Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 4
/ ৬৫২
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৮৫ তিনি তখন উহুদ প্রান্তরে বসা ছিলেন । তিনি আমাকে ডাকলেন এবং বললেন, আন্মাহর কসম! তোমার পিতাকে তার ভাইদের সাথেই দাফন করা হবে । এরপর তাকে তার শহীদ সাথীদের সাথেই উহুদ প্রান্তরে দাফন করা হল । ইমাম আহমদ একা এই হাদীছ বর্ণনা করেছেন। ইমাম আহমদ (র) বলেন, মুহাম্মাদ ইব্‌ন জাফর -- - - জাবির ইবন আবদুল্লাহ্‌ (বা) থেকে বর্ণনা করেন যে, উহুদ যুদ্ধের কতক শহীদ ব্যক্তিকে ওখান থেকে অনা স্থানে নিয়ে যাওয়া হচ্ছিল । তখন রাসূলুল্লাহ্‌ (সা)-এর পক্ষ থেকে এক ঘোষক ঘোষণ। দিল যে, শহীদদেরকে তাদের শাহাদাত বরণের স্থানে ফিরিয়ে আন। ইমাম আবু দাউদ এবং নাসাঈ (রা) এই হাদীছ উদ্ধৃত করেছেন ছাওরী সূত্রে। ইমাম তিরমিযী, নাসাঈ এবং ইব্‌ন মাজায় জাবির ইব্‌ন আবদুল্লাহ্‌ (রা)-এর বরাতে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্‌ (সা) মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে মদীনা থেকে বের হলেন। আমার পিতা আবদুল্লাহ আমাকে বললেন, হে জাবির! তুমি মদীনায় অবস্থানকারীদের পর্যবেক্ষক রূপে মদীনায় থেকে গেলে তোমার অপরাধ হবেনা । সেখান থেকে তুমি জানতে পারবে আমাদের যুদ্ধের ফলাফল কী হবে । আমি যদি আমার মেয়েগুলোকে রেখে না যেতাম । তাহলে আমি এটাই চাইতাম যে, তুমি যুদ্ধ করে আমার সম্মুখে শহীদ হয়ে যাও। জাবির (রা) বলেন, আমি পর্যবেক্ষকদের মধ্যে ছিলাম ৷ হঠাৎ আমার ফুফু আমার বাবা ও মামার লাশ নিয়ে উপস্থিত হলেন। তাদেরকে তিনি উটের পিঠে করে মদীনায় নিয়ে এলেন আমাদের কবরস্থানে দাফন করার উদ্দেশ্যে । এমন সময় জনৈক ঘোষক আমাদের নিকট এলেন এই ঘোষণা নিয়ে যে, নবী করীম (সা) শহীদদেরকে উহুদ প্রান্তরে ফিরিয়ে নিতে এবং যেখানে তারা শহীদ হয়েছেন সেখানে দাফন করতে নির্দেশ দিয়েছেন । তাই আমরা তাদেরকে ফিরিয়ে নিলাম এবং যেখানে শহীদ হয়েছেন সেখানেই তাদেরকে দাফন করলাম । মু'আবিয়া ইবৃন আবু সুফিয়ানের শাসনামলে একজন লোক আমার নিকট এসে বলল, হে জাবির ইব্‌ন আবদুল্লাহ্‌! মু'আবিয়া (রা)-এর কর্মচারীরা আপনার পিতার কবরের কাছে মাটি খননের ফলে তার দেহের কিছু অংশ বেরিয়ে পড়েছে । সংবাদ পেয়ে আমি সেখানে গেলাম । আমি আমার পিতাকে অবিকল তেমনটিই পেলাম যেমনটি তাকে দাফন করেছিলাম । তার দেহে কোন পপ পরিবর্তন আসেনি । শুধুমাত্র আঘাতজনিত চিহ্ন ছাড়া । এরপর জাবির (রা) তার পিতার ঝণ পরিশোধের ঘটনা বর্ণনা করেছেন। ওই ঘটনা সহীহ বুখারী ও মুসলিমে বর্ণিত আছে। বায়হাকী - - -- জাবির ইবুন আবদুল্লাহ্‌ (রা) থেকে বর্ণনা করেন । তিনি বলেন, উহুদের শহীদদের দাফন করার দীর্ঘ চল্লিশ বছর পর ওই কবরস্থানের পাশ দিয়ে খাল খনন শুরু করা হয়। তখন আমাদেরকে ওখানে ডাকা হয়। আমরা সেখানে আমি । আমরা লাশগুলো বের করে আনি । ঘটনাক্রমে হযরত হামযা (রা)-এর পায়ে কোদালের আঘাত লাগে তাতে তার পা থেকে রক্ত বের হতে থাকে । ইব্‌ন ইসহাক হযরত জাবির (রা) থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন যে, আমরা তাদেরকে কবর থেকে বের করে আনি এ অবস্থায় যে, যেন মাত্র গতকালই তাদেরকে দাফন করা হয়েছিল । ওয়াকিদী বলেন, হযরত মুআবিয়া (রা) যখন খাল খননের সিদ্ধান্ত নিলেন । তখন তিনি একজন ঘোষক পাঠিয়ে ঘোষণা প্রচার করলেন যে, উহুদ প্রান্তরে যাদের শহীদ আত্মীয়-স্বজন রয়েছে। তারা যেন সেখানে হাযির থাকেন৷ জাবির (রা) বলেন, আমরা তাদের কবর খুলে ফ্খভাগ%.211009011079.001

— পৃষ্ঠা ৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।