0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৮৭ রাসূলুল্লাহ্ (সা) বললেন, আল্লাহ্ তা'আলা পর্দার অস্তরাল ব্যতীত কারো সাথে কথা বলেননি । কিন্তু তোমার পিতার সাথে কথা বলেছেন সরাসরি । আল্লাহ্ তা'আলা তাকে বলেছেন, হে আমার বান্দা! তুমি আমার নিকট যা চাইবার চেয়ে নাও ! আমি তোমাকে তাই দেব । তোমার পিতা উত্তরে বললেন, হে প্রভু ! আমি চাই, আপনি আমাকে পুনরায় দুনিয়াতে পাঠিয়ে দেন যাতে আমি আবার আপনার পথে শহীদ হতে পারি । আল্লাহ্ তা'আলা বললেন, আমার পক্ষ থেকে তো আগেই বলে দেয়া হয়েছে যে, কাউকেই পুনরায় দুনিয়াতে পাঠানো হবে ন'। এরপর তোমার পিতা বললেন, হে প্রভু! তা'হলে আমাদের এই অবস্থার কথা আপনি দুনিয়াবাসীদেরকে জানিয়ে দিন! তখন আল্লাহ্ তা'আলা নাষিল করলেন £ ১৮:১১ 4৭ 82 এ এ) 4১৮০৪ 155 উস ৮৮৯৮ ও * ৩১১১১ যারা আল্লাহ্র পথে নিহত হয়েছে, তাদেরকে কখনো মৃত মনে করোনা; বরং তারা জীবিত এবং তাদের প্রতিপালকের পক্ষ থেকে তারা জীবিকা পেয়ে থাকে । (৩- আলে-ইমরান £ ১৬৯)। ইব্ন ইসহাক উল্লেখ করেছেন । তাতে এতটুকু অতিরিক্ত আছে যে, আল্লাহ্ তা'আলা তখন বলেছিলেন, আমি তো চুড়ান্ত করেছি যে, ওদেরকে পুনরায় দুনিয়াতে ফেরত পাঠানো হবে না। ইমাম আহমদ (র) বলেন, ইয়াকৃব - - - - জাবির ইবন আবদুল্লাহ্ (রা) থেকে বর্ণনা করেন । তিনি বলেছেন যে, আমি রাসূলুল্লাহ্ (সা)-কে শুনেছি তার সাহাবীদের কথা আলোচনা কালে তিনি বলতেন, আল্লাহ্র কসম, আমার সাহাবীদের সাথে পাহাড়ের পাদদেশে থেকে যাওয়াটা আমার নিকট বেশী পসন্দনীয় ছিল। এ হাদীছ ইমাম আহমদ একাই উদ্ধৃত করেছেন। বায়হাকী আবদুল আ'লা - - - - আবু হুরায়রা (রা) সূত্রে উদ্ধত করেছেন যে, উহুদ যুদ্ধ থেকে ফেরার পথে রাসূলুল্লাহ্ (সা) হযরত মুস'আব ইব্ন উমায়র (রা)-এর পাশ দিয়ে যাচ্ছিলেন । ওই পথেই শহীদ হয়ে মাটিতে লুটিয়ে পড়েছিলেন হযরত মুস'আব ইব্ন উমায়র (রা)। রাসূধুল্লাহ্ (সা) সেখানে থামলেন এবং ত তার জন্যে দু'আ করলেন। তারপর তিনি এ আয়াত পাঠ করলেন, ...... 52101555157 মুমিনদের মধ্যে কতক আল্লাহ্র সাথে তাদের কৃত অঙ্গীকার পূর্ণ করেছে, রে শাহাদাত বরণ করেছে এবং কেউ কেউ প্রতীক্ষায় রয়েছে। ওরা ওদের অঙ্গীকারে কোন পরিবর্তন করেনি, (৩৩-আহযাব ঃ ২৩)! এরপর রাসূলুল্লাহ্ (সা) বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে, এরা কিয়ামতের দিন আল্লাহ্ তা'আলার নিকট সাক্ষী হবে। তোমরা তাদের নিকট যাবে এবং তাদের যিয়ারত করেন। যে মহান সন্তার হাতে আমার প্রাণ তার কসম ! কিয়ামত পর্যন্ত যে কেউ তাদেরকে সালাম দেবে তারা তার সালামের উত্তর দেবে । সনদের দৃষ্টিকোণ থেকে এটি একটি গরীব বা একক বর্ণনা । উবায়দ ইব্ন উমায়র থেকে এটি মুরসাল ভাবে বর্ণিত হয়েছে। বায়হাকী (র) মূসা ইব্ন ইয়াকৃব - - -- আবু হুরায়রা (রা) থেকে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, রাসূলুল্লাহ্ (সা) শহীদদের কবরের নিকট আসতেন । পার্বত্য পথের পাদদেশে পৌছে ফ্খভাগ%.211709011079.001
— পৃষ্ঠা ৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।