Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 4
/ ৬৫২
📝 লেখা 📖 পিডিএফ

0০017181715 ৫২ আল-বিদায়া ওয়ান নিহায়া ইব্‌ন জারীর তার ইতিহাস গ্রন্থে লিখেছেন, মুহাম্মাদ ইব্‌ন হুসায়ন - - - - সুদ্দী সূত্রে বর্ণনা করেন, ইব্‌ন কাসিয়া হারেছী ময়দানে উপস্থিত হল এবং রাসূলুল্লাহ্‌ (সা)-কে লক্ষ্য করে একটি পাথর নিক্ষেপ করল। ফলে তার একটি সম্মুখের দাত শহীদ হল তার নাক ফেটে গেল এবং পবিত্র মুখমণ্ডল রক্তাক্ত হয়ে গেল। তিনি প্রচণ্ড ব্যথা অনুভব করলেন । তার সাহাবীগণ ছত্রভঙ্গ হয়ে পড়লেন । কেউ কেউ মদীনায় ফিরে গেলেন। কেউ কেউ পাহাড়ের উপর পাথরের আড়ালে 97875 (সা) সাহাবীদের ডেকে ডেকে বলছিলেন 9... +51 ৫111 0.০ 511 41)1 আল্লাহ্‌র বান্দাগণ, এদিকে আমার নিকটে এসো । আল্লাহ্‌র বান্দাগণ, এদিকে আমার নিকট এসো! ৩০ জন মুজাহিদ তার নিকট জমায়েত হলেন । তারা রাসূলুল্লাহ্‌ (সা)-এর আগে আগে চলছিলেন। ইতিপূর্বে তালহা ও সাহ্‌ল ইব্‌ন হানীফ ছাড়া কেউই তার পাশে ছিলনা । হযরত তালহা রাসূলুল্লাহ্‌ (সা)-কে নিজ দেহদ্বারা আড়াল করে রেখেছিলেন । হঠাৎ শত্রুপক্ষের একটি তীর এসে তার হাতে বিদ্ধ হয় । ওই হাত অসাড় হয়ে যায়। উবাই ইব্‌ন খালাফ জুমাহী রাসূলুল্লাহ্‌ (সা)-এর দিকে অগ্রসর হয়। সে শপথ করেছিল যে, অবশ্যই সে রাসূলুল্লাহ্‌ (সা)-কে হত্যা করবে। রাসূলুল্লাহ্‌ (সা) বলেছিলেন না, আমিই বরং তাকে হত্যা করব। তিনি বললেন, ওহে মিথ্যুক! তুই যাবি কোথায় ? রাসূলুল্লাহ্‌ (সা) তাকে আক্রমণ করলেন এবং লৌহ বর্মের ফাকে আঘাত করলেন । সে সামান্য যখমী হল। কিন্তু তার ব্যথায় জর্জরিত হয়ে সে ষাড়ের মত চীৎকার করতে লাগল ! তার সাথীরা তাকে তুলে নিয়ে গেল৷ তারা বলল, তোমার দেহে তো তেমন কোন যখম নেই, তাহলে. তুমি এত অস্থির হচ্ছ কেন ? সে বলল, মুহাম্মাদ (সা) তো বলেছেন যে, তিনি আমাকে অবশ্যই হত্যা করবেন । এক্ষণে যদি রাবীআ ও মুদার উভয় গোত্রও একত্রিত হত তবে মুহাম্মাদ (সা) তাদের সকলকে হত্যা করতেন । ওই সামান্য ক্ষতের পরিণতিতে একদিন কিংবা তারও কম সময়ের ব্যবধানে তার মৃত্যু হয়। লোকজনের মধ্যে গুজব রটে যায় যে. রাসূলুল্লাহ (সা) শহীদ হয়ে গিয়েছেন। তখন পাহাড়ের উপরে পাথরের আড়ালে লুকিরে থাকা সাহাবীগণ বললেন যে, আমরা যদি একজন দূত পেতাম তাহলে আবদুল্লাহ্‌ ইবৃন উবাইর মাধ্যমে আবু সুফিয়ানের নিকট নিরাপত্তা চেয়ে আবেদন পাঠাতাম । সে আমাদের নিরাপত্তার ব্যবস্থা করে দিত । তাঁরা আরো বললেন, হে লোকজন ! মুহাম্মাদ (সা) তো শহীদ হয়েছেন । মুশরিকরা তোমাদের নিকট এসে তোমাদেরকে হত্যা করার পূর্বে তোমরা তোমাদের সম্প্রদায়ের নিকট ফিরে যাও | আনাস ইব্‌ন নযর বললেন, হে লোকজন! মুহাম্মাদ (সা) যদি শহীদ হয়েও থাকেন তবে মুহাম্মাদের (সা) প্রতিপালক তো নিহত হননি । সুতরাং মুহাম্মাদ (সা) যে উদ্দেশ্যে যুদ্ধ করেছেন তোমরাও সে উদ্দেশ্য যুদ্ধ করে যাও । আনাস (রা) আরো বললেন, হে আল্লাহ. ! ওরা যা বলেছে সে বিষয়ে আমি আপনার নিকট ক্ষমা প্রার্থনা করছি এবং তারা যা করেছে তার সাথে আমার কোন সম্পর্ক নেই। এরপর তিনি তরবারি হাতে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। রাসূলুল্লাহ্‌ (সা) তার সাহাবীগণকে আহ্বান করতে করতে পাথরের আড়ালে আশ্রয় গ্রহণকারীদের নিকট পৌঁছে গেলেন। তাকে চিনতে না পেরে জনৈক সাহাবী তার প্রতি তীর নিক্ষেপের জন্যে ধনুকে তীর তাক করেন। তিনি বলেন, আমি আল্লাহ্‌র রাসূল! রাসূলুল্লাহ্‌ (সা)-কে পেয়ে তারা সকলে পরম আনন্দিত হন। তিনি যখন দেখলেন যে, তার সাহাবীদের মধ্যে এখনও অনেক লোক আছেন যারা তার নিরাপত্তা রক্ষা করতে সচেষ্ট রয়েছেন, তখন তিনি আনন্দিত হলেন । তারা সবাই একত্রিত ফ্খভাগদ.1109011079.001

— পৃষ্ঠা ৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।