Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 4
/ ৬৫২
📝 লেখা 📖 পিডিএফ

(0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৫ পরিধান করলেন। তারপর লোকজনকে যুদ্ধ অভিযানে বের হবার নির্দেশ দিলেন। এ অবস্থা দেখে বিচক্ষণ সাহাবিগণ বললেন, রাসূলুল্লাহ্‌ (সা) তো আমাদেরকে মদীনায় অবস্থান করতে বলে- ছিলেন। আল্লাহ্‌র ইচ্ছা সম্পর্কে তিনিই তো ভাল জানেন । উর্ধ্বাকাশ থেকে তীর নিকট ওহী আসে। শেষে তারা বললেন, ইয়া রাসূলাল্লাহ্‌ ! আপনি যেমনটি নির্দেশ দিয়েছিলেন আপনি মদীনাতেই থাকুন, আমরাও তাই করি। রাসূলুল্লাহ্‌ (সা) বললেন, যুদ্ধ পোশাক পরিধান করা এবং যুদ্ধ অভিযানে বের হবার ঘোষণা দেয়ার পর যুদ্ধ না করে ফিরে আসা কোন নবীর জন্যে শোভনীয় নয়। আমি তো তোমাদেরকে এই প্রস্তাব দিয়েছিলাম ; কিন্তু তোমরা অভিযানে বের হওয়া ব্যতীত কিছুতে রাজী হলে না। এখন তোমাদের দায়িতু হল তাকওয়া অবলম্বন করা ও যুদ্ধের সময় ধৈর্য ধারণ করা । আর তোমরা অপেক্ষায় থাক, বারা বিরত নি পেলে তা পালন করবে । রাসূলুল্লাহ্‌ (সা) এবং মুসলমানগণ অভিযানে বের হলেন। বাদা“ই-এর পথে তারা অগ্রসর হলেন, তাদের সংখ্যা ছিল এক হাজার । আর মুশরিকদের সংখ্যা ছিল তিন হাজার । রাসূলুল্লাহ্‌ (সা) তার অনুসারীগণকে নিয়ে উহুদ পাহাড়ের পাদদেশে তাবু ফেললেন । কিছুদূর গিয়ে আবদুল্লাহ্‌ ইবৃন উবায় ইব্‌ন সালুল তার তিন শ অনুসারীকে নিয়ে মদীনায় ফিরে আসে । অবশিষ্ট সাত শ' জন নিয়ে রাসূলুল্লাহ্‌ (সা) অগ্রসর হলেন। বায়হাকী (র) বলেন, যুদ্ধ ইতিহাস-বিশেষজ্ঞদের মতে এটিই প্রসিদ্ধ কথা যে, রাসূলুল্লাহ্‌ (সা) সাত শ' জন মুজাহিদ নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন । তবে যুহরী বলেন, প্রসিদ্ধ কথা হল শেষ পর্যন্ত চার শ' জন সাহাবী রাসূলুল্লাহ্‌ (সা)-এর সাথে ছিলেন। এটি বর্ণনা করেছেন ইয়াকুব ইব্‌ন সুফিয়ান যুহরী থেকে | কেউ কেউ বলেছেন যে, সাত শ' জন মুজাহিদ রাসূলুল্লাহ (সা)-এর সাথে অবশিষ্ট ছিলেন ইমাম যুহরী থেকে এমন একটি বর্ণনাও রয়েছে। আল্লাহই ভাল জানেন। মূসা ইব্‌ন উকবা বলেন, মুশরিকদের অশ্ববাহিনীর নেতৃত্ব ছিল খালিদ ইব্‌ন ওয়ালীদের হাতে । তাদের সাথে ছিল একশ"'টি অশ্ব । তাদের পতাকা ছিল উছমান ইব্‌ন তালহার হাতে । বর্ণনাকারী বলেন, মুসলমানদের নিকট একটি অশ্বও ছিলনা । তারপর তিনি বিস্তারিত ঘটনা বর্ণনা করেছেন যার বিবরণ অচিরেই আসবে ইনশাআল্লাহ্‌ । মুহাম্মাদ ইব্‌ন ইসহাক বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) তার স্বপ্নের কথা সাহাবিগণের নিকট প্রকাশ করলেন, তারপর তিনি বললেন, তোমরা যদি এ অভিমত দাও যে, তোমরা মদীনায় অবস্থান করবে এবং ওদেরকে ওদের স্থানে ছেড়ে দেবে । ওরা যদি ওদের স্থানে অবস্থান করে তাতে তারা একটি মন্দ স্থানে অবস্থান করবে । আর যদি তারা আমাদের এলাকায় প্রবেশ করে তবে মদীনার ভেতরেই আমরা ওদের মুকাবিলা করব । মদীনা থেকে বেরিয়ে ওদের মুখোমুখি না হওয়ার প্রস্তাবে রাসূলুল্লাহ্‌ (সা)-এর সাথে একমত পোষণ করেছিল আবদুল্লাহ ইব্‌ন উবাই ইবন সালুল; কিন্তু কতক মুসলমান যারা বদরের যুদ্ধে অংশ গ্রহণ করতে পারেননি এবং পরে ওই দিনই উহুদ ময়দানে শাহাদাতের মর্যাদা লাভ করেছিলেন তারা বললেন, ইয়া রাসূলাল্লাহ ! আমাদেরকে শক্রপক্ষের নিকট নিয়ে চলুন! তারা যেন এটা মনে না করে যে, আমরা সাহসহারা এবং দুর্বল হয়ে পড়েছি। আবদুল্লাহ্‌ ইব্‌ন উবাই বলল, ইয়া রাসূলাল্লাহ ! শক্র পক্ষের নিকট যাবেন না, আল্লাহ্‌র ড্খভাগ%.211009011079.001

— পৃষ্ঠা ৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।