0০017181715 ডি আল-বিদায়া ওয়ান নিহায়া ফেলি । আমি আমার পিতাকে পেলাম যেন তিনি স্বাভাবিক অবস্থায় ঘৃমিয়ে আছেন । তারই কবরে পেলাম তার সাথী আমর ইবুন জামুহকে । তার হাত ছিল তার ক্ষতস্থানের উপর । ক্ষত স্থান থেকে তার হাত সরিয়ে দেয়া হলে সেখান থেকে রক্ত বের হতে শুরু করে । কথিত আছে যে, তাদের কবর থেকে মিশ্কের ঘ্বাণ বের হচ্ছিল। (আল্লাহ্ তাদের প্রতি সত্তুষ্ট হোন)। এ ঘটনা ঘটেছিল তীদেরকে দাফন করার ছেচল্লিশ বছর পার। ইমাম বুখারী (র) বলেন মুসাদ্দাদ - - - - জাবির (রা) সূত্রে বর্ণনা করেন । তিনি বলেছেন, উহুদের যুদ্ধ খন অত্যাসন্ন তখন রাতের বেলা আমার পিতা আমাকে ডেকেছিলেন। তিনি আমাকে বলেছিলেন যে, আমার মনে হচ্ছে যে সকল সাহাবী প্রথম ধাসে শহীদ হবেন আমি তাদের অন্তর্ভুক্ত থাকব ৷ আমি রাসূলুল্লাহ্ (সা) ব্যতীত তোমার চাইতে অধিক গুরুতৃপূর্ণ কাউকে রেখে যাচ্ছি না, আমার কিছু খণ আছে, তুমি সেগুলো শোধ করে দিও এবং তোমার বোনদের সাথে ভাল ব্যবহার করবে । পরদিন ভোরে তিনিই হলেন প্রথম শহীদ । তার কবরে তার সাথে অন্য একজনকে দাফন করি । তিনি অন্যের সাথে একই কবরে থাকবেন ভাতে আমি স্বস্থি বোধ করছিলাম না । তাই ছয় মাস পর আমি তাকে ওই কবর থেকে বের করে ফেলি । তখনও আমি তাকে দেখতে পাই যে, আজই যেন তাকে দাফন করেছি। অবশ্য তার কানে কিছুটা ব্যতিক্রম ছিল। সহীহ বুখারী ও সহীহ মুসলিমে শু“বা ---- জাবির (রা) থেকে বর্ণনা করেন যে, যখন তার পিতা শহীদ হন তখন তিনি বার বার পিতার মুখের কাপড় সরিয়ে কাদছিলেন। অন্যেরা তীকে বারণ করছিলেন । রাসূলুল্লাহ্ (সা) বললেন, তুমি তার জন্যে কাদ আর নাইবা কাদ ফেরেশতাগণ কিন্তু তাকে ছায়া দিয়ে যাচ্ছেন। তাকে তোমরা ওখান থেকে না উঠানো পর্যন্ত ফেরেশতাগণ ছায়া দিয়ে যাবে! অন্য বর্ণনায় আছে যে, হযরত জাবির (রা)-এর ফুফু কান্নাকাটি করছিলেন । বায়হাকী (র) বলেন, আবু আবদুল্লাহ্ আল হাফিয ও আবু বকর আহমদ ---- আইশা (রা) সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্ (সা) হযরত জাবির (রা)-কে বলেছিলেন, হে জাবির! আমি কি তোমাকে একটি সুসংবাদ দেবো না? জাবির (রা) বললেন, জী হাঁ, দিন. আল্লাহ্ ও আপনার সুসংবাদ প্রদান করুন! রাসূলুল্লাহ (সা) বললেন, তুমি কি জান, আল্লাহ্ তা'আলা তোমার পিতাকে জীবিত করে বলেছিলেন, হে আমার বান্দা, তুমি আমার নিকট যা ইচ্ছা চাও আমি তোমাকে তা দেব। তখন তোমার পিতা বলেছিলেন, হে মালিক! আমি আপনার পূর্ণ বন্দেগী করেছি, এখন আমার কামনা হল আপনি আমাকে দুনিয়াতে ফেরত পাঠিয়ে দিন যাতে করে আমি আপনার নবীর সাথী হয়ে জিহাদ করতে পারি এবং পুনরায় আপনার পথে শহীদ হতে পারি। আলুাহ্ তা'আলা বললেন, আগে থেকেই আমার সিদ্ধান্ত রয়েছে যে, এ অবস্থা থেকে কেউই পুনরায় দুনিয়াতে ফিরে যেতে পারবে না। বায়হাকী বলেন, আবুল হাসান মুহাম্মাদ ইব্ন আবুল মাফ - - - - জাবির (রা) সুত্রে বলেছেন যে, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) একদিন আমার দিকে তাকালেন এবং বললেন, ব্যাপার কি তোমাকে যে এত পেরেশান দেখা যাচ্ছে? আমি আরয করলাম, ইয়া রাসুলাল্লাহ্ (সা)! আমার আব্বা শহীদ হলেন আর রেখে গেলেন অনেক খণ ও বহু সদস্য বিশিষ্ট একটি পরিবার । ফ্খভাগদ.11009011079.001
— পৃষ্ঠা ৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।