Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 4
/ ৬৫২
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ৫৮ আল-বিদায়া ওয়ান নিহায়া (সা)-এর সাথে তালহা (রা) ব্যতীত কেউই রইলেন না। শক্রগণ এসে তাঁদের দুজনকে ঘিরে ফেলল । রাসূলুল্লাহ্‌ (সা) বললেন, ওদেরকে প্রতিরোধ করবে কে ? তালহা (রা) বললেন, ইয়া রাসূলাল্লাহ্‌ (সা) ! আমি প্রতিরোধ করব। তাঁর পূর্বের সাহাবীগণের ন্যায় তিনি যুদ্ধ শুরু করলেন। তাঁর হাতের আঙ্গুলগুলো কেটে গেল । তিনি বললেন আহ্‌! রাসূলুল্লাহ্‌ (সা) বললেন, তুমি যদি আহ না বলে বিস্মিল্লাহ বলতে তবে ফেরেশতাগণ তোমাকে আকাশে তুলে নিতেন। লোকজন তোমার দিকে তাকিয়ে দেখত। ওরা তোমাকে নিয়ে আসমান উঠে যেতেন । তারপর রাসূলুল্লাহ্‌ (সা) পাহাড়ের উপরে অবস্থানরত তাঁর অন্যান্য সাহাবীদের নিকট গিয়ে পৌছলেন। ইমাম বুখারী (র) আব্দুল্লাহ্‌ ইব্‌ন আবূ শায়বা - - - - কায়স ইব্‌ন ভাবু হাঘিম থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন যে, আমি দেখেছি আবু তালহা (রা)-এর হাত অবশ হয়ে রয়েছে। সে হাত দ্বারা তিনি উহুদ দিবসে রাসূলুল্লাহ্‌ (সা)-কে রক্ষা করেছিলেন। সহীহ বুখারী ও মুসলিম খরন্থে মুসা ইব্‌ন ইসমাঈল । ---- আবূ উছমান নাহ্দী থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, যে দিবস গুলোতে যুদ্ধ হয়েছে সেগুলোর একটিতে রাসূলুল্লাহ্‌ (সা)-এর সাথে তাল্হা ও সাদ (রা) ব্যতীত কেউ ছিলেন না। তাঁরা নিজেরা এটি বর্ণনা করেছেন । হাসান ইব্ন আরাফা বলেন, -- -- সা'দ ইব্‌ন আবু ওয়াক্কাস (রা) থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্‌ (সা) উহুদ দিবসে তাঁর তীরের থলি থেকে আমাকে তীর বের করে দিয়েছিলেন এবং আমাকে বলেছিলেন আমার পিতা-মাতা তোমার জন্যে কুরবানী হোক! তুমি তীর ছুড়তে থাক । ইমাম বুখারী (র) আব্দুল্লাহ্‌ ইবৃন মুহাম্মাদ সূত্রে মারওয়ান থেকে এটি উদ্ধৃত করেছেন। সহীহ বুখারী গ্রন্থে আব্দুল্লাহ্‌ ইব্‌ন শাদ্দাদ সুত্রে আলী ইব্‌ন আবু তালিব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, সা'দ ইব্‌ন মালিক (আবূ ওয়াক্কাস) ব্যতীত অন্য কারো ক্ষেত্রে রাসূলুল্লাহ্‌ (সা) তাঁর পিতা-মাতা দু'জন কুরবান হওয়ার কথা উল্লেখ করেছেন বলে আমি শুনিনি । উহুদ দিবসে আমি শুনেছি, রাসূলুল্লাহ্‌ (সা) বলছিলেন, হে সা'দ! তুমি তীর ছুঁড়তে থাকো । আমার পিতা-মাতা তোমার জন্যে কুরবানী হোন । মুহাম্মাদ ইব্ন ইসহাক বলেন, সালিহ ইব্ন কায়সন সা'দ (রা)-এর পরিবারের জনৈক সদস্যের সুত্রে সা'দ (রা) থেকে বর্ণনা করেছেন যে, তিনি রাসূলুল্লাহ্‌ (সা)-কে রক্ষায় তীর নিক্ষেপ করেছেন। সা“দ (রা) বলেন, আমি রাসূলুল্লাহ্‌ (সা)-কে দেখেছি যে, তিনি আমাকে তীরের যোগান দিয়ে যাচ্ছিলেন এবং বলছিলেন, আমার পিতা-মাতা তোমার জন্যে কুরবানী হোক! তুমি তীর ছুড়তে থাকো । কখনো কখনো তিনি আমাকে ফলকবিহীন তীর দিয়েছেন আমি তা নিক্ষেপ করছিলাম । সহীহ্‌ বুখারী ও সহীহ্‌ মুসলিমে ইব্রাহীম ইব্ন সা'দ -- -- সা'দ ইব্ন আবু ওয়াক্কাস (রা)-এর বরাতে বলেছেন, আমি উহুদের দিবসে রাসূলুল্লাহ্‌ (সা)-এর ডানে ও বামে দু'জন লোক দেখেছিলাম তাদের পরিধানে ছিল সাদা পোশাক । তারা দুজনে এত প্রচন্ড যুদ্ধ করেছেন যে, এমন যুদ্ধ আমি তার আগেও দেখিনি পরেও দেখিনি । তিনি তাতে জিব্রাঈল ও মীকাঈল (আ)-কে বুঝিয়েছেন । ফ্ভাগদ.1109011079.001

— পৃষ্ঠা ৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।