(0০017161715 ৩৪ আল-বিদায়া ওয়ান নিহায়া যবাইয়ের যে স্বপ্ন দেখেছি তা হল আমাদের পক্ষের এবং শক্র পক্ষের কিছু লোক নিহত হবে। আর তরবারি ভাঙ্গার বিষয়টি আমার নিকট খুবই কষ্টদায়ক । কারো কারো মন্তব্য এই যে, তরবারি ভাঙ্গা বিষয়ে রাসূলুল্লাহ্ (সা) যা দেখেছেন তা হল উহুদ দিবসে তীর মুখমণ্ডলে আপতিত আঘাত। সেদিন তার চেহারা মুবারকে আঘাত করেছিল । তারা তার দীত শহীদ করে দিয়েছিল । তার ঠোট যখম করেছিল। এতিহাসিকদের ধারণা, উতবা ইব্ন আবু ওয়াক্কাস তীর প্রতি বর্শা নিক্ষেপ করেছিল, স্বপ্নে দেখা গরু যবাই এর ব্যাখ্যা হলো সেই দিনে শাহাদাত বরণকারী মুসলিমগণ, রাসূলুল্লাহ্ (সা) বলেছেন যে, মেষ এর ব্যাখ্যা আমার মতে শত্রু পক্ষের সৈন্য ৷ মুসলিমগণ তাদেরকে হত্যা করবেন। মযবৃত লৌহ বর্মের ব্যাখ্যা হল মদীনা নগ্রী ৷ মুজাহিদদেরকে নির্দেশ দিয়ে রাসূলুল্লাহ্ সো) বললেন, তোমরা মদীনাতেই অবস্থান কর এবং নারী ও শিশুদেরকে দুর্গের মধ্যে নিরাপদ আশ্রয়ে পাঠিয়ে দাও । শক্ররা যদি আমাদের এলাকায় প্রবেশ করে তবে আমরা ওদের মুকাবিলা করব- যুদ্ধ করব আর দুর্গের মধ্যে থাকা লোকজন ওদের প্রতি পাথর নিক্ষেপ করবে । মদীনাবাসীগণ মদীনার গলিপথ ও রাস্তা গুলোকে ঘর বাড়ী বানিয়ে আরো সংকীর্ণ করে তুলেছিল । ফলে পুরো মদীনা নগরী দুর্গের ন্যায় হয়ে উঠেছিল। যারা বদরের যুদ্ধে অংশ গ্রহণ করতে পারেননি রাসূলুল্লাহ্ (সা)-এর প্রস্তাব শুনে তারা বললেন, আমরা এমন একটি দিনের আকাংখায় ছিলাম । মুখোমুখি জিহাদের একটি দিন আমাদেরকে দেয়ার জন্যে আমরা আল্লাহ্র নিকট দু'আ করতাম । আল্লাহ্ তা'আলা আজ আমাদেরকে তেমন দিন দিয়েছেন এবং এর দৃরত্ও কম। জনৈক আনসারী বলে উঠলেন, ইয়া রাসূলাল্লাহ্ (সা)! আমাদের বাড়ীর কাছে ওরা এসে পড়েছে। এখন যদি আমরা ওদের সাথে মুখোমুখি যুদ্ধ না করি তবে আর কবে তা করব ? কতক লোক বলল, ওদের পশু-প্রাণীগুলো তো আমাদের ফসল খেয়ে দলিত মথিত করে দিচ্ছে। আমরা যদি ওই ফসল রক্ষা করতে না পারি তবে কি আর রক্ষা করব? অন্য কতক লোক পূর্ববতীদের সমর্থনে কথা বললেন। তাদের একজন হযরত হামযা (রা)। তিনি বললেন, যে মহান আল্াহ্ আপনার প্রতি কিতাব নাযিল করেছেন তার কসম করে বলছি আমরা ওদের মুকাবিলা করবই । বানু সালিম গোত্রের নু'আয়ম ইব্ন মালিক ইব্ন ছালাবা বললেন, হে আল্লাহ্র নবী! আমাদেরকে জান্নাত থেকে বঞ্চিত করবেন না, যার হাতে আমার প্রাণ! সেই মহান সম্তার কসম, আমি অবশ্যই জান্নাতে প্রবেশ করব । রাসূলুল্লাহ্ (সা) বললেন, তুমি কেমন করে জান্নাতে যাবে ? তিনি বললেন, কারণ আমি আন্রাহ্কে ও তার রাসূলকে ভালবাসি এবং জিহাদের দিনে আমি ময়দান ছেড়ে পালাবনা, রাসূলুল্লাহ্ (সা) তাকে বললেন, তুমি ঠিকই বলেছ। সত্যি সত্যি সেদিন নুআয়ম (রা) শাহাদাত বরণ করেন। বহুলোক সেদিন বাইরে এসে যুদ্ধ করতে প্রস্তুত ছিলেন। রাসূলুল্লাহ্ (সা)-এর প্রস্তাবে তারা সত্তুষ্ট হননি । তার প্রস্তাব যদি তারা মেনে নিতেন তবে তা তাদের জন্য অনেক ভাল হত । কিন্তু আল্লাহ্র নির্ধারিত ফায়সালা-ই- প্রাধান্য পেল । বাইরে গিয়ে যুদ্ধ করার প্রস্তাব যারা দিয়েছিলেন তাদের অধিকাংশই বদর যুদ্ধে অনুপস্থিত ছিলেন, বদর যুদ্ধে অংশ গ্রহণকারীদের মাহাত্ম্য সম্পর্কে তারা জ্ঞাত ছিলেন। রাসূলুল্লাহ্ (সা) জুমু'আর নামায আদায় করছিলেন । তিনি তাদেরকে উপদেশ দিলেন । নসীহত করলেন । এবং সাধ্য মত জিহাদের প্রস্তুতি নিতে নির্দেশ দিলেন। যথা নিয়মে খুতবা-ও নামায শেষ করলেন। তারপর যুদ্ধ পোশাক আনয়নের নির্দেশ নিলেন। তিনি যুদ্ধ পোশাক ড্খভাগদ.21109011079.001
— পৃষ্ঠা ৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।