Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 4
/ ৬৫২
📝 লেখা 📖 পিডিএফ

0০017181715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৬৭ খাল্ফ জুমাহী মক্কায় অবস্থানকালে শপথ করে বলেছিল যে, সে অবশ্যই রাসূলুল্লাহ্‌ (সা)-কে হত্যা করবে। তার শপথের সংবাদ রাসূলুল্লাহ্‌ সো) অবহিত হয়েছিলেন । তিনি বলেছিলেন যে, বরং আমিই তাকে হত্যা করব ইনশাআল্লাহ্‌ উহুদ দিবসে উবাই লৌহ বর্মে আবৃত হয়ে যুদ্ধের ময়দানে উপস্থিত হয়। সে বলছিল যে, “মুহাম্মাদ বেঁচে থাকলে আমার রক্ষা নেই।” রাসূলুল্লাহ্‌ (সা)-কে হত্যার উদ্দেশ্যে সে তাঁর উপর আক্রমণ চালায় । সামনে এগিয়ে আসেন হযরত মুসআব ইব্‌ন উমায়র (রা)। তিনি ছিলেন আবদুদদার গোত্রের লোক । তিনি অগ্রসর হয়েছিলেন রাসূলুল্লাহ (সা)-কে আক্রমণ থেকে বাঁচানোর জন্যে । কিন্তু শত্রুর আঘাতে তিনি শাহাদাত বরণ করেন । উবাইর বর্মের ফাক দিয়ে রাসূলুল্লাহ্‌ (সা) তার বক্ষদেশ দেখতে পেলেন । বর্ম ও শিরস্ত্রাণের ফীক লক্ষ্য করে তিনি বর্শা নিক্ষেপ করলেন। সে ঘোড়া থেকে মাটিতে পড়ে যায় । ওই আঘাতে তার রক্ত ক্ষরণ হয়নি । তার সঙ্গীরা এসে তাকে উঠিয়ে নিয়ে যায়। তখন সে ষাঁড়ের মত চীৎকার করছিল । তারা বলল, তোমার হল কী ? এতো সামান্য ক্ষত মাত্র। সে তখন তার সম্পর্কে রাসূলুল্লাহ্‌ (সা)-এর উক্তি “আমি উবাইকে হত্যা করব” ওদেরকে ম্মরণ করিয়ে দিল। তারপর সে বলল, যাঁর হাতে আমার প্রাণ তাঁর শপথ, আমি যতটুকু আঘাত পেয়েছি যুল মাজায অঞ্চলের সকলে মিলে যদি ততটুকু আঘাত পেত তবে তাদের সকলেরই মৃত্যু হত। তারপর উবাই মারা যায়। “ধ্বংস জাহান্নামীদের জন্যে ।” মুসা ইব্ন উক্বা তাঁর মাগাষী গ্রন্থে যুহরীর বরাতে সাঈদ ইব্‌ন মুসায়্িব থেকে অনুরূপ বর্ণনা করেছেন। ইব্‌ন ইসহাক বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) যখন পাহাড়ী পথে বিশ্রাম নিচ্ছিলেন তখন উবাই ইব্‌ন খালাফ তাঁকে দেখতে পায়। সে তখন বলছিল, মুহাম্মাদ বেঁচে থাকলে আমার রক্ষা নেই। সাহাবিগণ আরয করলেন, ইয়া রাসূলাল্লাহ (সা)! আমাদের কেউ কি তাকে প্রতিহত করবে ? রাসূলুল্লাহ্‌ (সা) বললেন, না তাকে বরং আসতে দাও । সে কাছাকাছি আসার পর রাসূলুল্লাহ (সা) হারিছ ইব্‌ন সাম্মাহ থেকে বর্শা চেয়ে নেন। কেউ কেউ বলেছেন যে, তখন আমরা উট গা ঝাড়া দিলে যেমন লোম উড়তে থাকে আমরা তেমনি তা থেকে দূরে সরে পড়লাম । রাসূলুল্লাহ (সা) তার সম্মুখে গেলেন এবং বর্শা দ্বারা তার ঘাড়ে আঘাত করলেন । এক আঘাতে সে ঘোড়া থেকে পড়ে গড়াগড়ি খেতে থাকে । ওয়াকিদী অনুরূপ বর্ণনা করেছেন । ওয়াকিদী বলেন, যে ইবন উমার (রা) বলতেন, উবাই ইব্‌ন খালাফ-এর মৃত্যু হয় বাতন-ই-রাবিগ অঞ্চলে । তিনি আরো বলেছেন যে, রাতের কিছু অংশ অতিবাহিত হওয়ার পর একদিন আমি বাতন-ই-রাবিগ এলাকায় হাটছিলাম । হঠাৎ আমি দেখতে পাই যে, এক জায়গায় ভীষণভাবে আগুন জুলছে ৷ তখন আমি ভয় পেয়ে যাই । তখন দেখি, ওই আগুন থেকে একটি লোক বের হচ্ছে । সে শিকলে বাঁধা । পিপাসায় সে হাঁপাচ্ছে। তখন একজন লোক বলছিল যে, একে পানি দেবেন না কারণ, সে রাসূলুল্লাহ (সা)-এর হাতে নিহত হয়েছে । সে উবাই ইব্‌ন খালাফ। সহীহ বুখারী ও সহীহ মুসলিমে আবদুর রাষযাক - - - - আবু হুরায়রা সূত্রে বর্ণিত আছে যে. রাসূলুল্লাহ্‌ (সা) বলেছেন, যে লোককে আল্লাহ্‌র পথে রাসূলুল্লাহ্‌ (সা) স্বহস্তে হত্যা করেছেন তার প্রতি আল্লাহ্‌র ক্রোধ তীব্রতর হোক! বুখারী ভিন্ন সনদেও এ হাদীস বর্ণনা করেছেন । বুখারী বলেন, আবুল ওয়ালীদ - - - - জাবির (রা) থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, ড্ভাগদ.211009011079.001

— পৃষ্ঠা ৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।