায়া তিনি বলতেন, ১14। ০৯০ চ৮০৪ ৮১১০০ ৮ ৮০ ৯17তোমাদের উপর শাস্তি বর্ষিত হোক, কারণ তোমরা ধৈর্য ধারণ করেছ, পরকালীন বাসস্থান কতইনা উত্তম!) রাসূলুল্লাহ্ (সা)-এর পরে আবু বকর (রা) তাই করতেন । তার শাসনামলের পর হযরত উমর (রা)-এর শাসনামলে তিনিও তাই করতেন । হযরত উছমান (রা) তার শাসনামলে তাই করতেন । ওয়াকিদী বলেছেন, রাসূলুল্লাহ্ (সা) প্রতি বছরই শহীদদের কবর যিয়ারত করতে যেতেন । গিরিপথের মুখে এসে তিনি বলতেন, ১111 ৬০১২০ ৯১১ ১৯০০০০৪ শন 9) পরে আবূ বকর (রা) প্রতি বছর তাই করতেন । পরে হযরত উমর এবং উছমান (রা) ও প্রতি বছর এরূপ করতেন । হযরত ফাতিমা যাহ্রা (রা) উহ্ুদের শহীদদের নিকট আসতেন । তিনি সেখানে কান্নাকাটি করতেন এবং তাদের জন্যে দু'আ করতেন । হযরত সা'দ (রা) তার বদ্ধুদের নিকট আসতেন এবং তাদেরকে বলতেন, তোমরা ওই লোকদেরকে সালাম দাওনা কেন যারা তোমাদের সালামের উত্তর দেয় ? বর্ণিত আছে যে, আবু সাঈদ (রা), আবু হুরায়রা (র?), আবদুল্লাহ্ ইব্ন উমর (রা) এবং উম্মু সালামা (রা) শহীদদের কবর যিয়ারত করতেন । ইব্ন আবুদ্ দুনিয়া বলেছেন; ইবরাহীম - -- - আত্বাফ ইব্ন খালিদ বলেছেন যে, আমার খালা আমাকে বলেছেন যে, একদিন আমি সওয়ারীতে চড়ে শহীদদের কবরের নিকট উপস্থিত হই। অবশ্য তিনি নিয়মিত যিয়ারতে যেতেন। বস্তুত: ওই যাত্রায় তিনি হযরত হামযা (রা)-এর কবরের নিকট গেলেন। তিনি বলেন, আল্লাহ্ যা চাইলেন আমি সেই পরিমাণ দু'আ দরূদ পাঠ করলাম । ওই ময়দানে আমার ঘোড়ার লাগাম ধারণকারী বালকটি ছাড়া কোন লোক ছিলনা । দু'আ শেষে আমি হাত তুলে বললাম (4! ১11 বর্ণনাকারী বললেন, আমি সালামের উত্তর শুনলাম । মাটির নীচ থেকে ওই উত্তর আসছে । আল্লাহ্ তা'আলা আমাকে সৃষ্টি করেছেন তা যেমন আমার নিকট সুস্পষ্ট, ওই সালামটিও আমার নিকট তেমনি সুপরিচিত । ওই সালাম আমার নিকট রাত-দিনের ন্যায় সুস্পষ্ট । ওই সালাম শুনে আমার শরীরের লোমগুলো শিহরিত হয়ে উঠে । মুহাম্মাদ ইব্ন ইসহাক - - - - ইব্ন আব্বাস (রা) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) বলেছেন, উহুদ দিবসে তোমাদের ভাইগণ যখন শহীদ হয় তখন আল্লাহ্ তা'আলা তাদের রূহগুলোকে সবুজ পাখীর পেটে স্থান করে দেন। ওই রাহগুলো ইচ্ছামত বেহেশতের ঝর্ণাগুলোতে অবতরণ করে, বেহেশতের ফল আহার করে এবং আরশের ছায়ায় স্থাপিত স্বর্ণের ঝুলন্ত ফানুসে ফিরে আসে । পবিত্র ও উন্নত খাদ্য-পানীয় ও বিশ্রামস্থল দেখে তারা বলেছিল, আমাদের এই শান-শওকত ও নি'আমত প্রাপ্তির কথা আমাদের ভাইদেরকে জানিয়ে দিবে কে £ কে ওদেরকে বলে দেবে যে, আমরা জীবিত আছি এবং জান্নাতে রিষ্ক প্রাপ্ত হচ্ছি? যাতে তারা যুদ্ধ থেকে না পালায় এবং জিহাদে অলসতা না করে । তখন আল্লাহ্ তা'আলা বললেন, আমিই তোমাদের নার রাঙা যর নিত? ,পৌছিয়ে তা +:০:প:৮১প ১০, রদ তারা জীবিত এবং তাদের প্রতিপালকের নিকট থেকে তারা জীবিকাপ্রাপ্ত । (৩-আলে-ইমরান £ ১৬৯)। ড্ভাগ%.211709011079.001
— পৃষ্ঠা ৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।