Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 4
/ ৬৫২
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৭৩ পানি পান করলেন না। সেটি দিয়ে রক্ত ধুয়ে নিলেন এবং মাথায় ঢাললেন। তিনি তখন বলছিলেন, “যারা নবীর মুখমণ্ডল রক্তাক্ত করেছে তাদের উপর আল্লাহ্‌র অসস্তুষ্টি কঠোর হোক!” এ বিষয়ে ইতিপূর্বে প্াপ্ত সংখ্যক সহীহ হাদীছ আমরা উল্লেখ করেছি। ইব্‌ন ইসহাক বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) গিরি সংকটে অবস্থান করছিলেন । তাঁর সাথে উল্লিখিত সাহাবীগণ ছিলেন । কুরায়শের একটি দল তাদেরকে লক্ষ্য করে উপরে উঠতে লাগল । ইব্‌ন হিশাম বলেন, ওই দর্লে খালিদ ইব্‌ন ওলীদও ছিল । ইব্‌ন ইসহাক বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) তখন বললেন- হে আল্লাহ্‌ ! ওরা আমাদের নিকট পর্যস্তও যেন না আসতে পারে । হযরত উমার (রা) ও কতক মুহাজির মুসলমান ওদের বিকুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে ওদেরকে পাহাড় থেকে নামিয়ে দিলেন। রাসূলুল্লাহ্‌ (সা) একটি পাথরে উঠতে প্রয়াস পেলেন । কিন্তু তাঁর পরিধানে দুটো লৌহবর্ম ছিল। ফলে তিনি পাথরের উপর উঠতে পারলেন না। এ অবস্থায় তালহা ইব্‌ন উবায়দুল্লাহ্‌ বসে পড়লেন। রাসূলুল্লাহ্‌ (সা) তাঁর পিঠে উঠলেন । তালহা তাকে নিয়ে পাথরের উপরে উঠে এলেন । ইয়াহ্‌য়া ইবূন আববাদ - - .. - যুবায়র (রা) সূত্রে বর্ণনা করেন, তিনি বলেন, সেদিন আমি শুনেছি, রাসূলুল্লাহ্‌ (সা)-এর জন্যে তালহা যা করেছিলেন তার প্রেক্ষিতে তিনি বলছিলেন “তালহার জন্যে জান্নাত অবধারিত হয়ে গিয়েছে” । ইবুন হিশাম বলেন, আফরার আযাদকৃত গোলাম উমর বলেছেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) শরীরে আঘাত প্রাপ্ত হওয়ায় ওই দিন যুহরের নামায বসে বসে আদায় করেন । মুসলমানগণও বসে বসে আমাদের মধ্যে জনৈক আগন্তুকের আগমন ঘটেছিল তার পরিচয় কারো নিকট জানা ছিল না। তাকে 'কুযমান' নামে ডাকা হচ্ছিল । তার সম্পর্কে আলোচনা হলে রাসূলুল্লাহ্‌ (সা) বলতেন “ সে অবশ্যই জাহান্নামী” ৷ উহুদ দিবসে মুসলমানদের সপক্ষে সে প্রচণ্ড যুদ্ধ করে । ৭/৮ জন মুশরিককে সে একাই হত্যা করে । সে খুব শক্তিশীলী ছিল । এক পর্যায়ে শক্র পক্ষের আঘাতে আঘাতে সে অচল হয়ে পড়ে । বানু যফর গোত্রের এলাকায় তাকে বয়ে নিয়ে যাওয়া হয়। তার সম্পর্কে মুসলমানগণ বলতে থাকেন যে, হে কুষমান, তুমি আজকে ভীষণ কষ্ট ভোগ করেছ। এর বিনিময়ে পুরস্কারের সুসংবাদ গ্রহণ কর! সে বলল, কেমন সুসংবাদ নেব, আমি তো লড়াই করেছি আমার সম্প্রদায়ের ইজ্জত রক্ষার্থে, তা নাহলে আমি আদৌ লড়াই করতাম না। এক পর্যায়ে তার ক্ষতস্থানে ভীষণ ব্যথা শুরু হয়। নিজের তৃণ থেকে সে একটি তীর বের করে সেটি দ্বারা আত্মহত্যা করে । এ রকম একটি ঘটনা খায়বারের যুদ্ধেও ঘটেছিল, তার বিবরণ অবিলম্বে আসবে ইনশাআল্লাহ্‌ । ইমাম আহমদ (র) বলেন, আবদুর রায্যাক - - - - আবু হুরায়রা (রা) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ্‌ (সা)-এর সাথে খায়বারের যুদ্ধে উপস্থিত ছিলাম । ইসলাম গ্রহণের দাবীদার এক লোকের দিকে ইঙ্গিত করে রাসূলুল্লাহ্‌ (সা) বললেন, “এই লোকটি জাহান্নামী” । যুদ্ধ শুরু হল, লোকটি প্রচণ্ড লড়াই করছিল । এক পর্যায়ে সে আহত হয়। রাসূলুল্লাহ্‌ (সা)-কে জানানো হল যে, যে ব্যক্তিকে আপনি জাহান্নামী বলেছিলেন সে তো প্রচণ্ড যুদ্ধ করেছে আজ এবং আহত হয়ে মারা গেছে । তিনি বললেন, সে জাহান্নামীই বটে । তার এ কথায় কারো ১০ ___ ড্ভাগদ.211009011079.001

— পৃষ্ঠা ৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।