0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৪১ ইব্ন সায়ফী ইব্ন মালিক ইব্ন নু'মানের ক্রীতদাস । আমর ইব্ন সায়ফী বান্ যাবীআ গোত্রের লোক । আবূ আমির রাসূলুল্লাহ্ (সা)-এর সঙ্গ ত্যাগ করে ৫০ জন ক্রীতদাসসহ মক্কার পালিয়ে যায়। কারো কারো মতে মক্কাগামী ক্রীতদাসের সংখ্যা ছিল পনের । কুরায়শদেরকে সে প্রতিশ্রুতি দিয়েছিল যে, সে তার আপন সম্প্রদায়ের মুখোমুখি হলে সকলে তার দলের অন্তর্তৃক্ত হবে । কেউই তার বিরোধিতা করবে না। উহুদ দিবসে সর্বপ্রথম মুসলমানদের মুখোমুখি হয় ওই দেশত্যাগী ক্রীতদাস আবূ আমির ৷ তার সাথে ছিল তার দলবল ও মক্কার কতক ক্রীতদাস । মদীনাবাসীদেরকে ডেকে ডেকে সে বলছিল! হে আওস সম্প্রদায়! আমি আবু আমির। মুসলমানগণ বললেন, হে ফাসিক (পাপাচারী)। আল্লাহ্ তোর অকল্যাণ করুন! জাহেলী যুগে সে রাহিব বা যাজক নামে প্রসিদ্ধ ছিল । শেষে রাসূলুল্লাহ্ (সা) তার নাম দিয়েছিলেন ফাসিক পাপিষ্ঠ । মুসলমানদের উত্তর শুনে সে বলল হায়, আমার দেশ ত্যাগের পর আমার সম্প্রদায় এতটা মন্দ ও _ অকল্যাণে নিমজ্জিত হয়েছে! তারপর সে মুসলমানদের বিরুদ্ধে প্রচণ্ড লড়াই শুরু করে। সে তাদের প্রতি পাথর ছুড়তে থাকে । ইব্ন ইসহাক বলেন, এর সাথে সাথেই উভয়পক্ষ মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয় । যুদ্ধ উন্মাদনা শুরু হয়। আবু দুজানা তরবারি চালাতে থাকেন। শত্রুপক্ষের ব্যুহ ভেদ করে তিনি তাদের একেবারে ভেতরে ঢুকে পড়েন। ইবৃন হিশাম বলেন, একাধিক আলিম আমাকে জানিয়েছেন যে, যুবায়র ইবৃন আওয়াম বলেছেন, আমি রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট তরবারিটি চেয়েছিলাম | তিনি আমাকে না দিয়ে সেটি দিলেন আবূ দুজানাকে ৷ তাতে আমার মনে কিছুটা ক্ষোভের সৃষ্টি হয়েছিল । আমি মনে মনে বললাম, আমি রাসূলুল্লাহ্ (সা)-এর ফুফাত ভাই । আমি তার ফুফু সাফিয়্যার পুত্র । আমি একজন কুরায়শী ৷ আমি আবু দুজানার পূর্বে তার নিকট তরবারি চেয়ে আবেদন করি । অথচ তিনি আমাকে বাদ দিয়ে তাকেই তরবারি দিলেন। আল্লাহ্র কসম, আমি অবশ্যই দেখব আবূ দুজানা কী ভূমিকা পালন করে ? অতঃপর আমি তার পেছনে পেছনে গেলাম । তিনি একটি লাল পাগড়ী বের করলেন । সেটি মাথায় বাধলেন। তা দেখে আনসারীগণ বলে উঠলেন- এই যে, আবু দুজানা, তিনি মৃত্যু পরওয়ানা পাগড়ী বের করেছেন। তারা এরূপ বলছিলেন। ইতোমধ্যে আবু দুজানা পাগড়ী মাথায় বাধলেন এবং এই কবিতা আবৃত্তি করতে করতে বেরিয়ে পড়লেন ঃ ৯৯৭ ৪১] ৮৮০০ ০৯৪ ও 58245 ১ ও 0 আমি সেই ব্যক্তি আমার বন্ধু মুহাম্মাদ (সা) যাকে প্রতিশ্রাতিতে আবদ্ধ করেছেন । খেজুর বীথিকার নিকট আমরা এখন রক্তের বন্যা বইয়ে দেব। ০১৮1১ 401 ৮১০৯ ৮৮7 এউা। ৮৪ ৮৪০ ১513 01 তিনি আমার প্রতিশ্রুতি নিয়েছেন যে, আমি যেন কখনো পেছনের সারিতে না থাকি । আর আল্লাহ্ ও রাসূলের তরবারি দ্বারা শক্রপক্ষকে আক্রমণ করতে থাকি । আর আল্লাহ্ ও রাসূলের তরবারি দ্বারা শক্রপক্ষকে আক্রমণ করতে থাকি । ৬ ফ্ভাগদ.11009011079.001
— পৃষ্ঠা ৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।