0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৫৯ ইমাম আহমদ বলেন, আফ্ফান আমাকে জানিয়েছেন আনাস ইবন মালিক (রা) থেকে যে, উহুদ দিবসে আবু তালহা রাসূলুল্লাহ্ (সা)-এর সম্মুখে অবস্থান নিয়ে তীর নিক্ষেপ করছিলেন নবী করীম (সা) তাঁর পেছনে দাঁড়িয়ে নিজেকে আড়াল করছিলেন । আবু তালহা (রা) দক্ষ তীরন্দাজ ছিলেন। তিনি যখন তীর নিক্ষেপ করতেন তখন রাসূলুল্লাহ্ (সা) মাথা তুলে দেখতেন যে, তীরটি কোথায় গিয়ে পড়ছে । আর আবু তালহা তখন তাঁর ঘাড় উচু করে দিতেন এবং বলতেন, ইয়া রাসূলাল্লাহ্ (সা)! আমার পিতা-মাতা আপনার জন্যে কুরবানী হোন, শক্রর নিক্ষিপ্ত কোন তীর যেন আপনার শরীরে না লাগে । আমার বক্ষ আপনার বক্ষের জন্য ঢাল স্বরূপ রইল । আবু তালহা (রা) রাসূলুল্লাহ্ (সা)-এর সম্মুখে দাঁড়াতেন এবং বলতেন, ইয়া রাসূলাল্লাহ সো)! আমি শক্ত সামর্থ লোক বটে, যে কোন প্রয়োজনে আপনি আমাকে যে কোন স্থবনে পাঠাতে পারেন এবং যে কোন কাজের নির্দেশ দিতে পারেন! ঁ ইমাম বুখারী (রা) বলেন, আবু আমার - - - - আনাস (রা) থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, উহুদ দিবসে মুসলমানগণ রাসূলুল্লাহ্ (সা)কে রেখে ছত্রভঙ্গ হয়ে যান: কিন্তু আবু তালহা (রা) তাঁর ঢাল নিয়ে প্রাচীর রূপে রাসূলুল্লাহ্ (সা)-এর সম্মুখে দাঁড়িয়ে থাকেন । তিনি দ্রুত ও দক্ষ তীরন্দাজ ছিলেন। সেদিন তার হাতে ২ থেকে ৩টি ধনুক ভেঙ্গে যায় । কোন সৈনিক তৃণীর নিয়ে সেখান দিয়ে যেতে থাকলে রাসূলুল্লাহ্ সো) বলতেন, তোমার তীরগুলো আবু তালহা (রা)-কে দিয়ে দাও। মাঝে মাঝে রাসূলুল্লাহ্ (সা) মাথা উচিয়ে তাকাতেন এবং ময়দানের লোকজনের অবস্থা দেখতেন। তখন আবু তালহা বলতেন, আমার পিতা-মাতা আপনার জন্যে কুরবানী হোন, আপনি মাথা তুলবেন না নতুন শক্রপক্ষের তীর আপনার গায়ে লাগতে পারে । আমার বক্ষ-আপনার বক্ষের জন্য ঢালরূপে রইল, আমি আইশা (রো) ও উন্মু সুলায়মকে দেখেছিলাম সেদিন যে, তাঁরা পায়ের গোছার উপর কাপড় গুটিয়ে ছুটোছুটি করছেন যে, আমি তাদের পায়ের গোছা দেখতে পাচ্ছিলাম । তাঁরা পিঠে করে পানির মশক বহন করছিলেন এবং আহতদেরকে পানি পান করাচ্ছিলেন। তারপর ফিরে যেতেন এবং পানি ভরে এনে পুনরায় পান করাতেন। ওই দিন আবু তালহা (রা)-এর হাত থেকে দুবার কিংবা তিনবার তরবারি পড়ে গিয়েছিল । বুখারী (রা) আবু তালহা (রা)-এর বরাতে বলেছেন, উহুদ দিবসে যারা তন্দ্রামগ্ন হয়েছিলেন আমি ছিলাম তাদের একজন । আমার হাত থেকে কয়েকবার তরবারি পড়ে গিয়েছিল । আমি সেটি উঠাই আবার সেটি পড়ে যায়। আবার উঠাই আবার পড়ে যায়। বুখারী (র) এভাবে সনদ বিহীনভাবে নিশ্চয়তা জ্ঞাপক ভাষায় এটি বর্ণনা করেছেন । কুরআন মজীদের আয়াত তাঁর বর্ণনা সমর্থন করে। আল্লাহ্ তা'আলা বলেন 8 (0০০০১ 2১517৯01 ৬৮৫ ১০ ৮৫০ ০০৭2 (8359 785 28০৮৮ ৪৪৬৫ -এরপর দুঃখের পর তিনি তোমাদেরকে প্রদান করলেন প্রশান্তি তন্দ্রাবূপে, যা তোমাদের একদলকে আচ্ছন্ন করেছিল । এবং একদল জাহেলী যুগের অজ্ঞের ন্যায় আল্লাহ্ সম্বন্ধে অবাস্তব ধারণা করে নিজেরাই নিজেদেরকে উদ্ধিগ্ন করেছিল এ বলে যে, আমাদের কি কোন অধিকার আছে £ বলুন, সমস্ত বিষয় আল্লাহরই ইখতিয়ারে | যা তারা আপনার নিকট প্রকাশ করে না তারা তাদের অন্তরে তা গোপন করে রাখে । আর বলে, এই ব্যাপারে আমাদের কোন ইখতিয়ার ড্খভাগদ.211709011079.001
— পৃষ্ঠা ৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।