Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 4
/ ৬৫২
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৫৭ মুশরিকদের ১৪০ জন লোককে নিহত ও বন্দী করেছিলেন । তন্মধ্যে ৭০ জন নিহত হয়েছিল আর ৭০ জন বন্দী হয়েছিল। তারপর এ রিওয়ায়াতেও পূর্বোল্লিখিত আবু সুফিয়ান ও উমর (রা)-এর মধ্যকার বাক্য বিনিময়ের বর্ণনা রয়েছে। এ বর্ণনাটি ইমাম বুখারী (র) যুহায়র ইব্‌ন মুআবিয়া থেকে সংক্ষিপ্ত আকারে উদ্ধত করেছেন। ইসরাঈল সূত্রে আবূ ইসহাক থেকে তাঁর একটি দীর্ঘ বর্ণনা ইতিপূর্বে উল্লিখিত হয়েছে। ইমাম আহমদ বলেন, আফফান - - - - আনাস ইব্‌ন মালিক (রা) থেকে বর্ণনা করেন য়ে, তিনি বলেছেন, উহুদ দিবসে মুশরিকগণ রাসূলুল্লাহ্‌ (সা)-এর উপর প্রচন্ড আক্রমণ চালিয়েছিল । এক পর্যায়ে তাঁর সাথে মাত্র ৭ জন আনসারী সাহাবী এবং একজন কুরায়শী সাহাবী ছিলেন । তিনি বললেন, কেউ যদি কাফির শক্রদেরকে আমার নিকট থেকে সবিয়ে দিতে পারে তবে সে জান্নাতে আমার সাথী হতে পারবে ! একথা শুনে একজন আনসারী সাহাবী এগিয়ে এলেন এবং কাফিরদেরকে সরিয়ে দেয়ার লক্ষ্যে যুদ্ধ শুরু করলেন এবং শেষ পর্যস্ত শহীদ হলেন । শক্রগণ দ্বিতীয়বার রাসূলুল্লাহ্‌ (সা)-কে ঘিরে ফেলল । তিনি বললেন, “যে ব্যক্তি ওদেরকে সরিয়ে দিবে সে জান্নাতে আমার সাথী হবে । এ ঘোষণা শুনে অন্য একজন সাহাবী এগিয়ে এলেন এবং যুদ্ধ করে শহীদ হলেন । এভাবে ৭ জন সাহাবীই শহীদ হয়ে গেলেন । রাসূলুল্লাহ্‌ (সা) বললেন, আমার এ সাহাবীগণের প্রতি সুবিচার করা হয়নি । মুসলিম (র) এই হাদীছ হুদবা ইব্‌ন খালিদ সূত্রে হাম্মাদ ইব্‌ন সালামা থেকে বর্ণনা করেছেন। বায়হাকী তাঁর “দালাইল' গ্রন্থে তাঁর সনদে উমারা ইব্‌ন গুষ্রা সূত্রে আবু যুবায়র থেকে বর্ণনা করেছেন যে, জাবির (রা) বলেছেন, উহুদ দিবসে মুসলিম সৈন্যগণ রাসূলুল্লাহ্‌ (সা)-কে ছেড়ে ছত্রভঙ্গ হয়ে যায়। মাত্র ১১জন আনসারী সাহাবী এবং তালহা ইব্‌ন উবায়দুল্লাহ্‌ তীর সাথে ছিলেন । রাসূলুল্লাহ্‌ (সা) তখন পাহাড়ে আরোহণ করছিলেন । ইতোমধ্যে মুশরিকগণ তাঁদের কাছাকাছি এসে পৌছে। রাসূলুল্লাহ্‌ (সা) বলেন, ওদেরকে প্রতিরোধ করার কি কেউ নেই ? হযরত তালহা (রা) বললেন, ইয়া রাসূলাল্লাহ্‌! আমি আছি। রাসূলুল্লাহ্‌ (সা) বললেন, হে তালহা! তুমি যেমন আছ তেমন থাক । তখন একজন আনসারী সাহাবী বললেন, ইয়া রাসূলাল্লাহ্‌ ! আমি আছি। এ কথা বলে তিনি রাসূলুল্লাহ্‌ (সা)-এর প্রতিরক্ষার্থে যুদ্ধ শুরু করলেন । রাসূলুল্লাহ্‌ (সা) ও তার অন্য সাথিগণ উপরের দিকে উঠে গেলেন। ইতোমধ্যে উক্ত আনসারী সাহাবী শহীদ হলেন এবং শক্রগণ রাসূলুল্লাহ্‌ (সা)-এর কাছাকাছি পৌছে গেল । তিনি বললেন, ওদেরকে প্রতিরোধ করার কি কেউ নেই ? হযরত তালহা (রা) পূর্বের ন্যায় বললেন । রাসূলুল্লাহ্‌ (সা) তাকে পূর্বের ন্যায় উত্তর দিলেন, তখন একজন আনসারী সাহাবী বললেন, ইয়া রাসূলাল্লাহ্‌ ! আমি আছি । এ বলে তিনি যুদ্ধ শুরু করলেন। ইতোমধ্যে রাসূলুল্লাহ্‌ (সা) ও তার অবশিষ্ট সাহাবীগণ আরো উপরে উঠে গেলেন। কিছুক্ষণের মধ্যে আনসারী সাহাবী শহীদ হয়ে গেলেন। এরপর রাসূলুল্লাহ্‌ (সা) একাধিকবার পূর্বের মত আহ্বান করলেন । হযরত তালহা (রা) তীর প্রস্তুতির কথা জানালেন। রাসূলুল্লাহ্‌ (সা) তাঁকে বিরত রাখলেন। অন্য একজন আনসারী সাহাবী অনুমতি চাইলেন । রাসূলুল্লাহ্‌ (সা) অনুমতি দিলেন। তাঁরা একের পর এক যুদ্ধ করে শহীদ হয়ে গেলেন। শেষ পর্যন্ত রাসূলুল্লাহ্‌ ৫ -- ড্খভাগ%.211009011079.001

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।