Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 4
/ ৬৫২
📝 লেখা 📖 পিডিএফ

(0০017161715 ৭৪ আল-বিদায়া ওয়ান নিহায়া কারো সংশয় সৃষ্টি হওয়ার উপক্রম হয়। এ অবস্থায় খবর পাওয়া গেল যে ওই লোক মারা যায়নি । বরং ভীষণভাবে আহত অবস্থায় রয়েছে । ওই রাতে ক্ষত ও আঘাতের যন্ত্রণায় সে অস্থির হয়ে উঠে। শেষ পর্যন্ত অধৈর্য হয়ে সে আত্মহত্যা করে। রাসূলুল্লাহ্‌ (সা)-কে তা জানানো হলে তিনি বলে উঠলেন, আল্লাহু আকবর, আমি সাক্ষ্য দিচ্ছি যে, আমি আল্লাহ্‌র বান্দা ও রাসূল | এরপর রাসূলুল্লাহ্‌ (সা) হযরত বিলাল (রা)-কে নির্দেশ দিলেন। নির্দেশক্রমে তিনি ঘোষণা দিলেন যে, মুসলমান ব্যতীত কেউ জান্নাতে যাবে না এবং পাপাচারী ব্যক্তি দ্বারা আল্লাহু তা'আলা এই দীনকে সাহায্য করবেন । ইমাম বুখারী ও মুসলিম (র) তাদের সহীহ গ্রন্থে আবদুর রাষযাক সুত্রে এই হাদীছটি উদ্ধৃত করেছেন । ইব্‌ন ইসহাক বলেন, উহুদ যুদ্ধে নিহতদের একজন ছিলেন মুখায়রীক । সে বানু ছা'লাবা ইব্‌ন গীতুন গোত্রের লোক ছিল । উহুদ দিবসে সে তার সম্প্রদায়কে ডেকে বলল, হে ইয়াহুদী সম্প্রদায়! আল্লাহর কসম, তোমরা তো জান যে, মুহাম্মাদ (সা)-কে সাহায্য করা তোমাদের কর্তব্য । তারা বলল, আজ তো শনিবার ৷ সে বলল, তোমাদের কোন শনিবার নেই । সে তার যুদ্ধ সরঞ্জাম ও তরবারি নিয়ে বেরিয়ে পড়ল এবং বলল, আমি যুদ্ধে নিহত হলে আমার সকল ধন-সম্পদ মুহাম্মাদ (সা)-এর জন্যে হয়ে যাবে। তিনি ওই সম্পদে যা চান তাই করবেন। ভোরে সে রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট উপস্থিত হয় এবং তাঁর পক্ষে যুদ্ধ করে শহীদ হয়, আমরা যা জেনেছি যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলেছিলেন, মুখায়রীক হল শ্রেষ্ঠ ইয়াহুদী। সুহায়লী বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) মুখায়রীকের সম্পদগ্ডলো ৭টি বাগান মদীনায় আল্লাহ্‌র পথে ওয়াকফ করে দেন। মুহাম্মাদ ইব্‌ন কা'ব বলেন, এটি ছিল মদীনায় প্রথম ওয়াকফ সম্পত্তি। আবদুর আবদুর : ইব্ন ইসহাক বলেন, হুসায়ন ইবন আবদুর রহমান - - - - আবূ হুরায়রা (রা) থেকে বর্ণনা করেন, তিনি বলতেন যে, আপনারা আমাকে এমন একজন লোকের নাম বলুন, যে জান্নাতে প্রবেশ করেছে অথচ এক ওয়াক্ত নামাযও পড়েনি । লোকজন উত্তর প্রদানে অপারগ হয়ে বলত যে, আপনি বরং তার পরিচয় বলে দিন । তিনি বলতেন, সে হল আবৃদ আশহাল গোত্রের আমর ইব্‌ন ছাবিত ইব্‌ন ওয়াকশ ওরফে উসায়রিম । হুসায়ন বলেন, আমি বলেছিলাম মাহমুদকে যে, উসায়রিম কেমন লোক ছিল । তিনি বললেন, তার সম্প্রদায়ের সাথে সেও ইসলাম গ্রহণে অস্বীকৃতি জানাত। কিন্তু উহুদ দিবসে তার সুমতি হয় । সে ইসলাম গ্রহণ করে । এরপর তরবারি হাতে যুদ্ধ ময়দানে উপস্থিত হয় । প্রচণ্ড যুদ্ধ চালিয়ে যায় সে। এক পায়ে সে আহত হয়। বানু আবদুল আশহাল গোত্রের লোকেরা তাদের যুদ্ধের ময়দানে নিহত ব্যক্তিদের লাশ খুঁজছিল। হঠাৎ তারা উসায়রিমকে দেখতে পায় । তারা বলে এ যে, উসায়রিম | সে এখানে কেন এল ? আমরা তো তাকে বাড়ীতে রেখে এসেছি যে, সে ইসলাম গ্রহণে অস্বীকৃতিও জ্ঞাপন করেছিল। তারা বলল, হে আমর ! তুমি যুদ্ধের ময়দানে কেন এসেছে? আপন সম্প্রদায়ের প্রতি বিরক্ত হেত, না ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে ? তিনি বললেন বরং আমি এসেছি ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে । আমি আল্লাহ্‌ ও তাঁর রাসূলের প্রতি ঈমান এনেছি। আমি ইসলাম গ্রহণ করেছি। তারপর তরবারি হাতে বেরিয়ে রাসূলুল্লাহ (সা)-এর সাথে মিলিত হয়েছি। এরপর আমি এমনকি আহত ও আঘাতপ্রাপ্ত হয়েছি যা এখনও আমার দেহে বিদ্যমান আছে। এর. অল্প কিছুক্ষণ পরই তাদের চোখের সামনে তিনি শহীদ হন। তাঁর কথা রাসূলুল্লাহ্‌ (সা)-কে জানানো হলে তিনি বললেন, সে জান্রাতী ৷ ফ্ভাগদ.21109011079.001

— পৃষ্ঠা ৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।