Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 4
/ ৬৫২
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ৪৬ আল-বিদায়া ওয়ান নিহায়া কাল পর্যন্ত আমি এরূপ করেছি। হযরত আবূ বকর (রা)-এর যুগে ভণ্ড নবী-মিথ্যাবাদী মুসায়লামা -র বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে মুসলমানগণ যখন ইয়ামামার উদ্দেশ্যে যাত্রা করে তখন আমিও তাদের সাথে যাত্রা করি । যে বর্শা বারা আমি হযরত হামযা (রা)-কে হত্য" করেছিলাম ওই বর্শাটি আমি সঙ্গে নিই। উভয় পক্ষ মুখোমুখি হওয়ার পর আমি মুসায়লামাকে দীড়ানো অবস্থায় দেখেতে পাই । তার হাতে ছিল তরবারি । আরো কিছু চিহ্ত ছিল যা দ্বারা আমি তার পরিচয় সম্পর্কে নিশ্চিত হই। তাকে আক্রমণ করার জন্যে আমি প্রস্তুত হই। অন্য দিক থেকে একজন আনসারী লোকও তার উপর আক্রমণ করার জন্যে প্রস্তুত হয় । আমাদের উভয়ের লক্ষ্য ছিল সে-ই । আমি আমার বর্শা তাক করলাম । নিশ্চিতভাবে লক্ষ্যস্থির করে আমি বর্শা নিক্ষেপ করলাম । বর্শা গিয়ে তাকে আঘাত করে । আনসারী লোকটিও তার উপর তরবারির আক্রমণ চালায় । আমাদের দুজনের মধ্যে কে তাকে হত্যা করেছে তা আল্লাহই ভাল জানেন । বস্তুত আমিই যদি তাকে হত্যা করে থাকি তবে একদিকে আমি রাসূলুল্লাহ্‌ (সা)-এর পর সবোত্তম ব্যক্তি অর্থাৎ হযরত হামযা (ো)-কে হত্যা করেছি আর জগতের নিকৃষ্ট ব্যক্তি অর্থাৎ মুসায়লামাকে হত্যা করেছি। ওই বিবরণ আসবে । মুরতাদ ও ধর্মত্যাগীদের বিরুদ্ধে যুদ্ধাভিযান পর্বে ওয়াকিদী উল্লেখ করেছেন যে, আনসারী লোকটি ছিলেন আবদুল্লাহ্‌ ইব্‌ন যায়দ ইব্‌ন আসিম মাযানী। সায়ফ ইব্‌ন আমর বলেন, ওই আনসারী লোক হলেন আদী ইব্‌ন সাহ্‌ল। বস্তুত: আদী ইব্‌ন সাহ্‌ল নিম্নের কবিতা আবৃত্তি করেছিল ঃ ] ১৯১০] হন সেল 7৫৩৯৩ 9৮১1 ১1 তুমি কি জাননা যে, আমি এবং ওয়াহ্‌শী হত্যা করেছি অভিশাপধ্রস্ত মুসায়লামাকে | ১১১1১০৭589৮ এই 058 ১০ এ ও লোকে আমাকে জিজ্ঞেস করে যে, আমি কিভাবে তাকে হত্যা করেছি । তখন আমি বলি যে, আমি তাকে আঘাত করেছি । আর এটি হল সেই বর্শা। প্রসিদ্ধ অভিমত এই যে, ওয়াহ্‌শীই প্রথম মুসায়লামাকে আঘাত করেন এবং আবু দুজানা তার উপর চূড়ান্ত আঘাত হানেন। এ বিষয়ে ইব্‌ন ইসহাক বর্ণনা করেছেন, আবদুল্লাহ্‌ ইবন ফযল - --- আবদুল্লাহ্‌ ইব্ন উমার (রা) থেকে । তিনি বলেছেন, ইয়ামামার যুদ্ধের দিন আমি জনৈক চীৎকারকারীকে শুনেছি সে চীৎকার করে বলছিল যে, এক কালো ক্রীতদাস তাকে হত্যা করেছে। ইমাম বুখারী (র) হযরত হামযা (রা)-এর শাহাদাতের ঘটনা বর্ণনা করেছেন আবদুল আধীয ইব্‌ন আবদুল্লাহ্‌ - - - - জা“ফর ইব্‌ন উমাইয়া দিসারী থেকে । তিনি বলেছেন, আবদুল্লাহ্‌ ইব্ন আদী ইব্‌ন খিয়ারের সাথে আমি সফরে বের হয়েছিলাম । এরপর পূর্বোল্লিখিত বিবরণ উল্লেখ করেছেন । ওই বর্ণনায় আছে যে, উবায়দুল্লাহ্‌ ইবৃন আদী ইব্‌ন খিয়ার যখন ওয়াহ্শীর নিকট উপস্থিত হন তখন তার সমগ্র মুখমণ্ডল পাগড়ীতে ঢাকা ছিল তার দুটো চক্ষু আর দুখানা পা ব্যতীত অন্য কিছুই ওয়াহ্শীর দৃষ্টিগোচর হচ্ছিল না। এরপর ওয়,হশী তাকে যেভাবে চিনলেন তার বর্ণনা রয়েছে। এটি একটি গভীর পর্যবেক্ষণ ও বিচক্ষণতা বটে । অনুরূপ বিচক্ষণতার পরিচয় দিয়েছিলেন মুজায্যায ড্ভাগদ.211709011079.001

— পৃষ্ঠা ৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।