Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 4
/ ৬৫২
📝 লেখা 📖 পিডিএফ

(0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া 8৫ পরবর্তী বছর উহুদের উদ্দেশ্যে যাত্রা করে । তখন আমার মালিক জুবায়র আমাকে বলেছিলেন যে, তুমি যদি আমার নিহত চাচার প্রতিশোধ হিসেবে মুহাম্মাদের (সা) চাচা হামযাকে হত্যা করতে পার _ তবে তুমি মুক্তি পাবে। কুরায়শী সৈন্যদের সাথে আমি যাত্রা করি । আমি মূলতঃ হাবশী বংশোদ্ভূত লোক । হাবশী কৌশলে আমি বর্শা নিক্ষেপ করতে পারি যা খুব কমই লক্ষ্য ত্রষ্ট হয়। উহুদ ময়দানে উভয় পক্ষ মুখোমুখি হয় । আমি হামযার খোঁজে বের হলাম । হঠাৎ আমি তাকে লোকজনের মাঝে দেখতে পেলাম । তিনি যেন একটি ধুসর বর্ণের উট । তরবারির আঘাতে শত্রুপক্ষের লোকজনকে কেটে কেটে সামনে এগিয়ে যাচ্ছেন। কেউই তাকে প্রতিরোধ করতে পারছে না। আল্লাহ্র কসম, আমি তার জন্যে প্রস্তুত হচ্ছিলাম । আমার একমাত্র লক্ষ্য ছিলেন তিনি । একটি পাথর কিংবা বৃক্ষের আড়ালে লুকিয়ে ছিলাম আমি । অপেক্ষা করছিলাম যাতে তিনি আমার নাগালের মধ্যে আসেন। ইতোমধ্যে সিবা' ইব্ন আবদুল উষ্যা তার সম্মুখে গিয়ে পৌছলেন। তাকে দেখে হুংকার ছেড়ে হামযা বললেন,ওহে খতনাকারিণীর ছেলে । এদিকে আয় । অবিলম্বে হামযা তাকে আক্রমণ করলেন; কিন্তু তার মাথায় আঘাত করতে সক্ষম হলেন না। ওয়াহ্‌শী বলেন, আমি আমার বর্শা তাক করলাম । নিশ্চিতভাবে লক্ষ্য স্থির করে আমি বর্শা ছুঁড়লাম। বর্শা তার নাভিমুলে গিয়ে পড়ল । নাভি ভেদ করে সেটি তার দুপায়ের মাঝখান ভেদ করে বেরিয়ে পড়ে । তিনি আমাকে আক্রমণ করার জন্যে অগ্রসর হওয়ার চেষ্টা করেন । কিন্তু তাতে সক্ষম হননি । কিছুক্ষণ আমি অপেক্ষা করি। বর্শাবিদ্ধ অবস্থায় তাকে থাকতে দিই। অবশেষে তিনি মারা যান। এরপর আমি তার নিকট আসি এবং আমার বর্শাটি খুলে নেই । পরে আমি স্বগোত্রীয় সৈন্যদের সাথে মিলিত হই । সেখানে বিশ্রাম গ্রহণ করি । আমার অন্য কোন দায়- দায়িত্ব ছিল না। আমি তাকে হত্যা করেছিলাম যাতে আমি দাসত্ব থেকে মুক্তি লাভ করতে পারি । যুদ্ধ শেষে মক্কায় আসার পর আমি মুক্তি লাভ করি, এবং সেখানে অবস্থান করতে থাকি। রাসূলুল্লাহ্‌ (সা) যখন মক্কা জয় করেন তখন আমি তায়েফে পালিয়ে যাই। সেখানেই আমি অবস্থান করছিলাম । তায়েফের লোকজন যখন ইসলাম গ্রহণের জন্যে রাসূলুল্লাহ্‌ (সা)-এর উদ্দেশ্যে যাত্রা করল তখন আমি সংকটাপন্ন হয়ে পড়লাম । আমার বসবাসের স্থান সংকুচিত হয়ে এল । আমি সিদ্ধান্ত নিলাম সিরিয়া কিংবা ইয়ামান কিংবা অন্য কোন দেশে চলে যাওয়ার । আমি এমন চিন্তাভাবনায় ছিলাম এমন সময় একজন লোক আমাকে বলল, আল্লাহ্‌র কসম, মুহাম্মাদ (সা) তো তার দীন গ্রহণকারী এবং সত্যের সাক্ষ্যদানকারী কাউকে হত্যা করেন না। এ সংবাদ অবগত হয়ে আমি রাসূলুল্লাহ্‌ (সা)-এর সাথে সাক্ষাতের জন্যে যাত্রা করি । আমি মদীনায় তার নিকট পৌছি। তার নিকট দীড়িয়ে আমি সত্যের সাক্ষ্য দিচ্ছি এটা দেখে রাসূলুল্লাহ্‌ (সা) হতচকিত , হয়ে পড়লেন । তিনি আমাকে বললেন, “তুমি কি ওয়াহ্‌শী ?” আমি বললাম জ্বী হা, তাই, ইয়া রাসূলান্লাহ্‌! তিনি বললেন, তবে আমার নিকট বস এবং হামযা (রা)-কে তুমি কীভাবে হত্যা করেছ তা আমার নিকট খুলে বল! আমি এখন তোমাদের নিকট যা বললাম রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকটও ঠিক তাই বলেছিলাম । আমার বর্ণনা শেষ হওয়ার পর রাসূলুল্লাহ্‌ (সা) আমাকে বলেছিলেন, তোমার মুখমণ্ডল তুমি আমার দৃষ্টি থেকে আড়ালে রাখবে । আমি যেন তোমার - মুখমণ্ডল দেখতে না পাই। তখন থেকে রাসূলুল্লাহ (সা) যেখানেই থাকতেন সেখানে আমি মুখমণ্ডল ঢেকে রাখতাম যাতে আমার চেহারা তার নজরে না পড়ে । রাসূলুল্লাহ্‌ (সা)-এর ইনতি- ফ্খভাগদ.211709011079.001

— পৃষ্ঠা ৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।