0017191715. ৪০ আল-বিদায়া ওয়ান নিহায়া ইব্ন ইসহাক বলেন, আবু দুজানা ছিলেন একজন বীর যোদ্ধা । যুদ্ধকালে বিভিন্ন কৌশল অবনশ্বনে তিনি ছিলেন পারদর্শী । তার একটি লাল পাগড়ী ছিল। যুদ্ধের সময় তিনি তা মাথায় বাধতেন। এটি ছিল তার পরিচিতি চিহ্ৃ । এই পাগড়ী পরিধান করলেই বুঝা যেত যে, তিনি অবিলম্বে যুদ্ধ শুরু করবেন । রাসূলুল্লাহ্ (সা)-এর হাত থেকে তরবারিটি নিয়ে আবূ দুজানা তার লাল পাগড়ি মাথায় বাধলেন। তারপর উভয় পক্ষের সারির মাঝখানে গিয়ে প্রচণ্ড বীরত্রে সাথে গর্ব প্রকাশ করতে লাগলেন । বর্ণনাকারী বলেন, জাফর ইব্ন আবদুল্লাহ্ - - - - বান সালামার গোত্রের জনৈক আনসারী থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আবু দুজানার ওই গর্ব প্রদর্শনের মহড়া দেখে রাসূলুল্লাহ্ (সা) বললেন, এটি এমন এক চলার ভঙ্গি সাধারণত যা আল্লাহ্ পসন্দ করেন না। তবে এই ধরনের পরিস্থিতিতে অর্থাৎ যুদ্ধের ময়দানে তা" আল্লাহ্ তাআলা পসন্দ করেন। ইব্ন ইসহাক বলেন, বানূ আবদুদ দার গোত্রের পতাকাবাহী লোকদের মধ্যে যুদ্ধ উন্মাদনা সৃষ্টির উদ্দেশ্যে শক্র সেনাপতি আবু সুফিয়ান বলেছিল, হে আবদুদ দার গোত্রের লোকজন! বদর দিবসে আমাদের পতাকা তোমাদের দায়িতে ছিল। সেদিন আমরা যে গ্লানি ভোগ করেছি তা তোমরা দেখেছ। পতাকার উপর সৈনিকদের মনোবল ও সাহস নির্ভর করে । পতাকার পতন হলে সৈন্যদলের পতন হয় । এই যুদ্ধে তোমরা যদি পতাকা সমুন্নত রাখতে পার তবে ভাল । আর যদি তা না পার, তবে পতাকা আমাদের নিকট হস্তান্তর কর, আমরা ওই দায়িত্ থেকে তোমাদেরকে অব্যাহতি দেবো । এ কথা শুনে প্রতিশ্রুতি প্রদানের আঙ্গিকে তারা বলল, আমরা আমাদের পতাকা আপনার হাতে সোপর্দ করব ? আগামীকাল যুদ্ধের ময়দানে মুসলিম সৈন্যদের মুখোমুখি হলে আপনি দেখবেন আমরা কেমনতর ভূমিকা পালনকারী । আবু সুফিয়ানের ইচ্ছাও ছিল ওদের পক্ষ থেকে এরূপ সাহসিকতাপূর্ণ উত্তর শ্রবণ করা । উহ্নদ দিবসে উভয় পক্ষের সৈনিকগণ মুখোমুখি হলে, হিন্দ বিন্ত উতবা তার সঙ্গিনীদেরকে নিয়ে মুশরিক পুরুষদের পেছনে দীড়িয়ে গেল এবং সকল মহিলা মিলে দফ বাজাতে লাগল । কুরায়শ যোদ্ধাদেরকে উৎসাহিত করে হিন্দ বাদ্যের তালে তালে আবৃত্তি করছিল ঃ : ১৩০0৩৮৮০০০১ মু - এন এ পিক ও ওহে বানু আবদুদ দার গোত্র! ওহে দেশ রক্ষাকারী সৈনিকগণ! প্রচণ্ডভাবে তরবারি চালিয়ে যাও। ১০৮। ০১৯৬০ 7 ১,০ 1১18১, এ তোমরা যদি এগিয়ে যাও সম্মুখপানে তবে আমরা তোমাদেরকে আলিঙ্গন করব এবং তোমাদের র জন্যে ভালবাসার বিছানা পেতে দেব। ৯০1১ ১৪ ও1১৪- ১৬০ 1১১১ 5 আর তোমরা যদি পশ্চাতে ফিরে আস পালিয়ে আস তবে আমরা তোমাদেরকে চিরদিনের জন্যে পরিত্যাগ করব । কোন দিন আর তোমাদের সাথে সম্পর্ক স্থাপন করব না। ড্খভাদ.11709011079.001
— পৃষ্ঠা ৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।