Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 4
/ ৬৫২
📝 লেখা 📖 পিডিএফ

0017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৭ যা তাদের অন্তরে নেই তারা তা মুখে বলে, তারা যা গোপন রাখে আল্লাহ্‌ তা বিশেষভাবে অবহিত” । (৩-আলে ইমরান £ ১৬৭)। অর্থাৎ তারা যে বলেছে “যদি যুদ্ধ হবে জানতাম তবে নিশ্চিতভাবে তোমাদের অনুসরণ করতাম” এই বক্তব্যে তারা মিথ্যাবাদী । কারণ, যুদ্ধ যে সে সময়ে সংঘটিত হবে তা ছিল নিশ্চিত। তাতে কোন অস্পষ্টতা ও সন্দেহ ছিলনা । এই সকল মুনাফিক লোকদের সম্পর্কে আল্লাহ্‌ তা'আলা নাযিল করেছেন £ 55518755571 তোমাদের হল কী যে, তোমরা মুনাফিকদের সম্বন্ধে দু' দলে বিভক্ত হয়ে গেলে? তাদেরকে আল্লাহ্‌ তাদের কৃতকর্মের জন্যে পূর্বাবস্থায় ফিরিয়ে দিয়েছেন । (৪-নিসা ৪৮৮) । এ মুনাফিকদের সম্বন্ধে সাহাবাগণ দু ধরণের অভিমত পাওয়া যায়। একদল বলে যে, আমরা এই মুনাফিকদের বিরুদ্ধে যৃদ্ধ করি । অপর দল বলেন আমরা ওদের বিরুদ্ধে যুদ্ধ করব না। সহীহ হাদীস গ্রন্থে এ বিষয়ে হাদীস বর্ণিত আছে। যুহরী বলেন, উহুদের যুদ্ধের প্রাক্কালে আনসারগণ মদীনায় অবস্থান কারী মিত্রশক্তি ইয়াহ্ুদীদের সাহায্য নেয়ার জন্য রাসূলুল্লাহ্‌ (সা)-এর অনুমতি চেয়েছিলেন । উত্তরে তিনি বলেছিলেন, ওদের সাহায্যে আমাদের প্রয়োজন নেই । উরওয়া ইব্‌ন মূসা ইব্‌ন উক্বা বলেছেন যে, আবদুল্লাহ্‌ ইব্‌ন উবাই মুনাফিক ও তার সাণীগণ দলত্যাগ করে চলে যাওয়ার পর বানূ সালিমা ও বানূ হারিছা গোত্রদ্বয় ও ভগ্ন হৃদয় হয়ে দল.ত্যাগ করার কথা ভেবেছিল । কিন্তু আল্লাহ্‌ তা'আলা তাদেরকে অবিচল রেখেছিলেন । এ সম্পর্কে আল্লাহ্‌ তা'আলা বলেন £ হিট 1165570550582557052585552 *১৮৮১০। যখন তোমাদের মধ্যে দু' গোত্রের সাহস হারানোর উপক্রম হয়েছিল এবং আল্লাহ্‌ উভয়ের সহায়ক ছিলেন, আল্লাহ্‌র প্রতিই যেন মু'মিনগণ নির্ভর করে । (৩-আলে ইমরান $ ১২২)। জাবির ইব্‌ন আবদুল্লাহ্‌ (রা) বলেন, এই আয়াত নাযিল হওয়াটাই ছিল আমাদের কাম্য । কারণ, আল্লাহ্‌ তা'আলা বলেছেন £ 124) 41119 -আল্লাহ্‌ ওই দু' দলের সাহায্যকারী । সহীহ বুখারী ও সহীহ মুসলিমে হযরত জাবির (রা) থেকে এরূপ বর্ণিত আছে। ইব্‌ন ইসহাক বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) সম্মুখে অগ্রসর হতে লাগলেন, বানু হারিছা গোত্রের পাথুরে অঞ্চল অতিক্রম করার সময় একটি ঘোড়া তার লেজ নাড়ল তা' জনৈক মুজাহিদের তরবারির বাটের সাথে লাগায় তরবারি খাপ থেকে খসে পড়ে । তরবারিধারী সাহাবীকে রাসূলুল্লাহ্‌ (সা) বললেন, তরবারি আপাততঃ কোববদ্ধ করে রাখ, আমি দেখতে পাচ্ছি যে, আজ অচিরেই তরবারিগুলো খোলা হবে। রাসূলুল্লাহ্‌ (সা) সাহাবীদের উদ্দেশ্যে বললেন, এমন কেউ আছে কি যে, আমাদেরকে সংক্ষিপ্ত পথে শক্রদের নিকট নিয়ে যাবে তবে একেবারে শক্রদের মুখোমুখি নয় । বানূ হারিছা গোত্রের আবূ খায়ছামা (রা) বললেন, ইয়া রাসূলাল্লাহ ! আমি প্রস্তুত রয়েছি। এরপর তিনি ড্ভাগদ.21109011079.001

— পৃষ্ঠা ৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।