Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 4
/ ৬৫২
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ৬৮ আল-বিদায়া ওয়ান নিহায়া আমার পিতা যখন শহীদ হন তখন আমি কাঁদতে থাকি । তাঁর চেহারা থেকে কাপড় সরিয়ে তাঁর মুখ দেখতে থাকি । সাহাবীগণ (রা) আমাকে তা থেকে বারণ করতে থাকেন। রাসূলুল্লাহ্‌ (সা) বারণ করেননি । তিনি বললেন, তার জন্যে কেদোনা অথবা তিনি বলেছেন যে, তার জন্যে কাঁদার কী আছে? ফেরেশতাগণ তো সব সময় তাকে ডানা দ্বারা ছায়া দিয়ে যাচ্ছেন। এভাবে তাকে উর্ধ্বাকাশে তুলে নেয়া হয়েছে। এখানে এই হাদীছটি সনদহীনভাবে উদ্ধৃত করা হয়েছে। তবে জানাযা অধ্যায়ে সনদসহ তা বর্ণিত হয়েছে । ইমাম মুসলিম এবং নাসাঈ ও শু"বা থেকে এটি উদ্ধত করেছেন। বুখারী বলেন, আবদান - - - - ইবরাহীম থেকে বর্ণিত যে, আবদুর রহমান ইব্‌ন আওফের (রা) নিকট কিছু খাদ্য উপস্থিত করা হয়েছিল। তিনি তখন রোযা অবস্থায় ছিলেন । তিনি বললেন, মুসআব ইব্‌ন উমায়র শহীদ হয়েছেন। তিনি আমার চাইতে উত্তম ছিলেন । তাঁকে একটি মাত্র চাদরে কাফন দেয়া হয়েছিল । চাদরটি খাটো ছিল৷ চাদর দ্বারা তাঁর মাথা ঢাকলে পা দুটো বেরিয়ে যেত । আর পা ঢাকতে গেলে মাথা বের হয়ে যেত। বর্ণনাকারী বলেন, আমার যতদূর মনে পড়ে তিনি এও বলেছিলেন যে, হামযা (রা) শহীদ হয়েছেন, তিনি আমার চাইতে উত্তম ছিলেন। তারপর দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য ও স্বচ্ছলতা আমাদের জন্যে উন্মুক্ত করে দেয়া হয়েছে । তাতে আমাদের আশংকা হচ্ছে আমাদের সৎকর্মের প্রতিদান দুনিয়াতেই নগদ দিয়ে দেয়া হচ্ছে কি না! তারপর তিনি কাঁদতে শুরু করলেন । তাঁর খাবার ঠাণ্ত হয়ে গেল। এই হাদীছ বুখারী একা উদ্ধৃত করেছেন। বুখারী আহমদ ইব্‌ন ইউনুস - - - - খাববার ইব্‌ন আরত সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমরা রাসূলুল্লাহ্‌ (সা)-এর সাথে হিজরত করেছি। আমাদের উদ্দেশ্য ছিল আল্লাহ্‌র সন্তুষ্টি অর্জন। আল্লাহ্‌র নিকট আমাদের প্রতিদান মন্ত্র হয়েছে। এরপর আমাদের কেউ কেউ চলে গিয়েছে ওই প্রতিদানের কিছুই দুনিয়াতে ভোগ করেনি । তাদের মধ্যে আছেন মুসআব ইব্‌ন উমায়র । তিনি উহুদ দিবসে শহীদ হন। একটি চাদর ব্যতীত কিছু রেখে যাননি । কাফন হিসেবে ওই চাদরে পা ঢাকতে গেলে তাঁর মাথা বের হয়ে যেত আর মাথা ঢাকতে গেলে পা বের হয়ে যেত । রাসূলুল্লাহ্‌ (সা) আমাদেরকে বললেন, চাদর দ্বারা তার মাথা ঢেকে দাও আর ইযখির ঘাস দিয়ে পা ঢেকে দাও । বর্ণনাকারী খাববার (রা) আরো বলেন যে, আমাদের কতকের ফল পেকে গিয়েছে এখন সে তা ভোগ করছে। ইব্‌ন মাজাহ ব্যতীত অন্য সকলে এই হাদীছ আ'মাশ থেকে বিভিন্ন সনদে উদ্ধৃত করেছেন। বুখারী বলেন, উবায়দুল্রাহ্‌ ইব্ন সাঈদ - - - - আইশা (রা) থেকে বর্ণনা করেন। তিনি বলেছেন, উহুদ দিবসে প্রথম দিকে মুশরিকরা পরাজিত হয়েছিল । তখন অভিশপ্ত ইবলীস চীৎকার দিয়ে বলে, হে আল্লাহ্‌র বান্দাগণ! তোমাদেরকে তো পেছন থেকে আক্রমণ করা হচ্ছে। ফলে মুসলমানদের সম্মুখ সারির লোকজন পেছনের দিকে ফিরে যায় এবং নিজেদেরই সম্মুখ সারি ও পেছনের সারি পরস্পরের উপর তরবারি চালাতে থাকে ৷ হঠাৎ হুযায়ফ দেখতে পেলেন তাঁর পিতা ইয়ামানকে আক্রমণ করা হচ্ছে। তিনি চীৎকার করে বললেন, হে আল্লাহ্র বান্দাগণ! তিনি তো আমার পিতা, তিনি আমার পিতা, কিন্তু তাঁর শেষ রক্ষা হয়নি। শেষ পর্যন্ত মুসলমানদের আঘাতেই তাঁর মৃত্যু হয়। হুযায়ফা বললেন, আল্লাহ্‌ আপনাদেরকে ক্ষমা করুন। উরওয়া বলেন, আল্লাহ্‌র কসম ! মৃত্যু পর্যন্ত হুযায়ফা ওই দুঃখ ভুলতে পারেননি । ফ্ভাগ%.1109011079.001

— পৃষ্ঠা ৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।