0০017161715 ৫৬ আল-বিদায়া ওয়ান নিহায়া পাবে । আমরা নেতৃস্থানীয় ব্যক্তিরা কিন্তু এ রকম কাজ করার সিদ্ধান্ত দেইনি । এ সময় তার মধ্যে জাহিলিয়্যাতের অহমিকা জেগে উঠল । সে বলল, এ অঙ্গ কর্তনের যে ঘটনা ঘটেছে তাতে অবশ্য আমরা অসস্তুষ্ঠও নই । এই বর্ণনা করেন ইব্ন আবু হাতিম | আরো মুসতাদরাক হাকিম এবং বায়হাকী (র)-এর আদ দালাইল গ্রন্থের । তারা বর্ণনা করেছেন, সুলায়মান ইব্ন দাউদের বরাতে । এটি একটি গরীব পর্যায়ের বর্ণনা । এটি ইব্ন আব্বাস (রা)-এর মুরসাল বর্ণনাগুলোর একটি । এটির সমর্থনে অন্যান্য বর্ণনা রয়েছে। সাধ্যমত আমরা সেগুলো উল্লেখ করব ইনশাআল্লাহ! ইমাম বুখারী (র) বলেন, উবায়দুল্লাহ্ ইব্ন মুসা - বারা (রা)-এর বরাতে বলেন যে, বরাতে উহুদ যুদ্ধের বর্ণনা দিতে গিয়ে অতিরিক্ত বলেছেন, উহুদের দিন আমরা সেন'পতি আব্দুল্লাহ তাঁর তীরন্দাজদের ঘাটি ত্যাগ করতে দেখে বললেন, রাসূলুল্লাহ্ (সা) তো আমাদের অঙ্গীকার নিয়েছেন যে, আমরা যেন এই স্থান ত্যাগ না করি। কিন্তু তাঁরা তাঁর কথা মানেননি । ফলে যুদ্ধের অবস্থা পরিবর্তিত হয়ে যায়। ৭০ জন সাহাবী তাতে নিহত হন। আবু সুফিয়ান তখন বেরিয়ে আসে এবং বলে, তোমাদের মধ্যে কি মুহাম্মাদ (সা) আছেন ? রাসূলুল্লাহ্ (সা) বললেন, তোমরা তার কথার কোন উত্তর দিও না। সে বলল, তোমাদের মধ্যে কি আবু কুহাফার পুত্র আছে? রাসূলুল্লাহ্ (সা) বললেন, কোন উত্তর দিবে না। সে বলল, তোমাদের মধ্যে কি খাত্তাবের পুত্র আছে? কোন উত্তর না পেয়ে সে বলল, ওরা সবাই নিশ্চয়ই নিহত হয়েছে । জীবিত থাকলে অবশ্যই উত্তর দিত। হযরত উমর (রা) নিজেকে সংযত রাখতে পারলেন না । তিনি বললেন, হে আল্লাহ্র দুশমন! তোর কথা মিথ্যা, যাতে তুই দুশ্চন্তাগ্রস্ত থাকিস এজন্যে আল্লাহ্ তা'আলা তাদেরকে বহাল তবিয়তে রেখেছেন। আবু সুফিয়ান বলল, হুবল দেবতার জয় হোক । রাসূলুল্লাহ্ (সা) বললেন, ওর কথার জবাব দাও ! সাহাবিগণ বললেন, কী জবাব দিব ? রাসূলুল্লাহ (সা) বললেন, তোমরা বল, “আল্লাহ্ সর্বোচ্চ আল্লাহ্ সুমহান” । আবূ সুফিয়ান বলল, আমাদের উষ্যা আছে, তোমাদের উষ্যা নেই। রাসূলুল্লাহ্ (সা) বললেন, ওর কথার জবাব দাও । সাহাবাগণ (রা) বললেন, কী জবাব দিব? তিনি বললেন যে, তোমরা বল “আল্লাহ্ আমাদের মাওলা ও প্রভূ তোমাদের প্রভু নেই। আবু সুফিয়ান বলল, আজকের এই দিবস বদর দিবসের বদলা ও প্রতিশোধ, আর যুদ্ধ হল বালতির ন্যায় হাত বদলের ব্যাপার ৷ তোমাদের নিহতদের মধ্যে তোমরা অঙগ-কর্তিত লোক খুঁজে পাবে । আমি কিন্তু তা করার নির্দেশ দিইনি। তবে আমি তাতে অখুশীও নই এই হাদীছ ইমাম বুখারী (র)-এর একক বর্ণনা । ইমাম আহমদ ও মূসা -- -- বারা ইব্ন আযিব (রা) সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন । তাতে একথাও আছে : আব্দুল্লাহ্ ইব্ন জুবায়র (রা)-এর নিয়ন্ত্রণাধীন সৈন্যগণ বললেন : হে সাথিগণ! গনীমতের মাল। তোমাদের সাথিগণ তো যুদ্ধের ময়দানে বিজয়ী । আর অপেক্ষা কিসের ? আব্দুল্লাহ্ ইব্ন জুবায়র (রা) বললেন ঃ রাসূলুল্লাহ্ (সা) তোমাদেরকে কী বলে দিয়েছিলেন তা কি তোমরা ভুলে গিয়েছ ? তারা বললেন, “আল্লাহ্র কসম, আমরা ওদের নিকট যাব এবং গনীমতের অংশ নিব। ওরা যখন গিরিপথ ছেড়ে ময়দানে নেমে এলেন তখন তাদের অবস্থার পরিবর্তন ঘটল । যুদ্ধের মোড় পাল্টে গেল । তারা বিজয়ের পর এবার পরাজিত হলেন । এটি হচ্ছে (কুরআন বর্ণিত) রাসূলুল্লাহ্ (সা) তাদেরকে পেছন থেকে ডাকা মাত্র ১২ জন ছাড়া কেউ সেখানে ছিলেন না। সেদিন আমাদের ৭০ জন লোক শহীদ হন। রাসূলুল্লাহ্ (সা) ও তাঁর সাথিগণ বদর দিবসে ফ্ভাগদ.21109011079.001
— পৃষ্ঠা ৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।