Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 4
/ ৬৫২
📝 লেখা 📖 পিডিএফ

0০017181715 ৫০ আল-বিদায়া ওয়ান নিহায়া মূসা ইবৃন উকবা উল্লেখ করেছেন যে ; হানযালা (রা)-এর পিতা তার বুকে পদাঘাত করেছিল 'এবং বলেছিল, তুই দুটো অপরাধ করেছিস ! এখানে আসতে আমি তোকে নিষেধ করেছিলাম । আল্লাহ্র কসম, তুইতো আত্মীয় বৎসল এবং পিতৃভক্ত ছিলি। ইবন ইসহাক বলেন, এ সম্পর্কে ইবৃন শাউব বলেছিল- ১০৭ 11 ৮ 55 ২১৬০১ ০৯৪১ ৮৯০০০ ০১০৯১ আমি অবশ্যই রক্ষা করব আশার সাথীকে এবং আমার নিজেকে সূর্য কিরণ তুল্য একটি বর্শা দ্বারা । ইবন শাউব বলেন ৪ হে ইব্‌ন হারব, আম যদি প্রতিরোধ না করতাম এবং উপস্থিত না থাকতাম তবে তুমি যুদ্ধের দিন কাউকে তোমার ডাকে সাড়া দেওয়ার জন্যে পেতেনা ৷ এ প্রসংগে আবু সুফিয়ান ও একটি দীর্ঘ কবিতা আবৃত্তি করেছিল । আর হাস্সান ইব্‌ন ছাবিত ্ত্যুন্তরে আরেকটি কবিতা আবৃত্তি করেছিলেন । উহুদ যুদ্ধের শেষ পর্যায় ও ফলাফল ইব্‌ন ইসহাক বলেন, এরপর আল্লাহ্‌ তা'আলা মুসলমানদের প্রতি তার সাহায্য অবতীর্ণ করেন । তিনি তার ওয়াদা পূরণ করেন । মুসলমানগণ শক্রপক্ষকে অবিরত হত্যা করতে থাকেন এবং ওদেরকে ছত্রভঙ্গ করে ফেলেন । কাফিরদের পরাজয় সুনিশ্চিত হয়ে উঠে। ইয়াহ্‌য়া ইব্‌ন আব্ধাদ তার পিতা আব্বাদ ইবন আবদুল্লাহ্‌ ইব্ন যুবায়র থেকে এবং তিনি যুবায়র (রা) থেকে বর্ণনা করেছেন যে, তিনি বলেছেন, ওই সময় হিন্দ্‌ বিন্ত উতবার নুপুরের দিকে আমার নজর পড়ে । সে এবং তার সঙ্গিনী কুরায়শী মহিলারা পায়ের কাপড় গুটিয়ে দৌড়ে পালাচ্ছিল ৷ শক্রুপক্ষ তাদের মালপত্র ছেড়ে ময়দান থেকে পালিয়ে যাওয়ার পর আমাদের তীরন্দাজ বাহিনী ওদের মাল- পত্র সংগ্রহে ঝাঁপিয়ে পড়ে । আমাদের পশ্চাতের গিরিপথ তারা শত্রুপক্ষের অশ্বারোহী বাহিনীর জন্যে অবারিত করে দেয়। ফলে ওরা পেছনের দিক থেকে এসে আমাদের উপর আক্রমণ চালায় ৷ তখন জনৈক ঘোষক ঘোষণা দেয় যে, মুহাম্মাদ নিহত হয়েছেন । এ অবস্থায় আমরা আবার পাল্টা আক্রমণ করলাম । ওরাও আক্রমণ করল । ওদের পতাকাবাহী নিহত হল । কিন্তু ওদের পক্ষের কেউই পতাকাটি তুলে নিতে এগিয়ে আসছিল না। জনৈক বিজ্ঞ ব্যক্তির বরাতে ইব্‌ন ইসহাক যে, পত্থাকাটি দীর্ঘক্ষণ মাটিতে পড়েই ছিল | শেষে বন্‌ হারিছ গোত্রীয় উমরা বিন্ত আলকামা এসে তা তুলে নিল। সে পতাকাটি কুরায়শদের নিকট নিয়ে গেল । তারা পুনরায় সেটি দৃঢ়ভাবে উত্তোলন করল । ওদের ওই পতাকাটি ছিল বানু আবু তালহা গোত্রের হাবশী বালক সাওয়াবের হাতে । সে ছিল ওদের শেষ প্তাকাবাহী ! পতাকা নিয়েই সে মুদ্ধ করছিল এক সময় তার হাত দুটি কাটা গেল। তারপর সে উপুড় হয়ে বসে তার বুক ঘাড় দিয়ে পতাকাটি ধরে রাখে । শেষ পর্যন্ত পতাকা রক্ষার প্রচেষ্টারত অবস্থায়ই নিহত হয় । সে তখন বলছিল, হে আল্লাহ্‌! আপনি কি আমার ওযর ও অক্ষমতা গ্রহণ করেছেন? এ এপ্রক্ষিতে হযরত হাস্সান ইব্‌ন ছাবিত বলেছেন £ ফ্খভাগদ.21109011079.001

— পৃষ্ঠা ৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।