(0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৭৯ নিতে । তিনি খুঁজতে খুঁজতে সা'দ ইব্ন রাবী“কে নিহত ব্যক্তিদের মাঝে মুমূর্ষু অবস্থায় পেলেন। এ আনসারটি সা"দকে বললেন, আপনি জীবিত আছেন নাকি মারা গেছেন তা জানার জন্যে রাসূলুপ্লাহ্ (সা) আমাকে পাঠিয়েছেন। সশদ বললেন, আমি এখন বলতে গেলে মৃতদের দলে। আপনি রাসূলুল্লাহ্ (সা)-কে আমার সালাম বলবেন এবং বলবেন যে. সা*দ ইব্ন রাবী আপনার উদ্দেশ্যে বলেছেন “উম্মতের পক্ষ থেকে নবীকে যে প্রতিদান প্রদান করা হয় আল্লাহ্ তা'আলা যেন আমাদের পক্ষ থেকে তার সর্বোত্তম প্রতিদান প্রদান করেন!" আর আপনার সম্প্রদায়ের লোকজনকে আমার সালাম বলবেন, আর তাদেরকে বলবেন যে, সা"্দ ইব্ন রাবী তোমাদের উদ্দেশ্যে বলেছে- তোমাদের চক্ষু দৃষ্টিশক্তিসম্পন্ন ও সচল থাবা অবস্থায় কাফিরেরা যদি তোমাদের নবীর কাছে ঘেষতে পারে তাকে আক্রমণ করতে পাদ, তবে আল্লাহ্র দরবারে তোমাদের কোন ওযর-আপত্তি চলবে না। আনসারী বলেন, একথা বলতে বলতে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়লেন । আমি রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট ফিরে এসে তকে এই সংবাদ জানাই । আমি বলি, নিহত ব্যক্তিদের মধ্য থেকে যিনি সা“দ (রা)-কে খুঁজে বের করেছিলেন তিনি হলেন মুহাম্মাদ ইব্ন সালামা । মুহাম্মাদ ইব্ন সালামা । মুহাম্মাদ ইবন উমর আল-ওয়াকিদী তাই বলেছেন। তিনি এও বলেছেন যে, আনসারী লোকটি হযরত সা“দ (রা)-কে প্রথমে দু'বার ডেকেছিলেন। কিন্তু তিনি কোন উত্তর দেননি । শেষে তিনি যখন বললেন যে, আপনার খবর নেয়ার জন্যে রাসূলুল্লাহ্ (সা) আমাকে পাঠিয়েছেন তখন তিনি অত্যন্ত ক্ষীণ স্বরে উত্তর দিলেন এবং উপরোক্ত কথাগুলো বললেন । আল-ইসতী'আব গ্রন্থে শায়খ আবু উমর বলেছেন যে, উবাই ইব্ন কা'ব (রা)-ই হযরত সা“দ (রা)-এর খোঁজ নিয়েছিলেন । আল্লাহই ভাল জানেন। সা'দ ইব্ন রাবী" ছিলেন, আকাবার শপথ অনুষ্ঠানে উপস্থিত অন্যতম নেতৃস্থানীয় ব্যক্তি। রাসূলুল্লাহ্ (সা) সা'দ (রা) ও আবদুর রহমান ইবন আওফের (রা) মধ্যে ভ্রাতৃত্ সম্পর্ক স্থাপন করে দিয়েছিলেন। ইব্ন ইসহাক বলেন, আমি জানতে পেরেছি যে, রাসূলুল্লাহ্ (সা) নিজে হযরত হামযা (রা)-এর খোজে বের হয়েছিলেন । 'বাতন আল ওয়াদী'তে তিনি তার লাশ খুঁজে পান। তার পেট চিরে কলিজা বের করে নেয়া হয়েছিল । তার অঙ্গচ্ছেদ করা হয়েছিল, নাক ও কান দুটো কেটে ফেলা হয়েছিল । মুহাম্মাদ ইব্ন জা“ফর ইব্ন যুবায়র আমাকে জানিয়েছেন যে, হযরত হামযা (রা)-এর এ অবস্থা দেখে রাসূলুল্লাহ্ (সা) বলেছিলেন, সাফিয়্যা দুঃখ পাবেন আর আমার পরবর্তকালের জন্যে এটি যদি রেওয়াজে পরিণত হতে পারে এ আশঙ্কা না থাকলে আমি হামযা (রা)-এর লাশ এভাবেই ফেলে রাখতাম তিনি পশু পাখীর খোরাক হতেন । কোন স্থানে আল্লাহ্ যদি আমাকে কুরায়শদের বিরুদ্ধে বিজয় দেন তবে ওদের ৩০ জনের আমি অঙচ্ছেদ করে দেব, _নাক-কান কেটে দেব । হযরত হামযা (রা)-এর প্রতি এই অমানবিক আচরণের প্রেক্ষিতে রাসূলুল্লাহ্ (সা)-এর দুঃখ ও ক্রোধ লক্ষ্য করে উপস্থিত মুসলমানগণ বললেন, আল্লাহ্র কসম, কোনদিন যদি আল্লাহ্ তা'আলা ওদের বিরুদ্ধে আমাদেরকে বিজয়ী করেন তবে আমরা ওদের এমন অঙ্গহানি-অঙ্গকর্তন করব যা কোন আরব কখনো করেনি । ইব্ন ইসহাক বলেন, বুরায়দা ড্খভাগদ.21109011079.001
— পৃষ্ঠা ৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।