Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 4
/ ৬৫২
📝 লেখা 📖 পিডিএফ

(0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৬৩ টুকরা চাটাই পুড়িয়ে ক্ষতস্থানে ছাই লাগিয়ে দেন। তাতে রক্ত বন্ধ হল। সেদিন তাঁর সম্মুখের নীচের একটি দাঁতি শহীদ হয়ে যায়। পবিত্র মুখমণ্ডল যখম হয় । শির্ত্রাণ ভেঙ্গে মাথায় ঢুকে যায় । আবু দাউদ তায়ালিসী তাঁর মুসনাদ গ্রন্থে উল্লেখ করেছেন যে, ইবনুল মুবারক - - - - হযরত আইশা (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আবু বকর (রা)-এর নিকট উহ্ছদ দিবসের কথা আলোচনা করা হলে তিনি বলতেন, সেদিনের যতটুকু কল্যাণ ও ইতিবাচক দিক রয়েছে তার সবটাই তাল্হার প্রাপ্য । তারপর তিনি বলতেন, বিপর্যয়ের পর পুনরায় আমিই সর্বপ্রথম উহুদ ময়দানে ফিরে আসি । আমি দেখলাম, তখনও জনৈক লোক রাসূলুল্লাহ্‌ (সা)-কে আড়ালে রেখে প্রচন্ড যুদ্ধ চালিয়ে যাচ্ছে। আমি মনে মনে বললাম, ওই লোকটি যেন তালহা-ই-হয় ৷ তাহলে আমি যা থেকে বঞ্চিত হলাম ওই দুঃখ কিছুটা মোচন হবে । আমি মনে মনে বললাম, লোকটা যদি আমার স্বগোত্রের হয় তবে কতটা না ভাল হয়। তখন আমি আমার ও মুশরিকদের মধ্যখানে একজন লোককে দেখতে পেলাম যাকে আমি চিনতে পারছিলাম না। আমার অবস্থান তখন তার তুলনায় রাসূলুল্লাহ্‌ (সা)-এর কাছাকাছি। ওই লোকটি খুব দ্রুত হাট'ছল যা আমি পারছিলাম না। হঠাৎ দেখি, তিনি. আবু উবায়দা ইব্নুল জাররাহ্‌। আমরা দুজনে রাসূলুল্লাহ (সা)-এর নিকট পৌছি। তখন তার সামনের দাঁত শহীদ হয়ে গেছে মুখমণ্ডল ক্ষত বিক্ষত । শিরস্ত্রাণের দুটো কড়া তাঁর কপালের মধ্যে ঢুকে গিয়েছে। রাসূলুল্লাহ্‌ (সা) তালহা (রা)-এর দিকে ইঙ্গিত করে বললেন, তোমরা দুজনে তোমাদের এই সাথীকে বাঁচাও । প্রচুর রক্তক্ষরণের ফলে তখন তালহা (রা) ভীষণ দুর্বল হয়ে পড়েছেন। সে দিকে তত খেয়াল না করে আমি তাঁর মুখমন্ডল থেকে শিরস্ত্রাণের কড়া খুলতে গেলাম । আবু উবায়দা আমাকে বললেন “দোহাই আল্লাহ্‌র, আপনি আমাকে ওই কড়া দুটি খোলার সুযোগ দিন । আমি সরে গিয়ে তাকে সুযোগ দিলাম । হাতে খুলতে গেলে রাসূলুল্লাহ্‌ (সা) ব্যথা পাবেন এ আশংকায় আবু উবায়দা দতি দিয়ে তা খোলার চেষ্টা করলেন । দাঁতে কামড়ে তিনি কড়া খুলে আনলেন । সাথে সাথে তারও সম্মুখের একটি দাঁত ভেঙ্গে পড়ে গেল। আবু বকর (রা) বলেন, তিনি যা করেছেন আমিও তা করে অপর কড়াটি খুলতে গেলাম, তিনি আমাকে পূর্বের মত কসম দিলেন । এরপর তিনি প্রথম বারের মত দ্বিতীয় কড়াটিও খুলে আনলেন । এক সাথে তার সম্মুখের আরেকটি দাঁত ভেঙ্গে পড়ে গেল । বস্তুতঃ ভাঙ্গা দাতের লোকদের মধ্যে আবু উবায়দা ছিলেন সবধধিক সুদর্শন পুরুষ । আমরা রাসূলুল্লাহ্‌ (সা)-এর সেবাযতব করে তাঁকে সুস্থ করে তুললাম । এরপর আমরা তালহা (রা)-এর নিকট এলাম । তখনও তিনি দুর্বল নিঃসঙ্গ । আমরা দেখলাম তীর, তরবারি ও বর্শার আঘাত মিলিয়ে তার দেহে ৭০-এর অধিক ক্ষতচিহ্ু ৷ তার আঙ্গুলও কর্তিত। আমরা তাঁকেও সেবাযতু করে সুস্থ করে তুললাম । ওয়াকিদী বলেন, ইব্‌ন আবু সাবুরা - - - - নাফি' ইব্‌ন জুবায়র (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি জনৈক মুহাজির ব্যক্তিকে শুনেছি, তিনি বলছিলেন, “আমি উহুদ যুদ্ধে অংশ নিয়েছিলাম । সেদিন আমি দেখলাম, চারিদিক থেকে তীর ছুটে আসছে। রাসূলুল্লাহ্‌ (সা) মাঝখানে দাঁড়িয়ে আছেন । তিনিই ছিলেন তীরগুলোর লক্ষ্যস্থল। তবে তীরগুলো প্রতিহত করা হচ্ছিল। সেদিন আমি আব্দুল্লাহ্‌ ইব্‌ন শিহাব (যুহরীকে) বলতে শুনেছিলাম । “মুহাম্মাদ কোথায় ড্ভাগদ.211709011079.001

— পৃষ্ঠা ৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।