(0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৬৫ সারার ১6012 চা 03৮1418১৮১১ ০৮81 ৯512) :১৪০৯10০]। ৪৬৯০ ১০৪৩ (মুহাম্মাদ একজন রাসূল বৈ নন। তাঁর পূর্বেও বহু রাসূল গত হয়েছেন। সুতরাং যদি তিনি মারা যান অথবা নিহত হন তবে তোমরা কি পৃষ্ঠ প্রদর্শন করবে ? _ কেউ যদি পৃষ্ঠ প্রদর্শন করেও তবে সে আন্নাহ্র কোন ক্ষতি করবে না। বরং আল্লাহ্ শীঘ্বই কৃতজ্ঞদেরকে পুরস্কৃত করবেন। আল্লাহ্র অনুমতি ব্যতীত কারো মৃত্যু হতে পারে না। তার মেয়াদ সুনির্ধারিত । কেউ পার্থিব পুরস্কার চাইলে আমি তাকে তার কিছু দিই এবং যে পরকালের পুরস্কার চাইবে তাকে তা থেকে দান করি এবং শীঘ্রই আমি কৃতজ্ঞদেরকে পুরস্কৃত করব | এবং কত নবী যুদ্ধ করেছেন তাদের সাথে বহু আল্লাহ্ওয়ালা ছিল? আল্লাহ্র পথে তাদের যে বিপর্যয় ঘটেছিল তাতে তারা হীনবল হয়নি দুর্বল হয়নি এবং নত হয়নি । আল্লাহ্ ধৈর্যশীলদেরকে ভালবাসেন । এ কথা ব্যতীত তাদের আর কোন কথা ছিল না- “হে আমাদের প্রতিপালক! আমাদের পাপ এবং আমাদের কার্ষে সীমালংঘন আপনি ক্ষমা করুন এবং আমাদের পা সুদৃঢ় রাখুন এবং কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন|” এরপর আল্লাহ তাদেরকে পার্থিব পুরস্কার এবং উত্তম পারলৌকিক পুরষ্কার দান করেন । আল্লাহ্ সৎকর্ম পরায়ণদেরকে ভালবাসেন । হে মুমিনগণ! যদি তোমরা কাফিরদের আনুগত্য কর তবে তারা তোমাদেরকে বিপরীত দিকে ফিরিয়ে দেবে এবং তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে । আল্লাহই তো তোমাদের অভিভাবক এবং তিনি শ্রেষ্ঠ সাহায্যকারী । আমি অবিলম্বে কাফিরদের হৃদয়ে ভীতি সঞ্চার করব, যেহেতু তারা আল্লাহ্র শরীক করেছে যার সপক্ষে আল্লাহ্ কোন সনদ পাঠাননি । জাহান্নাম তাদের আবাস | কত নিকৃষ্ট আবাসস্থল যালিমদের । (৩- আলে-ইমরান ৪ ১৪৪-১৫১)। আমাদের তাফসীর গ্রন্থে আমরা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। সকল প্রশংসা আল্লাহ্র । রাসূলুল্লাহ্ (সা)-এর ইনতিকালের পর হযরত ছিদ্দিক-ই-আকবর (রা) প্রথম যে ভাষণ দেন তাতে তিনি বলেছিলেন ঃ হে লোক সকল ! যারা মুহাম্মাদের (সা) ইবাদত করতে মুহাম্মাদ (সা) তো ইনতিকাল করেছেনই, আর যারা আল্লাহ্র ইবাদত করতে তবে আল্লাহ্ চিরজীব তাঁর মৃত্যু নেই, এরপর তিনি এ আয়াত তিলাওয়াত করলেন £ হারার হাল বর্ণনাকারী বলেন, এতে লোকজন সম্বিৎ ফিরে পেল । তারা যেন এ আয়াত ইতিপূর্বে কোন দিন শুনেনি ৷ এবার সবাই আয়াতটি তিলাওয়াত করতে লাগলেন । বায়হাকী (র) তাঁর “দালাইল আন নুবুওয়াহ” গ্রন্থে উল্লেখ করেছেন যে, ইব্ন আবু নাজীহ্ তাঁর পিতা থেকে বর্ণনা করেছেন যে, উহুদ দিবসে জনৈক মুহাজির ব্যক্তি একজন আনসারী ব্যক্তির পাশ দিয়ে যাচ্ছিলেন। আনসারী লোকটি ছিলেন রক্তাক্ত অবস্থায় ৷ মুহাজির সহসা বললেন, তুমি কি জান যে, মুহাম্মাদ (সা) নিহত হয়েছেন ? আনসারী বললেন ঃ মুহাম্মাদ (সা) যদি নিহত হন-ই তবে তিনি রিসালাতের বাণী পৌছে দিয়েছেন এখন তোমরা তাঁর দীন রক্ষায় লড়াই চালিয়ে যাও । ৯৯ ___ ফ্ভাগদ.211709011079.001
— পৃষ্ঠা ৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।