0০017181715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৫৫ জান মাল দখলকে যখন বৈধ ঘোষণা করলেন তখন গিরিপথে প্রহরারত তীরন্দাজগণ হুমড়ি খেয়ে নীচে নেমে এলেন ! তারপর তারা শক্র সৈন্যদের মধ্যে ঢুকে গিয়ে গনীমত সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েন। সাহাবীগণের সারিগুলো পরস্পর মিলে মিশে যায়। বর্ণনাক:রী তাঁর দুহাতের আঙ্গুলগুলো একটির ফাকে আরেকটি টুকিয়ে দেখান যে, তাদের সারি এমনিভাবে সংলগ্ন হয়ে গিয়েছিল। তীরন্দাজগণ গিরিপথ খালি করে দেয়ায় শক্র বাহিনীর অশ্বারোহী সৈন্যরা এ পথে এসে সে পশ্চাৎদিক থেকে মুসলমানদের উপর আক্রমণ করে । অকম্মাৎ আক্রান্ত হয়ে সাহাবিগণ একে অন্যকে চিনতে না পেয়ে পরস্পরকে আক্রমণ করতে যাবেন । এভাবেই বহু মুসলমান নিহত হন । এ দিবসের প্রথম ভাগ রাসূলুল্লাহ্ (সা) ও তার সাহাবীগণের পক্ষে ছিল। ফলে তখন মুশরিকদের সাত মতান্তরে নয় জন পতাকাবাহী সৈন্য মুসলমানদের হাতে নিহত হয় । পরবর্তীতে শত্রুদের আক্রমণে হতভম্ব হয়ে মুসলমানগণ পাহাড়ের দিকে ছুটতে থাকেন। কিন্তু যেখানে গুহা আছে বলে ধারণা ছিল সেখান পর্যন্ত তাঁরা পৌছতে পারেননি ৷ এসময়ে শয়তান চীৎকার দিয়ে বলেছিল, “মুহাম্মাদ নিহত হয়েছেন।” এই ঘোষণার সত্যতার কেউ সন্দেহ করেননি । বর্ণনাকারী বলেন, এ ঘোষণা সত্য বলে আমরা তাই বিশ্বাস করে যাচ্ছিলাম । হঠাৎ দেখি রাসূলুল্রাহ্ (সা) দুই সা“দের মাঝখানে দীড়িয়ে মাথা তুলেছেন। হাঁটার সময়ে তিনি একটু ঝুঁকে হাঁটতেন তা দেখে আমরা তাঁকে চিনে ফেলি! তাঁকে দেখে আমরা এত খুশী হলাম যে, আমরা আমাদের নিহত আহতদের কথা ভুলেই গোলাম । আমরা এমন হয়ে যাই যেন আমাদের কিছুই হয়নি । রাসূলুল্লাহ্ (সা) আমাদের দিকে উঠে এলেন । তিনি বলছিলেন “এ সম্প্রদায়ের উপর আল্লাহ্র প্রবল গযব ও অসস্তুষ্টি কঠিনভাবে নেমে আসুক, যারা আশ্মাহ্্র রাসূলের মুখমণ্ডল রক্তে রঞ্জিত করেছে। আবার তিনি বললেন ঃ “হে আল্লাহ্! ওরা যেন আমাদের উপর বিজয়ী হতে না পারে ।' এসব বলতে বলতে রাসূলুল্লাহ্ (সা) আমাদের নিকট এসে পৌছলেন । তিনি কিছুক্ষণ বিশ্রাম নিলেন। তখন শোনা গেল যে, পাহাড়ের পাদদেশ থেকে আবু সুফিয়ান চীৎকার করে বলছে “হুবলের জয় হোক । হুবল দেবতার জয় হোক । আবু কাবাশার পুত্র (রাসূলুল্লাহ) কোথায় ? আবু কুহাফার পুত্র (আবু বকর ছিদ্দীক (রা) কোথায় ? খাত্তাবের পুত্র (উমর [রা] কোথায় ? উমর (রা) বললেন, আমরা কি ওর কথার জবাব দেবো না? রাসূলুল্লাহ্ (সা) বললেন, হাঁ। আবূ সুফিয়ান বলল, হুবল দেবতার জয় হোক । জবাবে উমর (রা) বললেন, আল্লাহ্ সবেচ্চি ও সুমহান । আবূ সুফিয়ান বলল, হে খাত্তাবের পুত্র! আজকের কর্মকান্ডে হুবলের চোখ জুড়িয়েছে। এখন তুমি পারলে তাকে অতিক্রম করে যাও। আবূ সুফিয়ান বলল, আবু কাবাশার পুত্র কোথায় ? আবু কুহাফার পুত্র কোথায় এবং খাত্তাবের পুত্র কোথায় ? উমর (রা) বললেন, এই যে, রাসূলুল্লাহ্ (সা), এই আবূ বকর (রা) এবং এই যে, এখানে আমি উমর । আবু সুফিয়ান বলল, আজকের দিন হল বদর দিবসের প্রতিশোধের দিন । যুগ আবর্তনশীল। যুদ্ধ বালতির ন্যায় পালাক্রমে হাতবদল হয় । উমর (রা) বললেন, উভয় পক্ষে সমান সমান নয়। আমাদের নিহত ব্যক্তিগণ থাকবে জান্নাতে আর তোমাদের নিহতরা থাকবে জাহান্নামে ৷ আবু সুফিয়ান বলল, তোমরা কি তাই বিশ্বাস কর, তবে তো আমরা ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত । এরপর আবু সুফিয়ান বলল, তোমরা তোমাদের পক্ষে নিহত লোকদের মধ্যে কতক লোককে কর্তিত অঙ্গ ফ্ভাগদ.211009011079.001
— পৃষ্ঠা ৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।