Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 4
/ ৬৫২
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৪৭ মুদলিজী । হযরত খায়দ ও তার পুত্র উসামার (রা) দেহের রং ভিন্ন ভিন্ন হওয়া সত্তেও মুজায্যা মুদলিজী উসামার (পলা) পা দেখে বলেছিলেন যে, এ হচ্ছে যায়দের পুত্র । ইমাম বুখারীর উদ্ধৃত বর্ণনায় আছে যে, ওয়াহ্‌শী বলেছেন, লোকজন যখন যুদ্ধের জন্যে সারিবদ্ধ হল তখন 'সবা' ময়দানে বেরিয়ে আসে । সে বলল, আমার বিরুদ্ধে লড়াই করার কেউ আছ কি? তখন হামযা ইব্‌ন আবদুল মুত্তালিব বেরিয়ে এলেন। হুংকার ছেড়ে তিনি বললেন, ওহে সিবা', ওহে খৎনাক।রীর পুত্র, তুই কি আল্লাহ্‌ ও তীর রাসূলকে চ্যালেঞ্জ করছিস? একথা বলেই তিনি সিবাঁকে আঞ্মণ করলেন ! সাথে সাথে সে অতীতের ইতিহাসে পরিণত হল । ওয়াহ্‌শী বলেন, হামযাকে তাক করে একটি পাথরের আড়ালে আমি লুকিয়ে রয়েছিলাম । তিনি আমার নিকটবর্তী হলেন । আমি তীকে লক্ষ্য করে, বর্শা ছুঁড়ি। বর্শাটি ঠিক তার নাভিতে গিয়ে পড়ে । তারপর তা তার দু' নিতম্বের মাঝখান দিয়ে বের হয়ে আসে । এই ছিল তার অন্তিম অবস্থা । ওয়াহ্‌শী এও বলেছেন যে, রাসূলুল্লাহ্‌ (সা)-এর ওফাতের পর হখন ভণ্ড নবী মুসায়লামার আবির্ভাব ঘটল তখন আমি শললাম, সম্ভবত আমিই তাকে হত্যা করতে পারব যাতে করে হযরত হামযা (রা)-কে শহীদ করার দায় থেকে আমি মুক্ত হতে পারি । মুসায়লামার বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে যারা যাচ্ছিল আমি তাদের সাথী হলাম । এরপর যা হবার হল । আমি দেখতে পেলাম যে, এক ব্যক্তি একটি ভগ্ন প্রাচীরের কাছে দীড়িয়ে আছে। তার মাথার চুল এলোমেলো । দেখতে ধূসর উটের মত । তাকে লক্ষ্য করে আমি আমার বর্শা নিক্ষেপ করলাম । সেটি গিয়ে তার বুকভেদ করে তার দু" কীসের মাঝ দিয়ে বেরিয়ে গেল। একজন আনসারীও তার উপর ঝাপিয়ে পড়ে ছিলেন, নিজের তরবারি দিয়ে তিনি মুসায়লামার মাথায় আঘাত করেছিলেন । আবদুল্লাহ্‌ ইবৃন ফযল বলেন, সুলায়মান ইব্‌ন ইয়াসার বলেছেন যে, তিনি আবদুল্লাহ্‌ ইব্‌ন উমার (রা)-কে বলতে শুনেছেন, তিনি বলছিলেন তখন জনৈকা ক্রীতদাসী ঘরের ছাদে উঠে বলছিল, হায় আমীরুল মু'মিনীন! তার জন্যে দুঃখ হয় । একজন কালো ক্রীতদাস তাকে হত্যা করেছে। ইব্‌ন হিশাম বলেন, আমার নিকট বর্ণনা পৌছেছে যে, ওয়াহ্‌শী মদপানে অভ্যন্ত ছিলো । এ ভান্যে তাকে সরকারী চাকুরী থেকে বরখাস্ত করা হয় । হযরত উমার ইব্‌ন খাত্তাব (রা) বলতেন যে, হযরত হামযার (রা) হত্যাকারীকে আল্লাহ্‌ ছাড়বেন না। ওয়াহ্‌শী ইব্‌্ন হারব আবু দাসামা মতান্তরে আবূ হারব এর ওফাত হয় হিম্সে । তিনিই সর্বপ্রথম ইস্ত্রি করা পোশাক পরিধান করেন । ইব্‌ন ইসহাক বলেন, রাসূলুল্লাহ্‌ (সা)-কে আড়াল করে মুস'আব ইব্‌ন উমায়র যুদ্ধ করে যাচ্ছিলেন ! শেষ পর্যন্ত তিনি শহীদ হলেন। ইব্‌ন কামিয়া লায়ছী তাকে হত্যা করেছিল। সে মুস'আব (রা)-কে রাসূলুল্লাহ্‌ (সা) বলে ধারণা করেছিল । ফলে সে কুরায়শদের নিকট গিয়ে বলল, আমি মুহাম্মাণকে হত্যা করেছি। মূসা ইব্‌ন উক্বা তার মাগাযী গ্রন্থে সাঈদ ইব্‌ন মুসায়্যির থেকে বর্ণনা করেছেন যে, উবাই ইব্‌ন খাল্ফ-ই হযরত মুসআৰ (রা)-কে হত্যা করেছিল । আল্লাহ্‌ই ভাল জানেন। ১. বিশুদ্ধ উচ্চারণ হচ্ছে মুসায়লিমা। ফ্ভাগদ.1109011079.001

— পৃষ্ঠা ৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।