Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 4
/ ৬৫২
📝 লেখা 📖 পিডিএফ

0০017181715 ৬৪ আল-বিদায়া ওয়ান নিহায়া আমাকে দেখিয়ে দ1ও! মুহাম্মাদ জীবিত থাকলে আমার স্বস্তি নেই।” রাসূলুল্লাহ্‌ (সা) কিন্তু তার নিকটেই একাকী ছিলেন। তাঁর সাথে কেউ ছিল না। কিন্তু সে রাসূলুল্লাহ্‌ (সা)-কে অতিক্রম করে যায়। এজন্যে সাফওয়ান ইব্‌ন উমাইয়া তাকে তিরস্কার করেছিল । আবদুল্লাহ্‌ বলেছিল, আল্লাহ্‌র কসম, আমি তাঁকে দেখিনি । আল্লাহ্‌র কসম ! তিনি আমাদের আক্রমণ থেকে সুরক্ষিত ছিলেন । আমরা চারজন তাঁকে হত্যা করবার জন্যে প্রতিজ্ঞা করে ময়দানে এসেছিলাম । কিন্তু আমরা তাঁর নিকটে ঘেষতে পারেনি । ওই সুযোগ পাইনি ।১ ওয়াকিদী বলেন, আমার নিকট প্রমাণিত হয়েছে যে, রাসূলুল্লাহ্‌ (সা)-এর কপালে পাথর মেরেছিল ইব্‌ন কামিয়া। তাঁর ঠোটে পাথর মেরে তাঁর দাঁত শহীদ করেছিল উতবা ইব্‌ন আবু ওয়াক্কাস। ইতিপূর্বে ইব্‌ন ইসহাক থেকেও অনুরূপ মন্তব্য উল্লেখ করা হয়েছে যে, যে দাতটি ভেঙ্গে ছিল সেটি হল নীচের সারির মধ্যখানের ডান দিকের দাঁতি। ইব্‌ন ইসহাক বলেন, সালিহ ইব্‌ন কায়সান - - - - সা'দ ইব্‌ন আবু ওয়াক্কাস থেকে বর্ণনা করেন, তিনি বলেন, (আমার ভাই) উতবা ইব্‌ন আবূ ওয়াক্কাসকে হত্যা করার জন্যে আমি যত উৎসাহী ছিলাম অন্য কারো ব্যাপারে ততটা ছিলাম না। তার দুশ্চরিত্রের কারণে আপন সম্প্রদায়ের মধ্যে সে ঘৃণ্য ছিল তা নয়; বরং তাকে হত্যার জন্যে আমার জন্যে এতটুকুই যথেষ্ট ছিল যে, তার সম্পর্কে রাসূলুল্লাহ্‌ (সা) বলেছেন “যে ব্যক্তি আল্লাহ্‌র রাসূলের মুখমণ্ডল রক্তাক্ত করেছে তার উপর আল্লাহ্‌র ক্রোধ তীব্রতর হোক।” আব্দুর রাযযাক বলেন, মামার - - - - মিকসাম সুত্রে বর্ণিত যে, রাসূলুল্লাহ্‌ (সা) উতবা ইব্‌ন আবু ওয়াক্কাসের জন্যে বদ দু'আ করেছিলেন যখন সে তাঁর দাত ভেঙ্গে দিয়েছিল এবং মুখমণ্ডল রক্তাক্ত করে দিয়েছিল । তিনি সে বছর পূর্ণ হওয়ার আগেই যেন কাফির হিসেবে তার মৃত্যু হয় তা কামনা করেছিলেন এবং বাস্তবেও তাই ঘটেছিল । আবু সুলায়মান জুযাযানী বলেন, মুহাম্মাদ ইব্‌ন হাসান - - -- আবূ উমামা ইব্‌ন সাহ্‌ল ইব্‌ন হুনায়ফ থেকে বর্ণনা করেন যে, উহুদ দিবসে রাসূলুল্লাহ্‌ (সা) পুরনো হাড় দিয়ে তাঁর মুখমণ্ডলের চিকিৎসা করেছিলেন । এটি একটি একক বর্ণনা । উমামী রচিত আল-মাগাযী গ্রন্থের “উহুদ যুদ্ধ” শিরোনামের মধ্যে আমি তা পেয়েছি। আবদুল্লাহ্‌ ইব্‌ন কামিয়া রাসূলুল্লাহ্‌ (সা)-কে আহত করে ফিরে যায় এবং চীৎকার করে বলে, আমি মুহাম্মাদকে হত্যা করেছি । সেদিন আকাবার আযুব নামক শয়তান চীৎকার করে বলে উঠে, শুনে রেখো, মুহাম্মাদ নিহত । এতে মুসলমানগণ হত বিহ্বল হয়ে পড়েন। তাদের অনেকেই একথা সত্য বলে বিশ্বাস করে ফেলেন এবং ইসলাম রক্ষায় শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার জন্যে প্রতিজ্ঞাবদ্ধ হন এবং দৃপ্ত শপথ গ্রহণ করেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) যেপথে জীবন দিয়েছেন তাঁরাও সে পথে জীবন উৎসর্গ করবেন। এদের মধ্যে অন্যতম ছিলেন আনাস ইব্‌ন নাযর (রা) প্রমুখ । তাঁদের আলোচনা অবিলম্বে আসবে । রাসূলুল্লাহ্‌ (সা) যদি নিহতও হতেন তবু তা মুসলমানদের জন্যে সাহস হারাবার কারণ হতে পারে না বলে আশ্বস্ত করে আল্লাহ্‌ তা'আলা নাযিল করলেন £ ১. এ চার হতভাগা ছিল (১) আব্দুল্লাহ্‌ ইব্ন শিহাব, (২) উতবা ইব্‌ন আবু ওয়ার্কাস, (৩) ইব্‌ন কামিয়া ও (৪) উবাই ইব্‌ন খালাফ । -সম্পাদক ফ্খভাগদ.21109011079.001

— পৃষ্ঠা ৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।