0০017161715 8৮ | 'আল-বিদায়া ওয়ান নিহায়া ইব্ন ইসহাক বলেন, মুসআব ইব্ন উমায়র (রা) নিহত হবার পর রাসূলুল্লাহ্ (সা) হযরত আলী ইব্ন আবী তালিবের হাতে পতাক' অর্পণ করেন । তবে ইব্ন ইসহাকের উদ্ধৃতি দিয়ে ইউনুস ইব্ন বুকায়র বলেছেন । প্রথম থেকেই পতাকা ছিল হযরত আলীর হাতে । রাসূলুল্লাহ্ (সা) যখন দেখলেন যে, মুশরিকদের পতাকা বহন করছে অ'বদুদ্দার গোত্রের লোকেরা । তখন তিনি বললেন, প্রতিশ্রুতি পূরণের আমরাই ওদের চেয়ে অধিক তর হকদার । তখন তিনি আলী (রা)-এর হাত থেকে নিয়ে পতাকা মুসআব ইব্ন উমায়রের হাতে অর্পণ করলেন । হযরত মুস“আব শহীদ হওয়ার পর আবার পতাকা আলী (রা)-এর হাতে তুলে দেন। ইব্ন ইসহাক বলেন, হযরত আলী (রা) এবং অপর কতক মুসলিম যোদ্ধা বীর বিক্রুমে যুদ্ধ চালিয়ে যেতে লাগলেন । ইব্ন হিশাম বলেন, মাসলামা ইব্ন আল কামা আল-মুধিনী আমাকে বলেছেন যে, উহ্ছাদ প্রান্তরে যখন যুদ্ধ তীব্র আকার ধারণ করল তখন রাসুণুল্লাহ্ (সা) আনসারীদের পতাকার নীচে বসলেন। হযরত আলী (রা) বলে পাঠালেন যে, পতাকা এগিয়ে নিয়ে যাও। হযরত আলী পতাকা নিয়ে এগিয়ে গেলেন। তিনি বলছিলেন আমি আবুল ক।সাম কর্তনকারীর পিতা ৷ তার ঘোষণার উত্তরে মুশরিকদের পতাকা বহনকারী আবু সা'দ ইব্ন আবু তালহা বলল, হে আবুল কাসাম! দন্দ যুদ্ধে অবতীর্ণ হবে । হযরত আলী (রা) বললেন, অবশ্যই | দুজন উভয় পক্ষের মধ্যখানে দ্বন্দ্ব যুদ্ধে অবতীর্ণ হলেন । হযরত আলী (রা) তার উপর আক্রমণ করলেন। সে মাটিতে লুটিয়ে পড়ল। তাকে দ্বিখপ্তিত না করেই তিনি ফিরে এলেন । কেউ কেউ তাকে জিজ্ঞেস করল, আপনি ওকে হত্যা না করে ফিরে এলেন কেন ? তিনি জবাবে বলেন সে বিবস্ত্র হয়ে পড়ায় তার প্রতি আমার করুণার উদ্রেক হয়। তবে বুঝে নিয়েছি যে তার শৃত্যু অবধারিত। এরকম একটি ঘটনা ঘটিয়েছিলেন হযরত আলী (রা) সিফফীনের যুদ্ধেও। সেটি ছিল বুসর ইব্ন আবু আরতাতের সঙ্গে । তাকে হত্যা করার উদ্দেশ্যে হযরত আলী (রা) তার উপর আক্রমণ চালিয়েছিলেন। সে তখন তার সম্মুখে নিজের লজ্জাস্থান উন্মুক্ত করে দেয়। হযরত আলী (রা) তাকে ছেড়ে চলে আসেন । আমর ইব্ন আস ও সিফফীনের যুদ্ধে একবার তেমনটি করেছিলেন । একদিন হযরত আলী (রা) আমরের উপর আক্রমণ করেছিলেন । তখন আমর নিজের লজ্জাস্থান উন্মুক্ত করে দেন। হযরত আলী (রা) তাকে ছেড়ে ফিরে যান। এ সম্পর্কে হারিছ ইব্ন নযর বলেন ঃ (১০৯৭1 5:43 05১5০১-985 5934৫ ৩৪ তিনি প্রতিদিন এমন সব অশ্বারোহীর মুখোমুখি হন যারা নিজেদের সতর উন্যুক্ত করে রাখে । 5১4০০১৩। ৫৮ এ৯ল১- একাজ তা দেখে হযরত আলী তার উপর থেকে নিজের তরবারি ফিরিয়ে আনেন । আর তা দেখে নির্জনে হাসতে থাকেন মুআবিয়া (রা)। ইউনুস উল্লেখ করেছেন ইবন ইসহাক থেকে যে মুশরিকদের পতাকা বহনকারী তালহা ইব্ন আবু তালহা আবদারী সেদিন যুদ্ধ করার জন্যে ময়দানে হাযির হয়ে দ্বন্দ যুদ্ধের আহবান জানাচ্ছিল ! মুসলিম সৈন্যগণ তার নিকট থেকে সরে থাকছিলেন ৷ তখন যুবায়র ইব্ন আওয়াম তার ফ্ভাগদ.211009011079.001
— পৃষ্ঠা ৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।