Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 4
/ ৬৫২
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ৮৪ আল-বিদায়া ওয়ান নিহায়া কষ্টকর ছিল বিধায় রাসূলুল্লাহ্‌ (সা) এ অনুমতি দিয়েছিলেন । দুজনের মধ্যে যার কুরআন জানা ছিল বেশী তাকে সম্মুখে রেখে অন্যজনকে পেছনে রেখেছেন। সাধারণতঃ পরস্পর সহচর ও সাথী ছিলেন এমন দুজন দুজন করে এক কবরে দাফন করেছিলেন । যেমন হযরত জাবিরের পিতা আবদুল্লাহ্‌ ইব্ন আমর ইব্‌ন হারাম এবং আমর ইব্‌ন জামুহ এই দু'জনকে এক কবরে রাখেন । কারণ, তারা দুজনে পরস্পর বন্ধু ছিলেন। শহীদদেরকে গোসল দেয়া হয়নি । বরং তাদের জখমও রক্তসহ তাদেরকে দাফন করা হয়। এ প্রসংগে ইব্‌ন ইসহাক যুহরী সুত্রে আবদুল্লাহ্‌ ইব্‌ন ছা'লাবা ইব্‌ন শু'আয়র থেকে বর্ণনা করেছেন যে, উহুদ দিবসে রাসূলুল্লাহ্‌ (সা) শহীদদেরকে দাফন করে ফিরে এসে বললেন, আমি ওদের পক্ষে সাক্ষী রইলাম । যারাই আল্লাহ্‌র পথে আহত হয় আল্লাহ্‌ তা'আলা কিয়ামত দিবসে তাদেরকে উপস্থিত করবেন এ অবস্থায় যে, তাদের ক্ষতস্থান থেকে রক্ত ঝরতে থাকবে । ওই রক্তের রং হবে রক্তের ন্যায়; কিন্তু ঘাণ হবে মিশ্‌্কের ন্যায়। মুসা ইব্‌ন ইয়াসার শুনেছেন হযরত আবু হুরায়রা (রা)-কে তিনি বলছিলেন যে, আবুল কাসিম (সা) বলেছেন, যে ব্যক্তি আল্লাহ্‌র পথে আহত হবে কিয়ামতের দিন আল্লাহ্‌ তা'আলা তাকে এমন অবস্থার পুনরুজ্জীতি করবেন যে, তার ক্ষতস্থান থেকে রক্ত ঝরতে থাকবে । রক্তের রং হবে রক্তের ন্যায় কিন্তু তার আ্রাণ হবে মিশকের ন্যায় । এই হাদীছ অন্য সনদেও সহীহ্‌ বুখারী এবং সহীহ মুসলিমে উদ্ধৃত হয়েছে । ইমাম আহমদ (র) বলেন, আলী ইবৃন আসিম - - - - ইবন আব্বাস (রা) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, বাসূলুল্লাহ (সা) উহুদ দিবসে নির্দেশ দিয়েছিলেন যেন শহীদদের দেহ থেকে লোহা ও চামড়া জাতীয় সব বস্তু খুলে নেয়া হয় । তিনি বলেছিলেন, ওদেরকে রক্ত ও পরনের জামা কাপড় সহ দাফন করে দাও! আবু দাউদ ও ইবন মাজা (র) এটি আলী ইবন আসিম থেকে উদ্ধৃত করেছেন । ইমাম আবু দাউদ তার সুনান-ই-আবু দাউদ গ্রন্থে বলেছেন, কানবী - - - - হিশাম ইব্ন আমির থেকে সুত্রে বলেন, উহুদ দিবসে আনসারগণ রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট উপস্থিত হয়ে বললেন, আমরা তো এখন আহত এবং ক্লান্ত, এখন আমাদেরকে কী নির্দেশ দেবেন? রাসূলুল্লাহ্‌ (সা) বললেন, সবাই মিলে কবর খনন কর! কবর খনন করবে বড়বড় ও প্রশস্ত করে। তারপর দু-তিনজন করে এক কবরে দাফন করে দাও ! তারা বললেন, ইয়া রাসূলাল্লাহ্‌ ! কাকে সামনে রাখব? তিনি বললেন, যার কুরআন বেশী জান। আছে । ইমাম আবু দাউদ এই হাদীছ ছাদরী ---- হিশাম ইব্‌ন আমির সূত্রেও উল্লেখ করেছেন । সেই বর্ণনায় অতিরিক্ত আছে যে, রাসূলুল্লাহ্‌ (সং) বলেছেন, তোমরা কবর খনন করবে গভীর করে । ইবন ইসহাক বলেন, কতক মুসলমান তাদের আত্মীয় শহীদদের লাশ মদীনায় নিয়ে গিয়ে ওখানে দাফন করেছিলেন । পরে রাসূলুল্লাহ্‌ (সা) তা থেকে বারণ করেছেন এবং বলেছেন, ওরা যেখানে শহীদ হয়েছে সেখানেই তাদেরকে দাফন কর। ইমাম আহমদ (র) বলেন, আলী ইব্‌ন ইসহাক - - - - জাবির ইব্‌ন আবদুল্লাহ্‌ (রা) সুত্রে বলেছেন, আমার আব্বা উহুদ যুদ্ধে শহীদ হন । আমার বোনেরা আমাকে পাঠিয়েছিল একটি উট সহকারে এবং বলেছিল এই উট নিয়ে পিতার লাশের নিকট যাও এবং তাকে উঠিয়ে এনে মদীনায় বানু সালিমা গোত্রের কবরস্থানে দাফন কর । হযরত জাবির বলেন, আমার কয়েকজন সাথী নিয়ে আমি আমার পিতার লাশের নিকট আসি । এই সংবাদ রাসূলুল্লাহ্‌ (সা) অবগত হলেন। ফ্খভাগ%.21109011079.001

— পৃষ্ঠা ৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।