(0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৪৯ মুকাবিলায় এগিয়ে গেলেন । তিনি তার উপর ঝাপিয়ে পড়লেন। এক সময় তিনি তার উটের উপর চড়ে বসেন । তিনি তাকে ধরাশায়ী করে ফেলেন এবং নিজ তরবারি দিয়ে তাকে জবাই করে ফেলেন । রাসূলুল্লাহ্ (সা) হযরত যুবায়র (রা)-এর এ বীরত্রে প্রশংসা করে বললেন, প্রত্যেক নবীর হাওয়ারী ও সাহায্যকারী থাকে, আমার হাওয়ারী হল যুবায়র (রা)। তিনি আরো বললেন, আমি যখন দেখলাম মুসলিম সৈন্যগণ তালহা থেকে সরে থাকছে তখন যুবায়র যদি বেরিয়ে না আসত তবে আমি নিজেই তার বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হতাম । ইবন ইসহাক বলেন, সা'দ ইব্ন আবু ওয়া্কাস (রা) সেদিন আবু সা“দ ইব্ন আবু তালহাকে হত্যা করেছিলেন । ছন্দ যুদ্ধে নেমেছিলেন আসিম ইব্ন ছাবিত ইবন আবূ আফলাহ। তিনি নাফি' ইব্ন আবূ তালহা ও তার ভাই জিলাসকে হত্যা করেন। তাদের উভয়েই তার প্রতি তীর নিক্ষেপ করছিল । সে তার মায়ের নিকট আসত এবং তার কোলে মাথা রাখত । তার মা বলত, বৎস! তোমাকে কে আঘাত করলো ? সে বলত মা, আমার প্রতি তীর নিক্ষেপ করার সময় আমি এক ব্যক্তিকে বলতে শুনেছি, সে বলছিল, এটি গ্রহণ কর, আমি আবূ আফলাহ্ এর পুত্র । তখন তার মা মানত করেছিল যে, যদি কোনদিন সে আসিম (রা)-এর মাথা হাতে নিতে পারে তবে ওই মাথার খুলিতে শরাব পান করবে । হযরত আসিম (রা) ও আল্লাহ্র সাথে প্রতিশ্রুতি বদ্ধ হয়েছিলেন যেন তিনি কোনদিন কোন মুশরিককে স্পর্শ না করেন এবং কোন মুশরিক ও তাকে স্পর্শ করতে না পারে । এজন্যে “রাজী' দিবসের ঘটনায় কোন মুশরিকের স্পর্শ থেকে আল্লাহ্ তা'আলা তার লাশকে রক্ষা করেছিলেন। রাজী" দিবসের ঘটনা অবিলম্বে বর্ণনা করা হবে । ইব্ন ইসহাক বলেন, হানযালা ইব্ন আবৃ আমির মুখোমুখি হলেন আবু সুফিয়ানের । হানযালার পিতা আবু আমিরের নাম ছিল আমর | তাকে আবৃদ আমর ইব্ন সায়ফীও বলা হত। জাহেলী যুগে সে রাহিব অর্থাৎ ধর্ম যাজক উপাধি পেয়েছিল । এটি হয়েছিল তার প্রচুর ইবাদত বন্দেগীর প্রেক্ষিতে । রাসূলুল্লাহ্ (সা) তাকে ফাসিক তথা পাপাচারী নামে আখ্যায়িত করেছিলেন । কারণ ইসলামী যুগে সে সত্য ও সত্যপস্থীদের অর্থাৎ ইসলাম ও মুসলমানদের বিরোধিতা করেছিল । সে রাসূলুল্লাহ্ (সা)-এর বিরোধিতা করতে গিয়ে এবং ইসলাম গ্রহণ থেকে দুরে থাকার উদ্দেশ্যে মদীনা ছেড়ে মন্কায় পালিয়ে গিয়েছিল । আলোচ্য হানযালা হলেন ফেরেশতাদের গোসল প্রাপ্ত হানযালা । ফেরেশতাগণ তাকে গোসল দিয়েছিলেন । ওই ঘটনা পরে উল্লেখ করা হবে । বস্তুতঃ হানযালা এবং আবু সুফিয়ান সাখর ইব্ন হারব পরস্পর মুখোমুখি হলেন । হানযালা যখন আবু সুফিয়ানকে পরাস্ত করছিলেন এবং তার বুকের উপর উঠে বসেন তখন শাদ্দাদ ইব্ন আওস ওরফে ইব্ন শাউব তাকে দেখে ফেলে এবং তার উপর আক্রমণ করে তাকে হত্যা করে। তার সম্পর্কে রাসূলুল্লাহ্ (সা) বলেছিলেন “তোমাদের সাথী হানযালাকে এখন ফেরেশতাগণ গোসল দিচ্ছে, তার পরিবারকে জিজ্ঞেস করে দেখ তো ব্যাপার কী ? তার স্ত্রীকে এ বিষয়ে জিজ্ঞেস করা হয়েছিল । ওয়াকিদী বলেন, তার স্ত্রী হলেন জামীলা বিনত উবাই ইব্ন সালুল। মাত্র ওই রাতেই তিনি নববধুরূপে হানযালার গৃহে আগমন করেছিলেন । তিনি জানালেন, হানযালার গোসল ফরয হয়েছিল! যুদ্ধের অহ্বান শুনে গোসল না করেই তিনি জিহাদে বেরিয়ে পড়েন। রাসূলুল্লাহ্ (সা) বললেন, এজন্যেই ফেরেশতাগণ তাকে গোসল দিয়েছেন। ৭7 ড্ভা%.21109011079.001
— পৃষ্ঠা ৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।