0০017161715 ৪২ আল-বিদায়া ওয়ান নিহায়া উমাতী বলেন, রাসূলুল্লাহ্ (সা)-এর হাদীস বর্ণনা প্রসংগে আবূ উবায়দ আমাকে বলেছেন যে, রাসূলুল্লাহ্ (সা)-এরবারি হাতে যুদ্ধ করছিলেন । তখন একজন লোক তার নিকট উপস্থিত হয় এবং তরবারি খানা চায়। রাসূলুল্লাহ্ (সা) বললেন, আমি যদি তোমাকে তরবারি দিই তাহলে তুমি কি পেছনের সারিতে অবস্থান করে যুদ্ধ করবে ? সে ব্যক্তি বলল, জী না, তা নয়। রাসূলুল্লাহ্ (সা) তাকে একটি তরবারি দিলেন । সে ব্যক্তি তখন এ রণসঙ্গীত গেয়ে গেয়ে এগিয়ে গেল £ 15811 ৪ ০৯৭ (৯৪5 915 ৬৯ ভ& বি ৭1001 আমি এমন এক ব্যক্তি যে, আমার বন্ধু রাসূলুল্লাহ (সা) আমার অঙ্গীকার নিয়েছেন যে, আমি যেন জীবনে কোনদিন পেছনের সারিতে থেকে যুদ্ধ না করি। এই হাদীছটি শু'বা থেকেও বর্ণিত আছে। ইসরাঈলও এটি বর্ণনা করেছেন । তারা দু'জনে আবু ইসহাক সূত্রে হিন্দ বিন্ত খালিদ থেকে কিংবা অনা কারো সুত্রে মারফু পদ্ধতিতে বর্ণনা করেছেন। ০:11 শব্দের অর্থ সারিগুলোর পেছনে । একাধিক বিজ্ঞজনের নিকট আমি এ ব্যাখ্যা শুনেছি। এই হাদীছ ব্যতীত অন্য কোন হাদীছে আমি এ শব্দটি পাইনি । ইবুন হিশাম বলেন, এরপর অগ্রসরমান আবু দুজানা যাকেই সামনে পাচ্ছিলেন তাকেই হত্যা করছিলেন । মুশরিকদের দলে একজন লোক ছিল আহত ব্যক্তি পেলেই সে তার সেবা করছিল ক্ষতস্থান ব্যান্ডেজ করছিল। ইতোমধ্যে আবু দুজানা এবং ওই ব্যক্তি কাছাকাছি হয়ে গেল । যুবায়র (র) বললেন, আমি আল্লাহ্র নিকট প্রার্থনা করছিলাম যেন এরা দুজনে সংঘর্ষ লেগে যায়। অবিল্বে তারা দুজন মুখোমুখি হয়ে গেল এবং উভয়ে তরবারি পরিচালনা করল । মুশরিক লোকটি আবু দুজানার উপর তরবারির আঘাত হানন। ঢাল দিয়ে আবূ দুজানা তা প্রতিহত করলেন । মুশরিক লোকটির তরবারি ভৌতা হয়ে গেল। এবার আবু দুজানা তার উপর আক্রমণ চালিয়ে তাকে হত্যা করে ফেললেন। এরপর আমি দেখলাম আবু দুজানা তরবারি উঠালেন হিন্দ বিন্ত উতবার মাথা বরাবর । কিন্তু অবিলম্বে তরবারি সরিয়ে নিলেন । আমি বললাম, এর রহস্য কি তা আল্লাহ্ এবং তার রাসূলই ভাল জানেন । বায়হাকী (র) “আদ দালাইল' গ্রন্থে হিশাম ইব্ন উরওয়া সূত্রে তিনি তার পিতা থেকে এবং তিনি যুবায়র ইবন আওয়াম থেকে এ হাদীছটি বর্ণনা করেছেন । ইব্ন ইসহাক বলেন, আবু দুজানা বলেছেন যে, আমি একটি লোক দেখলাম যে মুশরিক সৈন্যদেরকে খুব সাহস দিচ্ছে এবং উত্তেজিত করছে। আমি তার উদ্দেশ্যে এগিয়ে গেলাম । আমি যখন তার মাথার উপর তরবারি উঠালাম তখন সে অনুনয় বিনয় শুরু করল । তখন আমি দেখতে পেলাম যে সে একজন মহিলা । রাসূলুল্লাহ্ (সা)-এর তরবারির সম্মানার্থে ওই মহিলাটির উপর তরবারির আঘাত করিনি । মূসা ইব্ন উক্বা বলেন, রাসূলুল্লাহ্ (সা) যখন এই তরবারিটি হস্তান্তরের প্রস্তাব করেছিলেন তখন উমর (রা)-ও তরবারি পাওয়ার জন্যে আবেদন জানিয়েছিলেন । রাসূলুল্লাহ (সা) তাকে তরবারি দেননি । এরপর যুবায়র (রা)-তরবারিটি পাওয়ার আবেদন করেছিলেন । রাসূলুল্লাহ্ (সা) তাকেও তরবারিটি দেননি । এতে তারা মনক্ষুগ্ন হয়েছিলেন, তিনি তৃতীয়বার প্রস্তাব করলেন। ফ্খভাগ%.21109011079.001
— পৃষ্ঠা ৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।