0০017181715 মহাপরিচালকের কথা “আল-বিদায়া ওয়ান নিহায়া প্রখ্যাত মুফাসসির ও ইতিহাসবেত্তা আল্লামা ইব্ন কাসীর (র) প্রণীত একটি সুবৃহৎ ইতিহাস গ্রস্থ। এই গ্রন্থে সৃষ্টির শুরু তথা আরশ, কুরসী, নভোমগুল, ভূমগ্ডল প্রভৃতি এবং সৃষ্টির শেষ তথা হাশর, নশর, কিয়ামত, জান্নাত, জাহান্নাম, প্রভৃতি সম্বন্ধে আলোচনা করা হয়েছে। এই বৃহৎ মূল গ্রন্থটি মোট ১৪ খণ্ডে সমাপ্ত হয়েছে। এই গন্ছে অন্ততুক্ত বিষয়গুলোকে তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে আরশ, কুরসী, ভূমগ্ডল, নভোমগ্ডল, এতদুভয়ের অন্তর্বতী ঘটনাবলী তথা ফেরেশতা, জিন, শয়তান, আদম (আ)-এর সৃষ্টি, যুগে যুগে *আবির্ভৃত নবী-রাসূলগণের ঘটনা, বনী ইসরাঈল, ইসলামপূর্ব যুগের ঘটনাবলী এবং মুহাম্মদ (সা)-এর জীবন-চরিত আলোচনা করা হয়েছে। দ্বিতীয় ভাগে রাসূলুল্লাহ্ (সা)-এর ওফাতকাল থেকে ৭৬৮ হিজরী সাল পর্যন্ত সুদীর্ঘকালের বিভিন্ন ঘটনা এবং মনীষীদের জীবনী আলোচিত হয়েছে। তৃতীয় ভাগে রয়েছে ফিৎনা-ফাসাদ, যুদ্ধ-বিগ্রহ, কিয়ামতের আলামত, হাশর, নশর, জান্নাত ও জাহান্নামের বিবরণ ইত্যাদি । লেখক তার এই গ্রন্থের প্রতিটি আলোচনা পবিত্র কুরআন, হাদীস, সাহাবাগণের বর্ণনা, তাবেঈন ও অন্যান্য মনীষীর উক্তি দ্বারা সমৃদ্ধ করেছেন । ইবন হাজার আসকালানী (র), ইবনুল ইমাদ, আল-হাম্লী (র) প্রমুখ ইতিহাসবিদ এই গ্রন্থের ভূয়সী প্রশংসা করেছেন। বদরুদ্দীন আইনী (র) এবং ইব্ন হাজার আসকালানী (র) গ্রন্থটির সার-সংক্ষেপ রচনা করেছেন । বিজ্ঞজনদের মতে, এ গ্রন্থের লেখক ইব্ন কাছীর (র) ইমাম তাবারী, ইবনুল আসীর, মাস্উদী ও ইব্ন খালদুনের ন্যায় উচ্চস্তরের ভাষাবিদ, সাহিত্যিক ও ইতিহাসবেত্তা ছিলেন। বিখ্যাত এ গ্রন্থটির বাংলা অনুবাদের চতুর্থ খণ্ড পাঠকের হাতে তুলে দিতে পেরে আমরা আল্লাহ্ তা“আলার শুকরিয়া আদায় করছি। গ্রন্থখানির অনুবাদক ও সম্পাদকমণ্ডলীকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। অনুবাদক ও সংকলন বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারী এবং গ্রন্থটির প্রকাশনার ক্ষেত্রে অন্য যারা সাহায্য-সহযোগিতা করেছেন তাদের সবাইকেও মুবারকবাদ জানাচ্ছি। পরম করুণাময় আল্লাহ্ তা'আলা আমাদের এ শ্রম কবুল করুন । আমীন ! এ. জেড.এম. শামসুল আলম মহাপরিচালক ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ ফ্ভাগদ.21109011079.001
— পৃষ্ঠা ৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।