(0017161715 ৭০ আল-বিদায়া ওয়ান নিহায়া উহুদ যুদ্ধে উন্মে আমার প্রমুখের বীরত্ব প্রদর্শন ইব্ন হিশাম বলেন, উম্মু আমারা নাসীবা বিন্ত কা'ব মাযিনী (রা) উহুদ দিবসে যুদ্ধে অংশ গ্রহণ করেন। এ প্রসংগে সাঈদ ইব্ন আবু যায়দ আনসারী বলেন যে, উম্মু সা'দ বিন্ত সাদ ইব্ন রাবী' বলতেন, আমি একদিন উম্মু আমারার নিকট গিয়ে বললাম, খালা! আপনার যুদ্ধ অভিজ্ঞতা সম্পর্কে কিছু বলুন। তিনি বললেন, ওই দিন আমি সকালের দিকে বের হয়ে পড়ি। লোকজন কী করছে আমি তা দেখছিলাম । আমার সাথে একটি পানি ভর্তি মশক ছিল। আমি রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট পর্যন্ত পৌঁছে যাই। সেখানে তাঁর সাহাবীগণ ছিলেন! তখন মুসলমানদের বিজয়ের পালা চলছিল । কিন্তু পরবর্তীতে যখন মুসলমানগণ পরাজিত হলেন, তখন আমি রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট গিয়ে আশ্রয় নিলাম । আমি তাকে রক্ষার জন্যে সরাসরি যুদ্ধে লিপ্ত হই। তরবারি পরিচালনা করে এবং তীর নিক্ষেপ করে শক্রদেরকে দূরে তাড়িয়ে দিই ! এতে আমি যখম হই। বর্ণনাকারী বলেন, আমি তার কীধে যখমের চিহ্ত দেখেছি। সেটি ছিল বৃত্তাকার গভীর গর্ত । কে এই আঘাত করেছিল তা আমি তাঁকে জিজ্ঞেস করি । তিনি বললেন, ওই আঘাত করেছিল অভিশপ্ত ইব্ন কামিয়া। সাথিগণ রাসূলুল্লাহ্ (সা) থেকে দূরে চলে যাওয়ার পর সে এসে বলল, মুহাম্মাদ কোথায় আমাকে দেখিয়ে দাও । সে বেঁচে থাকলে আমার রক্ষা নেই । আমি নিজে, মুস'আব ইব্ন উমায়র এবং অন্য কতক লোক রাসূলুল্লাহ্ (সা)-কে রক্ষার জন্যে দাড়িয়ে গেলাম । তখন সে আমার উপর এই আক্রমণ চালায়, আমি তাকে পাল্টা কয়েকবার আক্রমণ করি; কিন্তু আল্লাহ্র সেই দুশমন দুটো লৌহবর্ম পরিহিত ছিল যার ফলে তার গায়ে আঘাত লাগেনি । ইব্ন ইসহাক বলেন, আবু দুজানা নিজে ঢাল স্বরূপ রাসূলুল্লাহ (সা)-এর সম্মুখে দীড়িয়ে যান। তিনি রাসূলুল্লাহ্ (সা)-এর দিকে মুখ করে একটুখানি ঝুঁকে অবস্থান নেন। শক্রর তীরগুলো তার পিঠে এসে বিধতে থাকে | তাতে করে বহু তীর তার পিঠে বিদ্ধ হয়। ইবন ইসহাক বলেন, আসিম ইব্ন উমর ইব্ন কাতাদা আমাকে জানিয়েছেন যে, রাসূলুল্লাহ (সা) তর ধনুক দিয়ে তীর নিক্ষেপ করেছিলেন । এক পর্যায়ে ধনুকের মাথা দু'টি ভেঙ্গে যায় । কাতাদা ইব্ন নু'মান ওই ধনুক নিয়ে যান। সেটি তার নিকটই থাকত । ইব্ন ইসহাক বলেন, বানু আদী ইব্ন নাজ্জার গোত্রের লোক কাসিম ইব্ন আবদুর রহমান বলেছেন, আনাস ইব্ন মালিকের চাচা আনাস ইব্ন নাযর গিয়ে পৌছলেন উমর ইব্ন খাত্তাব ও তালহা ইবৃন উবায়দুল্লাহ্ সহ কতক মুহাজির ও আনসার সাহাবীর নিকট | তারা সকলে তখন হাত গুটিয়ে বসে রয়েছিলেন। তিনি বললেন, আপনারা হাত গুটিয়ে বসে আছেন কেন ? তারা বললেন, রাসূলুল্লাহ (সা) তো নিহত হয়েছেন। তিনি বলেন, তাহলে রাসূলুল্লাহ্ (সা)-এর অবর্তমানে আপনাদের বেঁচে থাকার কী অর্থ? বরং উঠুন, যুদ্ধ করুন যে জন্যে রাসূলুল্লাহ্ (সা) প্রাণ দিয়েছেন আপনারাও সে উদ্দেশ্যে প্রাণ বিসর্জন দিন। এরপর তিনি শত্রুদের মুখোমুখি হলেন। এবং যুদ্ধ করতে করতে শহীদ হলেন । তার নাম অনুসারেই আনাস ইব্ন মালিকের নাম রাখা হয়। হুমায়দ আততাবীল আমাকে জানিয়েছেন যে, আনাস ইব্ন মালিক বলেছেন, উহুদের দিবসে আমরা আনাস ইব্ন নাযরের দেহে ৭০টি আঘাত দেখেছি। একমাত্র তার বোন ব্যতীত অন্য কেউ তার লাশ সনাক্ত করতে পারেনি । তার হাতের আঙ্গুল দেখে তিনি তাকে সনাক্ত করেছিলেন । ইব্ন ফ্ভাগ%.21170901179.001
— পৃষ্ঠা ৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।