0০017181715 ৬০ আল-বিদায়া ওয়ান নিহায়া থাকলে আমরা এই স্থানে নিহত হতাম না। বলুন, যদি তোমরা তোমাদের নিজ বাড়ীতে অবস্থান করতে তবু নিহত হওয়া যাদের অবধারিত ছিল তারা নিজেদের মৃত্যুস্থানে বের হত; তা এজন্যে যে, আল্লাহ্ তোমাদের অন্তরে যা আছে তা পরিশোধ করেন। অন্তরে যা আছে আল্লাহ সে সম্পর্কে বিশেষ অবহিত । যে দিন দুদল পরস্পরের সম্মুখীন হয়েছিল সেদিন তোমাদের মধ্য হতে যারা পৃষ্ঠ প্রদর্শন করেছিল তাদের কোন কৃতকর্মের কারণেই শয়তান তাদের পদস্বলন ঘটিয়েছিল। অবশ্য আল্লাহ্ তাদেরকে ক্ষমা করেছেন । আল্লাহ্ ক্ষমা পরায়ণ ও পরম সহনশীল । (৩- আলে ইমরান £ ১৫৪-১৫৫)। বুখারী বলেন, আবদান - - - - উছমান ইব্ন মাওহিব সূত্রে বর্ণনা করেন, এক ব্যক্তি হজ্জের উদ্দেশ্যে বায়তুল্লাহ্ শরীফে এসেছিল । সে দেখতে পেল যে, কতক লোক বসে আছে। সে বলল, বসে থাকা লোকদের পরিচয় কী ? একজন উত্তর দিল, এরা কুরায়শ বংশের লোক । সে বলল, ওদের শায়খ কে ? উত্তর এল, ইব্ন উমার (রা)। সে ইব্ন উমর (রা)-এর নিকট এসে বলল, আমি আপনাকে কিছু প্রশ্ন করব, আপনি উত্তর দিবেন তো ? এরপর প্রশ্ন আকারে সে বলল, আল্লাহ্র ঘরের কসম, আপনি কি জানেন যে, উহুদ দিবসে উছমান (রা) যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গিয়েছিলেন ? তিনি উত্তর দিলেন, হাঁ। এবার সে বলল, তাহলে আপনি এও জানেন যে, তিনি বদর দিবসে অনুপস্থিত ছিলেন, যুদ্ধে অংশ নেননি ? ইবৃন উমার (রা) বললেন, হাঁ জানি। সে বলল, তিনি যে, বায়আত-ই-রিযওয়ান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না তা কি আপনি জানেন ? ইবৃন উমার (রা) বললেন, হাঁ, জানি বটে । ইব্ন উমার (রা)-এর উত্তর শুনে সে আনন্দে তকবীর ধ্বনি দিয়ে উঠল । ইবৃন উমার (রা) তাকে বললেন, এদিকে আস! তুমি আমাকে যে বিষয়ে জিজ্ঞেস করেছ সেগুলো সম্পর্কে আমি তোমাকে ব্যাখ্যা শুনাই। বস্তৃতঃ হযরত উছমান (রা) উহুদের ময়দান থেকে পালিয়ে গিয়েছিলেন সে সম্পর্কে আমি আল্লাহ্কে সাক্ষ্য রেখে বলছি যে, আল্লাহ্ তা'আলা নিজে ওই দোষ ক্ষমা করে দিয়েছেন। বদর যুদ্ধে তিনি এজন্যে অনুপস্থিত ছিলেন যে, রাসূলুল্লাহ্ (সা)-এর কন্যা ছিলেন তাঁর স্ত্রী । তিনি ছিলেন অসুস্থ স্ত্রীর সেবার জন্যে ঘরে থাকার অনুমতি দিয়ে রাসূলুল্লাহ্ (সা) তাকে বলেছিলেন একজন লোক বদরের যুদ্ধে অংশ গ্রহণ করে যে ছাওয়াব পাবে তুমি ঘরে থেকেও সে ছাওয়াব এবং গনীমতের অংশও পাবে । আর বায়আত-ই -রিযওয়ানে তিনি অনুপস্থিত ছিলেন এজন্যে যে, রাসূলুল্লাহ্ (সা) তাঁকে মক্কায় পাঠিয়েছিলেন তাঁর নিজের প্রতিনিধিরূপে । মক্কা নগরীতে দ্বিতীয় কেউ যদি হযরত উছমান অপেক্ষা অধিক সন্মানযোগ্য হত তবে রাসূলুল্লাহ্ (সা) তাঁকে না পাঠিয়ে সেই লোকটিকেই পাঠাতেন। বস্তুতঃ রাসূলুল্লাহ্ (সা) তাঁকেই পাঠিয়েছিলেন । হযরত উছমান (রা) মক্কায় যাওয়ার পর বায়আত-ই -রিযওয়ান অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে রাসূলুল্লাহ্ (সা) তাঁর ডান হাতের দিকে ইঙ্গিত করে বলেছিলেন, এটি উছমানের হাত | এরপর বাম হাতে ডান হাত রেখে বলেছিলেন এটি উছমানের (রা) পক্ষে শপথ! হে আগন্তুক, এ ব্যাখ্যা নিয়ে তুমি দেশে ফিরে যাও। ইমাম বুখারী (র) এই হাদীছটি অন্য জায়গায় ও উদ্ধৃত করেছেন । ইমাম তিরমিযী এটি উদ্ধৃত করেছেন আবু আওয়ানা সুত্রে উছমান ইব্ন আবদুল্লাহ্ ইব্ন মাওহিব সূত্রে। ফ্ভাগদ.21109011079.001
— পৃষ্ঠা ৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।