0০017181715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৬৯ আমি বলি, হযরত হুযায়ফার পিতা ইয়ামান নিহত হওয়ার পটভূমি এই যে, ইয়ামান এবং ছাবিত ইব্ন ওয়াক্শ দুজনে মহিলাদের সাথে টিলার উপর অবস্থান করছিলেন । বার্ধক্য ও দুর্বলতার প্রেক্ষিতে তাঁরা ওখানে ছিলেন। তাঁরা বললেন, গাধার তৃষ্ণা [স্বল্প সময়) ব্যতীত আমাদের জীবনেরতো কিছু অবশিষ্ট নেই । একথা বলে তাঁরা যুদ্ধের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন । ঘটনাক্রমে তারা বেরিয়েছিলেন মুশরিকদের নিকটস্থ পথে । ফলে মুশরিকরা ছাবিত (রা)-কে হত্যা করে । আর ভুলবশত মুসলমানগণ ইয়ামান (রা)-কে শহীদ করে ফেলেন। হযরত হুযায়ফা (রা) মুসলমানদের বিরুদ্ধে তাঁর পিতার রক্তপণের দাবী ক্ষমা করে দেন। গ্রহণযোগ্য ওযরের কারণে ঘটনার সাথে জড়িত কাউকে তিনি দোষারূপ করেননি । কাতাদা ইব্ন নু'মানের চোখ পুনঃস্থাপন ইব্ন ইসহাক বলেন, সেদিন কাতাদা ইব্ন নু'মানের একটি চোখে আঘাত লেগেছিল । চোখটি স্থানচ্যুত হয়ে তাঁর মুখমণ্ডলে ঝুলে পড়ে । রাসূলুল্লাহ্ (সা) নিজ হাতে চোখটি যথাস্থানে বসিয়ে দেন। পরে দুই চোখের মধ্যে এটিই বেশী সুন্দর ও তীক্ষু দৃষ্টি সম্পন্ন হয়ে উঠে । হযরত জাবির (রা) থেকে হাদীছে বর্ণিত আছে যে, উহুদ দিবসে কাতাদা ইব্ন নু'মানের চোখে আঘাত লাগে । চোখটি তাঁর মুখের উপর ঝুলে পড়ে । রাসূলুল্লাহ্ (সা) সেটি যথাস্থানে বসিয়ে দেন। পরে দুচোখের মধ্যে সেটিই সুন্দর ও প্রখর দৃষ্টির অধিকারী হয় । অন্য চোখ মাঝে মাঝে রোগগ্রস্ত হত; কিন্তু এটি কোন দিন রোগাক্রান্ত হত না। দারাকুতনী স্বয়ং কাতাদার বরাতে এ বর্ণনা উদ্ধত করেছেন। এতে তিনি বলেছেন, উহুদ দিবসে আমার দুচোখেই আঘাত লাগে । দুচোখ আমার গালের উপর ঝুলে পড়ে । এ অবস্থায় আমি রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট আসি । তিনি চোখ দুটো যথাস্থানে বসিয়ে দেন এবং একটু লালা লাগিয়ে দেন। ফলে দুটোই প্রখর দৃষ্টির অধিকারী হয় । তবে তাঁর একটি চোখে আঘাত লাগার প্রথম বর্ণনাটি বিশুদ্ধতর । এজন্যেই উমার ইব্ন আবদুল আযিযের শাসনামলে কাতাদার পুত্র যখন তাঁর নিকট উপস্থিত হয়, তখন তিনি বলেছিলেন, আপনি কে? উত্তরে ছন্দাকারে তিনি বলেছিলেন 3 11221821585 585559811,71554৮5/58141151 আমি সেই ব্যক্তির পুত্র যার চোখ ঝুলে তার গালের উপর পড়েছিল । এরপর মুস্তাফা (সা) স্বহস্তে সুন্দরভাবে সেটি যথাস্থানে তা পুনঃস্থাপন করেছিলেন । 28315015157 55858 ৪, এরপর সেটি হয়ে গেল তেমন যেমনটি ছিল ইতিপূর্বে । বাহ্ ! কী চমৎকার ওই চোখ! বাহ! কী চমৎকার ওই গন্ডদেশ। তখন উমর ইব্ন আবদুল আযীয নিজেও কবিতার ছন্দে এ ঘটনার প্রশংসা করে সাদর অভ্যর্থনা জানান এবং তাঁকে মূল্যবান উপটৌকন প্রদান করেন। ড্খভাগদ.21109011079.001
— পৃষ্ঠা ৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।