Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 4
/ ৬৫২
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৭৭ বলছি, হে উমর ! আমরা কি মুহাম্মাদ (সা)-কে মেরে ফেলেছি ? উমর (রা) বললেন, তা তো নয়ই তিনি বরং এখন তোমার বক্তব্য শুনছেন। সে বলল, আপনি আমার নিকট ইব্‌ন কামিয়া অপেক্ষা অধিক সত্যবাদী ও পুণ্যবান। ইব্‌ন ইসহাক বলেন, এরপর আবু সুফিয়ান ডেকে ডেকে বলল, তোমাদের নিহতদের অঙ্জহানি করা হয়েছে। আল্লাহ্র কসম, তাতে আমি খুশীও নই, দুঃখিতও নই | আমরা অজ কর্তনের নির্দেশও দেইনি, তা নিষেধও করিনি । যাওয়ার প্রাক্কালে আবু সুফিয়ান বলল, আগামী বছর আবার বদর প্রান্তরে শক্তি পরীক্ষার প্রতিশ্রুতি রইল । রাসূলুল্লাহ্‌ (স') জনৈক সাহাবীকে বললেন, তুমি বলে দাও, হা আমাদের আর তোমাদের মাঝে ওই প্রতিশ্রুতি রইল । ইব্‌ন ইসহাক বলেন, এ পর্যায়ে রাসূলুল্লাহ্‌ (সা) হযরত আলী (রা)-কে পাঠালেন এবং বললেন, তুমি গিয়ে দেখ, কাফিরগণ কী করে এবং কী চায়, তারা যদি ঘোড়া বাদ দিয়ে উটে আরোহণ করে তাহলে বুঝবে যে, তারা মক্কার উদ্দেশ্যে যাত্রা কারছে। আর যদি দেখ যে, তারা উট বাদ দিয়ে ঘোড়ার পিঠে চড়েছে আর উটকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে তবে তারা বুঝবে যে, তারা মদীনা অভিমুখে যাত্রা করেছে। যে মহান সত্তার হাতে আমার প্রাণ, তার কসম, তারা যদি মদীনার উদ্দেশ্যে যাত্রা করে তবে আমরা তাদেরকে ধাওয়া করব এবং তাদেরকে অতিক্রম করে এগিয়ে যাব । হযরত আলী (রা) বললেন, আমি ওদের পেছন পেছন গেলাম । আমি দেখছিলাম ওরা কী করছে। আমি দেখতে পেলাম যে, তারা ঘোড়া ছেড়ে উটের পিঠে আরোহণ করেছে এবং মক্কার উদ্দেশ্যে যাত্রা করেছে। উহুদ দিবসে রাসূলুল্লাহ (সা)-এর দুআ ইমাম আহমদ (র) বলেন, মারওয়ান ইব্ন মু'আবিয়াহ ফাযারী - - - - ইব্ন রিফা“আ তার পিতা থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, উহুদ দিবসে মুসলমানদের আক্রমণের মুখে মুশরিকরা যখন ছত্রভঙ্গ হয়ে ময়দান ছেড়ে পালিয়ে গেল তখন রাসূলুল্লাহ্‌ (সা) মুসলমানদের উদ্দেশ্যে বললেন, সকলে প্রস্তুত হও! আমি আমার প্রতিপালকের গুণ গান করব । সকলে তার পেছনে সারিবদ্ধ হলেন, তিনি বলতে লাগলেন £ 551159857555125188 71457518111 (085 29 ০0] ০৮৮5 ২ ০৯ 5 0০৮০ এও আল ১৭ কা ভীতি 2 3 | ১৮০] 2৯৮। এটি । পর এ১ ০৬৯১ ৬০৯০১এএ৬০ 8 ০10৩১৮১১০৮১, ফ্ভাগ%.11009011079.001

— পৃষ্ঠা ৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।