Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 4
/ ৬৫২
📝 লেখা 📖 পিডিএফ

(0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৪৩ এবার তরবারি পাওয়ার আবেদন জানালেন আবু দুজানা । রাসূলুল্লাহ (সা)-তরবারিটি তাকেই দিলেন । আবু দুজানা শেষ পর্যন্ত তরবারির হক আদায় করেছিলেন । সীরাত-অভিজ্ঞদের ধারণা যে, কাব ইব্‌ন মালিক বলেছেন, আমি যুদ্ধে অংশ গ্রহণকারী মুসলমানদের মধ্যে ছিলাম । আমি যখন দেখলাম যে মুশরিকদের সংখ্যা মুসলমানদের ছিগুণ তখন আমি এক পাশে সরে দীড়ালাম। আমি দেখলাম জনৈক মুশরিক সৈন্য পূর্ণভাবে অস্ত্ সজ্জিত । সে দ্রুতবেগে মুসলমানদের ব্যুহ ভেদ করে এগিয়ে যাচ্ছে। সে বলছিল, পালাও ! পালাও!! যেমন যবেহ করার ভয়ে বকরী দল পালায় । বর্ণনাকারী বলেন, আমি আরো দেখতে পেলাম, একজন মুসলিম সৈনিক ওই মুশরিকের অপেক্ষায় আছে । সেও পূর্ণভাবে অস্ত্র সজ্জিত । আমি গিয়ে মুসলিম সৈনিকের পেছনে দীড়ালাম । আমি উভয় সৈনিকের অবস্থা পর্যবেক্ষণ করছিলাম । আমি বুঝে নিলাম যে, শারিরীক ও অস্ত্র-শস্ত্রের দিক থেকে মুশরিকটি অধিকতর শক্তিশালী । আমি অপলক নেত্রে তাদের দুজনকে দেখছিলাম । এক সময় তারা দুজন মুখোমুখি হল । মুসলিম সৈনিকটি তরবারির আঘাত হানল মুশরিকের ঘাড় বরাবর । প্রচণ্ড আঘাতে তার তরবারি মুশরিকের ঘাড় ভেদ করে সোজা নিতম্ব অতিক্রম করে গেল। লোকটি দুভাগে বিভক্ত হয়ে মাটিতে নেতিয়ে পড়ল । এবার মুসলিম সৈনিকটি তার মুখের পর্দা সরাল এবং বলল, হে কা'ৰ! কেমন দেখলেন ? আমি আবু দুজানা । হযরত হামযা (রা)-এর শাহাদাতবরণ ইব্ন ইসহাক বলেন, হযরত হামযা লড়াই করে যাচ্ছিলেন। এক সময় তিনি আরতাত ইব্‌ন শুরাহ্বীল ইব্‌ন হাশিম ইব্ন আবৃদ মনাফ ইবৃন আবদুদ্‌দার কে হত্যা করলেন । আরতাত ছিল শক্রপক্ষের অন্যতম পতাকাধারী । তিনি ওদের পতাকাবাহী উছমান ইব্‌ন আবূ তালহাকেও হত্যা করলেন। তখন উছমান ইব্‌ন তালহা বলছিল ঃ (8১559152৮০1 1৮-৮৯5 015 0৯ 2401 এ এ 5 পতাকাবাহীর কর্তব্য হল বল্লুমকে রক্তে রঞ্জিত করা অথবা নিজে টুকরা হয়ে যাওয়া। ইত্যবসরে হযরত হামযা (রা) তার উপর আক্রমণ চালালেন। এবং তাকে হত্যা করলেন । তার পাশ দিয়ে যাচ্ছিল সিবা' ইব্‌ন আবদুল উয্যা গুবশানী। তার উপনাম ছিল আবু নাইয়ার। তার উদ্দেশ্যে হযরত হামযা (রা) বললেন, হে খতনাকারিণী মহিলার ছেলে, এদিকে আয় । তার মা হল উম্মু আনসার । শুরায়ক ইব্ন আমর ইব্‌ন ওয়াহব ছাকাফীর আযাদকৃত ক্রীতদাসী । মন্কায় সে খাতনা পেশায় নিয়োজিত ছিল । দুজনে মুখোমুখি হল । হযরত হামযা তাকে আক্রমণ করে হত্যা করলেন । জুবায়র ইব্‌ন মুতইমের ক্রীতদাস ওয়াহ্‌শী বলে, আল্লাহ্‌র কসম, আমি দেখছিলাম হামযাকে তিনি তরবারি দ্বারা প্রতিপক্ষের লোকজনকে কেটেই যাচ্ছিলেন । তীকে ধুসর রঙের উটের ন্যায় দেখাচ্ছিল । আমার আগে সিবা“ গিয়ে হামযার নিকট পৌঁছল । হামযা বললেন, হে খতনাকারিণীর ছেলে এদিকে আয় । হামযা তার উপর আক্রমণ করলেন । তবে সম্ভবত: তার মাথায় আঘাত করতে পারেননি । আমি আমার বর্শা তাক করলাম । সুনিশ্চিতভাবে লক্ষ্যস্থির করে আমি হামযার দিকে বর্শা ছুড়লাম। বর্শা গিয়ে পড়ল তার নাভিমূলে ৷ নাভি ভেদ করে দুপায়ের ফ্ভাগ%.11709011079.001

— পৃষ্ঠা ৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।