(0০017181715 আল-বিদায়া-ওয়ান নিহায়া ৫৩ হলেন। নিজেদের মধ্যে রাসূলুল্লাহ্ (সা)-কে ফিরে পেয়ে তাদের সকল দুঃখ-কষ্ট দূর হয়ে গেল। এবার তারা জয়-পরাজয় ও পাওয়া না পাওয়া সম্পর্কে আলোচনায় মশগুল হলেন, কারা শহীদ হয়েছেন তা নির্ণয় ও আলোচনা করতে লাগলেন । যারা বলেছিল ষে' “মুহাম্মাদ (সা) নিহত হয়েছে সুতরাং তোমরা নিজ সম্প্রদায়ের লোকজনের নিকট ফিরে যাও।” তাদের সম্পর্কে আন্মাহ্ তা'আলা নাধিল করলেন £ (১411 :15 ০ 515 8109) সু দিন ৮59 মুহাম্মাদ একজন রাসূলমাত্র । তার পূর্বে বহু রাসূল গত হয়েছেন। (৩-আলে ইমরান ৪ ১৪৪)। রাসূলুল্লাহ্ (সা) ও তার সাথীদেরকে আক্রমণ করার জন্যে আবু সুফিয়ান পাহাড়ে আরোহণ করল । তাকে দেখে মুসলমানগণ পূর্বেকার সকল দুঃখ বেদনা ভুলে প্রত্যাঘাতের জন্যে প্রস্তুত হলেন । রাসূলুল্লাহ্ (সা) বললেন, ওরা আমাদের উপর বিজয়ী হতে পারবে না। তিনি এই দু'আ পাঠ করলেন ঃ ২০21 ১৬৯ এ ও 211 হে আল্লাহ্ ! মুসলমানদের এই দল যদি নিহত হয় তবে পৃথিবীতে আপনার ইবাদত করার কেউ থাকবে না। এবার তিনি সাহাবীগণকে যুদ্ধের জন্যে আহ্বান জানালেন । তীরা শক্রপক্ষকে পাথর নিক্ষেপ করে পাহাড় থেকে নেমে যেতে বাধ্য করলেন । আবু সুফিয়ান বলল, "হুবল দেবতার জয় হোক! হানযালার প্রতিশোধে হানযলাকে খুন করেছি, বদর দিবসের প্রতিশোধ উহুদ দিবসে নিয়েছি। এভাবে ইব্ন জারীর পূর্ণ ঘটনা উল্লেখ করেছেন। এটি একটি গরীর পর্যায়ের (একক) বর্ণনা এতে অনেক অগ্রহণযোগ্যতা রয়েছে। ইব্ন হিশাম বলেন, রুবায়হ ইবন আবদুর রহমান তার পিতা, তার দাদা আবু সাঈদ সূত্রে বর্ণনা করেছেন যে, উততবা ইব্ন আবূ ওয়াক্কাস রাসূলুল্লাহ্ (সা)-কে লক্ষ্য করে পাথর ছুঁড়েছিল এবং তাতে তার সামনে নীচের সারির ডান দিকের দীত ভেঙ্গে গিয়েছিল এবং তীর নীচের ঠোট জখম হয়েছিল । আর আবদুল্লাহ্ ইবৃন শিহাব (যুহরী) তার কপাল ফাটিয়ে দিয়েছিল । আবদুল্লাহ্ ইব্ন কামিয়া তার মুখমণ্ডল যখম করে দিয়েছিল । তার শিরক্ত্রাণের দুটো কড়া তার কপালের পাশে ঢুকে গিয়েছিল, তিনি একটি গর্তে পড়ে যান । মুসলমানগণ যেন যুদ্ধ করার সময় গর্তে পড়ে যায় সেজন্যে আবু আমির পূর্বেই ওইসব গর্ত খুঁড়ে রেখেছিল । তখন হযরত আলী (রা) রাসূলুল্লাহ্ (সা)-এর হাত ধরলেন। আবু তালহা (রা) তাকে টেনে তুললেন । তিনি সোজা হয়ে দাড়ালেন, আবু সাঈদের পিতা মালিক ইব্ন সিনান রাসূলুল্লাহ্ (সা)-এর চেহারা মুবারক থেকে রক্ত চুষে নিয়ে গিলে ফেললেন । রাসূলুল্লাহ্ (সা) বললেন, যার রক্তের সাথে আমার রক্ত মিশেছে জাহান্নামের আগুন কোন দিন তাকে স্পর্শ করবে না। কাতাদা উল্লেখ করেছেন যে, রাসূলুল্লাহ্ (সা) যখন কাত হয়ে পড়ে গিয়েছিলেন তখন তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন আবু হুযায়ফার আযাদকৃত দাস সালিম সেখানে উপস্থিত হয়ে তাকে তুলে বসালেন এবং-মুখমণ্ডলের রক্ত মুছে দিলেন। চেতনা ফিরে আসলে তিনি বলছিলেন, নিজেদের নবী যাদেরকে আল্লাহ্র পথে ডাকেন আর এ অবস্থায় তারা নবীর প্রতি এ আচরণ করে . সে সম্প্রদায় সফলতা অর্জন করবে কেমন করে ? এ প্রেক্ষিতে আল্লাহ্ তা'আলা নাযিল করলেন ঃ ড্খভাগ%.211009011079.001
— পৃষ্ঠা ৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।