0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৮৩ করেছেন। এবং কাফিরদেরকে মনের জ্বালাসহ বিফল মনোরোথে ফিরে যেতে বাধ্য করেছেন। যুদ্ধে মুমিনদের জন্যে আল্লাহ্ই যথেষ্ট ! আল্লাহ্ সর্বশক্তিমান, পরাক্রমশালী । মহিলাটি তার উটকে বসার নির্দেশ দিয়ে নিজে উট থেকে নেমে পড়লেন । আমর তার বোঝা দুটোর দিকে ইঙ্গিত করে বললাম, এগুলো কী ? তিনি বললেন, একটি আমার স্বামীর লাশ আর একটি আমার ভাইয়ের লাশ। ইব্ন ইসহাক বলেন, সাফিয়্যা বিন্ত আবদুল মুস্তালিৰ হযরত হামযার (রা) লাশ দেখতে আসেন । হযরত হামযা (রা) ছিলেন তার সহোদর ভাই । রাসূলুল্লাহ্ (স।) তার পুত্র যুবায়র ইব্ন আওয়ামকে বললেন, ভূমি তোমার মায়ের নিকট যাও । তাকে থামাও, যেন তীর ভাইয়ের হৃদয়বিদারক এই লাশের দৃশ্য তাকে দেখতে না হয়। যুবায়র তার মাকে বললেন, আম্মা! রাসূপুল্লাহ্ (সা) আপনাকে ফিরে যেতে নির্দেশ দিয়েছেন । তিনি বললেন, কেন ? আমি তো জেনেছি যে, আমার ভাইয়ের অঙ্গ-প্রতাঙ্গ কেটে ফেলা হয়েছে, তাতে কী ? তাতো হয়েছে আল্লাহ্র পথে! আমার জন্য আঁধকতর খুশীর ব্যাপার আর কা৷ হতে পারে £ আমি অবশ্যই ধৈর্যধারণ করব এবং ছওয়াবের আশায় থাকব ইন্শা-আন্মাহ ৷ যুবায়র (রা) রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট এসে এই সংবাদ জানালেন। তখন তিনি তাকে বললেন ঃ তাকে আসতে দাও! সাফিয়্যা (রা) এলেন। হামযা (রো)-কে দেখলেন । তার জন্যে দু'আ করলেন, শোক প্রকাশ করলেন এবং ক্ষমা প্রার্থনা করলেন! ইব্ন ইসহাক বলেন, রাসূলুল্াহ (সা) হযরত হামযা (রা)-কে দূফনের নির্দেশ দিলেন । তাকে এবং তার সাথে তার ভাগ্নে আবদুল্লাহ্ ইব্ন জাহশ ও তার মা উসাযুখা বিন্ত আবদুল মুত্তালিবকে দাফন করা হল। আবদুল্লাহ ইব্ন জাহ্শের অঙ্গহানি করা হয়েছিল; কিস্তু বুক চিরে কলিজা বের করা হয়নি । আবদুল্লাহ ইবন জাহ্শকে বলা হত আপ্রাহ্র পথে নাক কান কর্তিত ব্যক্তি । সাদ (রা) কলেছেন, তিনি এবং আবদুল্লাহ্ ইব্ন জাহ্শ দুজনে দু'আ করেছিলেন, তাদের দুজনের দু'আ-ই কবুল হয়েছিল । সা'দ (রা) দু'আ করেছিলেন যে, তিনি যেন কোন মুশরিক অশ্বারোহী সৈনিকের মুখোমুখি হন এবং তাকে হত্য। করে তার অস্ত্রশস্ত্র কবজা করতে পারেন। বস্তুত তিনি তাই করতে পেরেছিলেন । আবদুল্প'হ ইব্ন জাহ্শ (রা) দু'আ। করেছিলেন যে, কোন অশ্বারোহী মুশরিক সৈন্য যেন তার সন্মুখে এসে পড়ে এবং আল্লাহ্র পথে ওই সৈন্য যেন তাকে হত্যা করে তার নাক কেটে নের়। তার ক্ষেত্রে এজপই ঘটেছিল । যুবায়র ইব্ন বাক্কার উল্লেখ করেছেন যে. উহুদ যুদ্ধে আবদুল্লাহ্ ইব্ন জাহশের তরবারি ভেঙ্গে যায়। রাসূলুল্লাহ্ (সা) তাকে একটি খেজুরের ডাল দিয়লেছিলেন। আবদুল্লাহ্ (রা)-এর হাতে সেটি তরবারিতে পরিণত হয়েছিল। সেটি ছারা তিনি লড়াই করেছেন। পরে তার কোন এক ওয়ারিশের ভাগে পড়া ওই তরবারি দু শ দিরহাম মূল্যে বিক্রি হয়। বদর দিবসে আকাশা৷ (রা)-এর ক্ষেত্রেও এমন একটি ঘটনা ঘটেছিল । সহীহ্ বুখারীতে আছে যে, রাসূলুল্লাহ্ (সা) দু'জন দু'জন-ভি (এ এরর একই কবরে দাফন করেছেন! বরং একই কাফনে একত্রিত করেছেন দু'-তিনজন শহীদকে । জীবিত মুসলিম সৈনিকগণ প্রচণ্ড আহত হওয়ার কারণে প্রত্যেকের জন্যে আলাদা আলাদা কবর খনন করা ফ্খভাগদ.21109011079.001
— পৃষ্ঠা ৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।