0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৭৫ ইব্ন ইসহাক বলেন, বানূ সালামা গোত্রের কতক শায়খ থেকে আমার পিতা বর্ণনা করেছেন যে, আমর ইব্ন জামূহ ছিলেন একান্ত খোঁড়া এক লোক । তাঁর ৪ পুত্র ছিলেন । তাঁরা সিংহের মত সাহসী । রাসূলুল্লাহ্ (সা)-এর সাথী হয়ে তাঁরা বিভিন্ন যুদ্ধক্ষেত্রে অংশ গ্রহণ করতেন । উহুদ দিবসে তাঁরা তাদের পিতা আমর ইবৃন জামৃহকে ঘরে বসিয়ে রাখার পক্ষপাতী ছিলেন । তাঁরা বলেছিলেন যে, আল্লাহ্ তা'আলা তো আপনাকে ওযরগ্রস্ত করেছেন । তখন আমর রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট এসে বললেন, আমার ছেলেরা এই যুক্তিতে আমাকে যুদ্ধ থেকে বারণ করতে চায় । অথচ আমি চাই আমার এই খোঁড়া পায়ে ভয় করে জান্নাতে প্রবেশ করি । রাসূলুল্লাহ্ (সা) বললেন, বস্তুতঃ আল্লাহ্ তা'আলা আপনাকে ওযরপ্রস্ত করেছেন, আপনার উপর জিহাদ বাধ্যতামূলক নয়। তাঁর পুত্রদেরকে রাসূলুল্লাহ (সা) বললেন যে, তোমরা তাকে জিহাদে যেতে বাধা দিওনা । কারণ, এমনও হতে পারে যে, আল্লাহ্ তা'আলা তাঁকে শাহাদতের মযদী দান করবেন । আমর ইব্ন জামূহ রাসূলুল্লাহ্ (সা)-এর সাথে জিহাদে বের হলেন এবং ওই উহুদ দিবসে যুদ্ধে শহীদ হলেন । ইব্ন ইসহাক বলেন, হিন্দ বিন্ত উতবা এবং তার সাথী মহিলারা সেদিন রাসূলুল্লাহ্ (সা)-এর সাহাবীগণের অঙচ্ছেদ করতে শুরু করে। তারা তাদের নাক কান কাটতে লাগল । এক পরযঁয়ে হিন্দ তার পায়ের মল নাকের দুল এবং গলার হার খুলে ওয়াহ্শীকে দিয়ে দেয় এবং মুসলমানদের নাক কান কেটে মালা ও মল বানিয়ে গলায় ও পায়ে পরিধান করে । হযরত হামযা (রা)-এর কলিজা কেটে এনে সে চিবাতে থাকে । কিন্তু গিলতে পারলো না। অগত্যা সে তা ফেলে দিল। মূসা ইবৃন উক্বা বলেন, হযরত হামযা (রা)-এর কলিজা কেটে এনেছিল ওয়াহ্শী ৷ সেটি এনে সে হিন্দর হাতে তুলে দেয়। হিন্দে সেটি চিবাতে থাকে । কিন্তু গিলতে পারেনি । আল্লাহই ভাল জানেন। ইবৃন ইসহাক বলেন, এরপর হিন্দ একটি উচু পাথরে উঠে এবং উচ্চস্বরে চীৎকার করে নিম্নের কবিতাগুলো আবৃত্তি করে ঃ 77757577755 আজ আমরা তোমাদের উপর বদর দিবসের প্রতিশোধ নিয়েছি। এক যুদ্ধের পর আরেক যুদ্ধ আরো তীব্র হয়। ১২০৩ 4553 ঠা ২৩০ ৯৬ ১০ 8285 ৮০ ৩4৮ উতবা নিহত হবার পর আমার ধৈর্য ধারণ করার অবস্থা ছিল না। তুদ্রপ আমার ভাই, তার চাচা এবং বকরের হত্যাকাণ্ড আমাকে ভীষণ বিচলিত করেছিল । £ 9 ধ'* শা ০৩৩ চট জর উট কবল ৩ 5০4 ০০ এত. রী কিক ও উপ ৮৪১২৯ ০৪০ ৮৮০৯ ১০855 0৪১৯০ উ্রীশি৪3 ৮৬০ ৮৮১০০ এখন আমি শান্তি পেয়েছি । আমি আমার মানত পূর্ণ করেছি। হে ওয়াহশী ! তুমি আমার মনের বেদনার উপশম করে দিয়েছ। 55765522557 ড্ভাগ%.21109011079.001
— পৃষ্ঠা ৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।