0০017161715 ৩৬ আল-বিদায়া ওয়ান নিহায়া কসম, ইতিপূর্বে আমরা যখনই মদীনা থেকে বেরিয়ে শক্রর মুখোমুখি হয়েছি ততবারই পরাজিত ও ক্ষতিগ্রস্ত হয়েছি। আর যখনই শত্রপক্ষ মদীনায় প্রবেশ করেছে তখনই আমরা বিজয় লাভ করেছি। সবাই এভাবে রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট নিজ নিজ বক্তব্য পেশ করছিল ।এক সময় তিনি হুজরায় প্রবেশ করলেন । তার যুদ্ধ পোশাক পরিধান করলেন । সেদিন ছিল জুম'আর দিন জুম'আর নামায শেষে তিনি এসব করলেন। সেদিন বানু নাহার গোত্রের জনৈক লোকের মৃত্যু হয়েছিল। তার নাম ছিল মালিক ইব্ন আমর । যুদ্ধ পোশাকে তিনি ওই ব্যক্তির জানাযা আদায় করলেন তারপর মুসলমানদের সম্মুখে উপস্থিত হলেন। নিজেদের ভুল বুঝতে পেরে লোকজন লঙ্জিত হল। তারা বলল হায়, আমরা তার ইচ্ছার বিরুদ্ধে তাকে বের করে এনেছি এটিতো আমাদের মোটেই উচিত হয়নি । তিনি যখন তাদের সম্মুখে এলেন, তখন তারা বললেন, ইয়া রাসূলাল্লাহ! আপনি চাইলে মদীনাতেই থাকুন । তিনি বললেন, যুদ্ধ পোশাক পরিধান করার পর যুদ্ধ না করে ওই পোশাক খোলা কোন নবীর শান নয় । এক হাজার সাহাবী নিয়ে তিনি যাত্রা করলেন। ইব্ন হিশাম বলেন, রাসূলুল্লাহ্ (সা) তখনকার জন্যে মদীনার শাসনকর্তা নিযুক্ত করেছিলেন আবদুল্লাহ্ ইব্ন উম্মু মাকতৃম (রা)-কে। ইব্ন ইসহাক বলেন, মদীনা ও উহুদের মধ্যবর্তী শাওত নামক স্থানে আসার পর এক তৃতীয়াংশ লোক নিয়ে আবদুল্লাহ্ ইব্ন উবাই দল ত্যাগ করল। সে বলল, হে লোক সকল! রাসূলুল্লাহ্ (সা) ওদের কথা শুনেছেন আর আমাদের কথা প্রত্যাখ্যান করেছেন । তাহলে কিসের জন্যে আমরা নিজেদের প্রাণ বিসর্জন দেব তা বুঝে আসছে না। তার সম্প্রদায়ের মুনাফিকগণ তাকে অনুসরণ করে ফিরে যায়। হযরত জাবির (রা)-এর পিতা আবদুল্লাহ্ ইব্ন আমর ইব্ন হারাম সুলামী ওদের পিছু পিছু গেলেন এবং রাসূলুল্লাহ (সা)-এর সাথে থাকার জন্যে ওদেরকে ডেকে ডেকে বললেন, হে আমার সম্প্রদায়! আমি তোমাদেরকে আন্লাহ্্র কথা স্মরণ করিয়ে দিচ্ছি। শত্রুর মুখোমুখি হওয়া অবস্থায় তোমরা তোমাদের সম্প্রদায়কে এবং তোমাদের নবীকে ছেড়ে যেয়োনা । মুনাফিকগণ বলল, আমরা যদি মনে করতাম যে, তোমরা সত্যিই জিহাদে যাচ্ছ তবে আমরা তোমাদের কথা মানতাম; কিন্তু জিহাদ সংঘটিত হবার কোন আলামতই আমরা দেখছি না। তার অনুরোধ উপরোধে তারা যখন সাড়া দিলনা তখন তিনি বললেন, হে আল্লাহ্র শক্ররা, আল্লাহ্ তোমাদেরকে তার রহমত থেকে সরিয়ে দিন! অতি সত্্র আল্লাহ্ তা'আলা তার নবীকে তোমাদের সাহায্য প্রার্থী হওয়া থেকে রক্ষা করবেন । আমি বলি আল্লাহ্ তাআলার নিন্নোক্ত বাণীতে ওই মুনাফিকদের কথাই বুঝানো হয়েছে। আল্লাহ্ তা'আলা বলেন ঃ 905121771151-5817551715771115555155 8085-55-81 55 * ০১৮০051051 4015 1695 ০৯ ০০৪ ৮০ 51985 এবং মুনাফিকদেরকে জানবার জন্যে । এবং তাদেরকে বলা হয়েছিল- আস, তোমরা আল্লাহ্র পথে যুদ্ধ কর অথবা প্রতিরোধ কর। তারা বলেছিল “যদি একে যুদ্ধ বলে জানতাম তবে নিশ্চিতভাবে তোমাদের অনুসরণ করতাম । সেদিন তারা ঈমানের চেয়ে কুফরীর নিকটতর ছিল । ফ্খভাগদ.1109011079.001
— পৃষ্ঠা ৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।