Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 4
/ ৬৫২
📝 লেখা 📖 পিডিএফ

0০017181715 ৮০ আল-বিদায়া ওয়ান নিহায়া ইব্‌ন সুফিয়ান ইব্‌ন ফারওয়া আসলামী - -- - ইব্ন আববাস (রা) সুত্রে বর্ণনা করেন যে, এই প্রেক্ষিতেই আল্লাহ্‌ তা“আলা নাধিল করলেন £ পু. & 16557 85585০০ ৪.2: ০৮০০০ প নে প ০০8০৩৫১৩০৪০ রে " ০৮৮৭4 ১৯৯৬1 ১১ ০43 (০১৬৪ (০ ০৯৭ 1৯৮০৪ ১০৪৮০ | ও যদি তোমরা প্রতিশোধ গ্রহণ কর, তবে ঠিক ততখানি করবে যতখানি অন্যায় তোমাদের প্রতি করা হয়েছে তবে তোমরা ধৈর্য ধারণ করলে ধৈর্যশীলদের জন্যে তা-ই উত্তম (১৬- নাহল £ ১২৬)। আয়াতটি নাধিল হওয়ার পর রাসূলুল্লাহ্‌ (সা) ওদেরকে ক্ষমা করে দেন, ধৈর্য অবলম্বন করেন এবং শক্রপক্ষের অঙ্গকর্তন নিষেধ করে দেন। আমি বলি, এ আয়াত মক্কায় অবতীর্ণ হয়েছে আর উহুদ যুদ্ধ সংঘটিত হয়েছে মদীনায় হিজরতের তিন বছর পর । তাহলে উপরোক্ত মন্তব্য যুক্তিসঙ্গত হয় কীভাবে ? আল্লাহই ভাল জানেন। ইব্‌ন ইসহাক বলেন, হুমায়দ আততাবীল বর্ণনা করেছেন হাসান সূত্রে সামূরা থেকে । তিনি বলেছেন, রাসূলুল্লাহ্‌ (সা) যে স্থানেই অবস্থান করে তা ত্যাগ করেছেন। সেখানেই সাদকার নির্দেশ দিয়েছেন এবং অঙ্গকর্তন থেকে লোকজনকে বারণ করেছেন । ইব্‌ন হিশাম বলেন, হামযা (রা)-এর লাশের নিকট দাড়িয়ে রাসূলুল্লাহ্‌ (সা) বলেছিলেন, আপনার মত আঘাত কোনদিন কেউ করেনি এবং এর চাইতে অধিক দুঃখজনক কোন স্থানে আমি কোনদিন দীড়াইনি । তারপর তিনি বললেন, জিবরাঈল (আ) এসে আমাকে বলে গেলেন, সাত আসমানে হামযা (রা)-এর পরিচয় এভাবে লেখা হয়েছে যে, আবদুল মুস্তালিবের পুত্র হামযা, আল্লাহ্‌র সিংহ এবং তার রাসূলের সিংহ । ইব্‌ন হিশাম বলেন, হামযা (রা) এবং আবু সালামা ইব্ন আবদুল আসাদ দুজন ছিলেন রাসূলুল্লাহ্‌ (সা)-এর দুধভাই। আবু লাহাবের দাসী ছুওয়াইবা তাদের তিনজনকে দুধ পান করিয়েছিলেন । হযরত হামযা ও উহুদ যুদ্ধের শহীদগণের জানাযার নামায ইব্‌ন ইসহাক বলেন, আস্থাভাজন জনৈক ব্যক্তি মিকসাম সুত্রে ইব্ন আব্বাস (রা) থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন যে, রাসূলুল্লাহ্‌ (সা)-এর নির্দেশে হযরত হামযা (রা)-কে একটি বললেন। তারপর এক একজন শহীদ এনে তার পাশে রাখা হচ্ছিল । রাসূলুল্লাহ্‌ (সা) ওই শহীদের নামায আদায় করছিলেন সাথে হযরত হামযা (রা)-এর নামাযও হচ্ছিল । শেষ পর্যন্ত হযরত হামযা (রা)-এর জানাযার নামাযের সংখ্যা দাড়িয়েছিল ৭২-এ, এটি একটি একক বর্ণনা এটির সনদ দুর্বল । সুহায়লী বলেন, দেশ বিদেশের কোন উল্লেখযোগ্য আলিম এই বক্তব্য সমর্থন করেননি । ইমাম আহমদ বলেন, আফ্ফান - -- - ইবৃন মাসউদ (রা) থেকে বর্ণনা করলেন । তিনি বলেছেন, মুসলিম মহিলাগণ উহুদ দিবসে মুসলিম পুরুষদের পেছনে অবস্থান করছিলেন । তারা মুশরিকদের আক্রমণে আহত মুজাহিদদের সেবা শুশ্রধা করছিলেন । আমি যদি তখন আল্লাহর কসম করে ফ্ভাগদ.211009011079.001

— পৃষ্ঠা ৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।