0০017161715 8৪ আল-বিদায়া ওয়ান নিহায়া মাঝখান দিয়ে সেটি বেরিয়ে এল । আমাকে আক্রমণ করার জন্যে তিনি আমার দিকে আসতে উদ্যত হলেন, কিন্তু তার পূর্বেই নিস্তেজ হয়ে গেলেন, এবং মাটিতে লুটিয়ে পড়লেন । আমি একটু অপেক্ষা করলাম, তার মৃত্যু সম্পর্কে নিশ্চিত হওয়ার পর আমি তার নিকট এলাম । আমার বর্শা খুলে নিলাম । তারপর স্বগোত্রীয় সৈনিকদের নিকট ফিরে গেলাম । আমার এর অতিরিক্ত কিছুর দরকার ছিল না। ইবৃন ইসহাক বলেন, আবদুল্লাহ ইবৃন ফযল ইব্ন আইয়াশ ইব্ন রাবী'আ ইব্ন হারিছ বর্ণনা করেছেন, সুলায়মান ইব্ন ইয়াসার সূত্রে জাফর ইব্ন আমর ইব্ন উমাইয়া দিমারী থেকে । তিনি বলেছেন, আমি নিজে এবং উবায়দুল্লাহ্ ইব্ন আদী ইব্ন খিয়ার একবার এক সফরে বের হয়ে- ছিলাম । উবায়দুল্লাহ্ ছিল বানু নাওফল ইব্ন আবৃদ মানাফ গোত্রের লোক । তখন মুআবিয়া (রা)- এর শাসনকাল ।যেতে যেতে আমরা হিম্স অঞ্চলে গিয়ে পৌঁছলাম । জুবায়রের ক্রীতদাস ওয়াহ্শী ওখানেই অবস্থান করছিল । আমরা ওখানে পৌছার পর উবায়দুল্লাহ ইবন আদী আমাকে বলল, আমরা যদি ওয়াহ্শীর নিকট গিয়ে হযরত হামযার (রা) হত্যাকাণ্ড সম্পর্কে তাকে জিজ্ঞেস করি তাতে তোমার কি কোন আপত্তি আছে ? আমি বললাম, তুমি যদি যাও, তবে আমিও যাব এবং তার কাছে ওই বিষয়ে জানতে চাইব । বস্তুতঃ ওয়াহ্্শীর খোজে আমরা বের হলাম । লোকজনকে বাড়ির আঙ্গিনায় পাবে । এমনও হতে পারে যে, মদের নেশা তাকে বুঁদ করে রেখেছে । যদি তোমরা তাকে এ অবস্থায় পাও যে তিনি চীৎকার করছেন তবে তোমাদের উদ্দেশ্য পূরণ হতে পারে। অর্থাৎ তার নিকট থেকে কার্থখিত উত্তর পেতে পার । আর যদি এ অবস্থায় পাও যে, মদের সামান্য নেশা তার মধ্যে রয়েছে তবে কিছু জিজ্ঞেস না করে তাকে ছেড়ে চলে আসবে । বর্ণনাকারী বলেন, আমরা যাত্রা করে তার নিকট এসে পৌছলাম ৷ তিনি তার বাড়ীর আঙ্গিনায় এক বিছানায় উপবিষ্ট ছিলেন। তিনি তখন বয়োবৃদ্ধ । বুগাছ পাখীর ন্যায় সাদা কালো মিশ্রিত গায়ের রং। তিনি ডেকে ডেকে বলছিলেন যে, তার কোন অসুবিধা নেই । আমরা তার নিকট গিয়ে উপস্থিত হলাম । তাকে সালাম দিলাম | তিনি ওবায়দুল্লাহ্ ইব্ন 'আদীর দিকে চোখ তুলে তাকালেন । তাকে লক্ষ্য করে বললেন, তুমি কি আদী ইব্ন খিয়ার এর পুত্র ? ওবায়দুল্লাহ্ বলল, জী হা, তাই। ওয়াহ্শী বললেন, আল্লাহ্র কসম, তোমার দুধ মা সা'দিয়্যা তোমকে যু-তুওয়া নামক স্থানে নিয়ে যাওয়ার পর থেকে আমি আর তোমাকে দেখিনি । আমি সেদিন তোমাকে তার হাতে তুলে দিয়েছিলাম । তখন সে ছিল উটের উপর । আমি তোমার দু পাজর চেপে ধরে তোমাকে উটের পিঠে তুলে দিয়েছিলাম । তোমার পা দুটো তখন আমার নজরে পড়ে এরপরে আজ তুমি আমার নিকট এসেছ । আমি তোমার পা দুটো দেখেই তোমাকে সনাক্ত করেছি। বর্ণনাকারী বলেন, আমরা দুজনে তার নিকট বসলাম । আমরা বললাম, আপনি হযরত হামযা (রা) কে কীভাবে হত্যা করেছিলেন তা জানতে এবং সে বিষয়ে আলোচনা করতে আমরা আপনার নিকট এসেছি। ওয়াহ্শী বললেন, এ বিষয়ে রাসূলুল্লাহ্ (সা) আমাকে জিজ্ঞেস করেছিলেন । ঘটনাটি আমি তাকে যেভাবে জানিয়েছি তোমাদেরকেও সেভাবে জানাব | আমি জুবায়র ইব্ন মুতইম-এর গোলাম ছিলাম । তার চাচা তু“আয়মা ইব্ন 'আদী বদর যুদ্ধে নিহত হয় । কুরায়শরা ড্ভাগস.21109011079.001
— পৃষ্ঠা ৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।